তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব নিয়ে যা জানা গেল
![]() |
| ছবি: অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে নেওয়া |
টপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে ফেসবুকের বিভিন্ন পোস্ট ও অনলাইন প্ল্যাটফর্মে এ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। বরং সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তিনি জীবিত আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর তানিয়া বৃষ্টির একাধিক সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বিশ্রামে রয়েছেন।
এ বিষয়ে তানিয়া বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ একটি গণমাধ্যমকে মৃত্যুর গুজব নাকচ করে বলেন, ‘খবরটি সত্যি না; তিনি ঠিক আছেন।’
নিয়মিত একক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তানিয়া বৃষ্টি।
সাম্প্রতিক সময়ে তার অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ এবং ‘রেগে গেলাম তো হেরে গেলাম’।






মন্তব্যসমূহ