পোস্টগুলি

মার্চ, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

২০২৬ সালের ঈদুল আজহা কবে?

ছবি
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। আমিরাতে ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপন হতে পারে জ্যোতির্বিজ্ঞানের বর্তমান হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে ঈদুল আজহা পালিত হবে। ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসবের মধ্যে ঈদুল আজহা বা কোরবানির ঈদ অন্যতম, যা হিজরি সনের ১২তম ও শেষ মাসে উদযাপিত হয়। মহান আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন হিসেবে হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমাকে স্মরণ করে এই উৎসব পালন করা হয়। প্রার্থনা, দান-খয়রাত এবং স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগিই এই দিনের মূল অনুষঙ্গ। ঈদুল আজহা উপলক্ষে ২৭ মে বুধবার থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে আমিরাতে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলে আমিরাতের বাসিন্দারা টানা ছয় দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন। তবে ঈদুল আজহা ও প্রতিটি ধর্মীয় উৎসবের নির্দিষ্ট তারিখ নির্ভর করছে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখগুলোতে পরিবর্তন আসতে পারে। ঈদুল আজহার দিনের প্রধান আমল হলো কোরবানি করা। কোরবানি ইসলামের অন্যতম নিদর্শন। শরি...

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সাহায্য করতে পারবে না: ট্রাম্প

ছবি
  সংগৃহীত ছবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘হরমুজ প্রণালির অবরোধের কারণে যারা জ্বালানি পাচ্ছে না, এমন দেশগুলো—‘যেমন যুক্তরাজ্য’—তাদের উচিত সাহস সঞ্চয় করা, প্রণালিতে যাওয়া এবং যা দরকার নিয়ে নেওয়া।’’ আজ মঙ্গলবার (৩১ মার্চ) সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি লিখেছেন, ‘‘দেশগুলোকে নিজেদের লড়াই নিজেদেরই করা শিখতে হবে। যুক্তরাষ্ট্র আর সাহায্য করতে সেখানে থাকবে না—যেমন আপনারা আমাদের জন্য ছিলেন না। ...যারা ইরানকে শিরশ্ছেদ করার অভিযানে সম্পৃক্ত হতে অস্বীকার করেছে”। পোস্টে আরও বলা হয়েছে, “ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে। কঠিন কাজ শেষ।’’ পোস্টটি শেষ হয়েছে এই বক্তব্য দিয়ে, “নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন!” তথ্যসূত্র: বিবিসি বাংলা

‘বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি না খেয়ে ভারত আমি যাবো না’

ছবি
  জ্যোতির্ময়ী কুণ্ডু, সংগৃহীত ছবি। শাকিব খানের ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা দিয়ে এবার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটেছে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর। সিনেমাটি মুক্তির পর ছবিটি দর্শকের সঙ্গে দেখতে কিছুদিন আগেই ঢাকায় এসেছেন অভিনেত্রী। আর প্রথম সফরেই দেশের আতিথেয়তা ও খাবারের প্রেমে পড়েছেন তিনি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী জানান, তিনি কাচ্চি বিরিয়ানি না খেয়ে কোনোভাবেই বাংলাদেশ ছাড়বেন না। তার কথায়, ‘আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি কাচ্চি বিরিয়ানি না খাইয়ে আমাকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়াতে, তবে আমার আত্মা শান্তি পাবে না। আমি কাচ্চি বিরিয়ানি খেয়েই যাব এখান থেকে। আরো বিভিন্ন ঘোরার তো প্ল্যান আছে, যদি সময় পাই তো। বাংলাদেশে আসা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, অনেক দিন ধরেই এই সফরের অপেক্ষায় ছিলেন। এখানকার দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখার ইচ্ছাও ছিল তার। তিনি বলেন, ‘যারা ইন্ডিয়াতে আছে তারা আমাকে বাংলাদেশ নিয়ে এত কথা বলেছে, কাচ্চি বিরিয়ানি, এই যে আতিথেয়তা, এই যে...

ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদ

ছবি
ড. ইউনূসকে গণঅভ্যুত্থান নিয়ে নিজের লেখা বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদ। ছবি: সংগৃহীত  অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। সাক্ষাৎকালে আবিদুল ইসলাম খান তার লেখা ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ শীর্ষক বইটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উপহার দেন। ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, জুলাইয়ের চেতনা অপশাসন, স্বৈরশাসন ও মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপসহীন সংগ্রাম। জুলাই আমার কাছে সম্মানের, জুলাই বিক্রয়যোগ্য নয়। তিনি আরও লেখেন, রক্তস্নাত জুলাইয়ের অভিজ্ঞতার ওপর লেখা আমার নিজ চোখে দেখা উত্তাল সময়ের সাক্ষ্যটুকু অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস স্যারের কাছে আজ পৌঁছে দিলাম। আবিদুল লেখেন, সকল ভিন্নমতের মাঝেও জুলাই আমাদের ঐক্যের প্রতীক। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে জুলাইয়ের স্পিরিট বাঁচিয়ে রাখতে কাজ করে যাব। গণতান্ত্রিক নতুন বাংলা...

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

ছবি
  শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলার পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লুবাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লুবাবা নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে তিনি নিজের এই আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের জানিয়েছিলেন।  এবার বিয়ের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ লুবাবার এই পরিবর্তনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। বিয়ের খবরটি শেয়ার করার পর কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানিয়েছেন।  একজন মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’ অন্য একজন শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক।’

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

ছবি
  জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে নিজের জুতা হারিয়েছেন বলে জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে হানজালা লিখেন, সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল! নামাজ শেষে দেখি, আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারও পায়ে চলে গেছে! এ ঘটনাকে নিজের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা উল্লেখ করে হানজালা লিখেন, যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হব। আপনার জুতাটি আগের জাগায় রাখা আছে।

টালিউড তারকা রাহুল মারা গেছেন

ছবি
  টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জী) মারা গেছেন। ভারতের দিঘার তালসারি সৈকতে শুটিংয়ের সময় অনাকাঙিক্ষত এক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান ৪২ বছর বয়সী অভিনেতা। অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কলকাতার একাধিক গণমাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে দুর্ঘটনা শিকার হন রাহুল। এ সিরিয়ালের শুটিং ভারতের দিঘার তালসারি সৈকতে হচ্ছিল। সেখানেই পানিতে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। ধারাবাহিকটিতে রাহুলের সঙ্গে অভিনয় করছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এ সময় রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানান। ভাস্করের ভাষ্য, কিন্তু এমন কিছু ঘটে যাবে, ভাবতেও পারছি না। অবাক লাগছে, সুস্থ তরতাজা মানুষ এভাবে চলে গেল! ভাবতেও পারছি না। রাহুল অরুণোদয়ের অভিনয়জীবন শুরু হয় থিয়েটার দিয়ে। ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। টালিউডে বড় ও ছোট উভয় পর্দায় কাজ করেছেন রাহুল। ২০...

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা: ঢাকা দক্ষিণে লড়বেন আসিফ, উত্তরের প্রার্থী আদীব

ছবি
  ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে আরিফুল ইসলাম আদীবকে। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে অ্যাডভোকেট তরিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজালকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময় নাহিদ ইসলাম বলেন, সরকার এরই মধ্যে বিভিন্ন সিটিতে প্রশাসক নিয়োগ দিয়ে প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছে। নির্বাচনে প্রশাসকদের মধ্যে কেউ প্রার্থী হতে পারবে না। তিনি আরও বলেন, কোনও দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না। আগামী ছয় মাসের মধ্যে সকল স্থানীয় সরকার নির্বাচন শেষ করার দাবি জানান নাহিদ ইসলাম...

মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

ছবি
  আর এস ফাহিমকে আটকের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে । ছবি- সংগৃহীত রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছেন জনতা ও একদল শিক্ষার্থী। রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে তাকে উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ঘিরে ধরেন এবং সেখানে তাকে আটকে রাখা হয়। ইতোমধ্যে এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা জানান, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও বিগত সময়ে ছাত্র আন্দোলনের সময়ের অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটকের পর শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। পরে সেখানে পুলিশের একটি গাড়িও উপস্থিত হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ আসার পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এস ফাহিম আটকের খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে।  এ প্রসঙ্গে শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর চ্যানেল 24-ক...

