‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত প্রসিকিউশনের উদ্দেশ্যে পলক বলেন, ‘এত অধৈর্য হচ্ছেন কেন। এখানে আমার বিচার হচ্ছে। ধৈর্য নিয়ে কথা বলবেন। এখানে সবাই বিচারপ্রার্থী। আমরা আপনার কোনো আদেশ বা কথা শুনতে এখানে আসিনি।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ চলাকালে প্রসিকিউশনের উদ্দেশ্যে 'ভয় পাইছে, ভয় পাইছে' বলে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুমতি ছাড়া কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলা নিয়ে প্রসিকিউশনের সঙ্গে তার বাদানুবাদও হয়। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে ট্রাইব্যুনাল পলককে উদ্দেশ্য করে বলেন, 'রেগে গেলেন তো, হেরে গেলেন।' পরে আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পলক। সাক্ষ্যগ্রহণের এক পর্যায়ে প্রসিকিউশনের উদ্দেশ্যে ট্রাইব্যুনালে আসমীর কাঠগড়ায় থাকা পলক বলেন, 'ভয় পাইছে, ভয় পাইছে।' এছাড়াও বলেন, 'এত অধৈর্য হচ্ছেন কেন। এখানে আমার বিচার হচ্ছে। ধৈর্য নিয়ে কথা বলবেন। এখানে সবাই বিচারপ্রার্থী। আমরা আপনার কোনো আদেশ বা কথা শুনতে এখানে আসিনি।' রোববার (১১ অক্টোবর) আন...