গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদে’ গেলেন প্রধানমন্ত্রী
এডিশনাল আইজিপি পদে পদোন্নতি লাভের পর নিজ জন্মভূমি শিবচরে আগমন করেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ও শিবচরের কৃতি সন্তান জনাব রেজাউল করিম মল্লিক। মঙ্গলবার সকাল ৯টায় তিনি নিজ বাসভবনে পৌঁছে প্রথমে মরহুম পিতার কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পরে তিনি শিবচর থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা ও জনসেবার মানসিকতা বজায় রাখার আহ্বান জানান।
এছাড়া শিবচর উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পদোন্নতিপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তাকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়
।গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পাশের আসনে রয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। এমন একটি ছবি নিজের ফেসবুক পোস্টে শেয়ার করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।
মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ছবি প্রকাশ করেন তিনি। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘পার্লামেন্টের পথে’।
তার এই ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
পোস্ট করা ছবিতে দেখা যায়, গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পাশের আসনে রয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
ছবিটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পোস্টের ক্যাপশন ও ছবির বার্তা নিয়ে রাজনৈতিক অঙ্গন এবং অনলাইন ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়।

মন্তব্যসমূহ