পবিত্র শবে কদর আজ

 

ফাইল ছবি

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এদিন সূর্যাস্তের পর থেকেই শুরু হবে কদরের রজনী।


মুসলমানদের কাছে এই রাত হাজার মাসের চেয়েও উত্তম ও মহিমান্বিত। এই রাতেই মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআন নাজিল করেন। এই রাতকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে দেখা যায় বাড়তি ধর্মীয় অনুশীলন ও ইবাদত-বন্দেগি।

শবে কদর উপলক্ষ্যে সারাদেশে বিভিন্ন মসজিদে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আযকার ও দোয়ায় মশগুল থাকেন মুসল্লিরা। অনেকে নফল নামাজ আদায় করেন। কেউবা দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত ও তসবিহ-তাহলিলে কাটান এই পবিত্র রাতে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,