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত ২৬, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

ছবি
 লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মৃত্যু হয়েছে ২২ অভিবাসন প্রত্যাশীর। আশঙ্কা করা হচ্ছে, তাদের অধিকাংশই বাংলাদেশি। এ সময় জীবিত উদ্ধার করা হয় আরও ২৬ জনকে। যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, ইউরোপ যাওয়ার পথে ছয় দিন ধরে নৌকায় ভাসার পর গ্রিস উপকূলে ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার একটি ইউরোপীয় সীমান্ত সংস্থার জাহাজ ২৬ জনকে উদ্ধার করে, যাদের মধ্যে একজন নারী ও একজন শিশু ছিলেন। তাদের মধ্যে দুইজনকে ক্রিট দ্বীপের হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রিস, ইতালির সঙ্গে মিলিয়ে, ভূমধ্যসাগরের পথে তৎপর অনিয়মিত অভিবাসীদের জন্য একটি প্রধান গন্তব্য। বেশিরভাগ অভিবাসন গ্রীষ্মে ঘটে, যখন খারাপ আবহাওয়ার সম্ভাবনা কম থাকে। গ্রিক কোস্টগার্ড জানায়, যাত্রাপথে নৌকার যাত্রীরা পথ হারিয়েছিল এবং ছয় দিন ধরে খাবার ও পানি ছাড়া সমুদ্রে ভাসতে থাকে। নৌকাটি অবশেষে ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলের ইয়েরাপেত্রা শহর থেকে ৫৩ নটিক্যাল মাইল দূরে আটক করা হয়। গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ সুদানের দুইজন পুরুষ (১৯ ও ২২ বছর বয়সী) আটক করা হয়েছে মানবপাচারের সন্দেহে। তাদের বিরুদ্...

শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে

ছবি
  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও হিন্দুত্ববাদী লেখিকা মধুপূর্ণিমা কিশওয়ার। ফাইল ছবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। একাধিক নারী এমপিকে শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রিপদ দেওয়ার অভিযোগ সামনে এনে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। প্রধানমন্ত্রী কোনো কোনো এমপিকে শারীরিক সম্পর্কের ভিত্তিতে মন্ত্রী করেছেন- সেই নামগুলি হিন্দুত্ববাদী মহলের অনেকেরই জানা। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং এস জয়শঙ্করের নাম উল্লেখ করে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, তাদের মন্ত্রী হওয়ার পেছনেও ‘বিশেষ পরিষেবার’ কথা শোনা গিয়েছিল। হিন্দুত্ববাদী লেখিকা মধুপূর্ণিমা কিশওয়ার সেই মন্তব্যকে সমর্থন করে আরও চাঞ্চল্য বাড়িয়েছেন হিন্দুত্ববাদী লেখিকা মধুপূর্ণিমা কিশওয়ার।  সম্প্রতি একটি পডকাস্টে আন্তর্জাতিক বিতর্কিত ব্যক্তি জেফ্রি এপস্টেইনের প্রসঙ্গ তুলতে গিয়ে সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেন, ভারতে আরও বড় প্রভাবশালী ব্যক্তিদের দিকে নজর দেওয়া উচিত। তার অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী শারীরিক সম্পর্কের বিনিময়ে একাধিক নারীকে এমপি ও ...

মাদারীপুর রাজৈরে পৃথক ঘটনায় দু'জনের মর- দেহ উদ্ধার!

ছবি
  মাদারীপুরের রাজৈরে পৃথক ঘটনায় দুইজনের মর- দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামের নিজঘর থেকে রুমি বেগম নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝু-লন্ত মর- দেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে একই উপজেলার খালিয়া গ্রামের বাড়ির উঠানের গাছে ঝুল- ন্ত অবস্থায় মাইক্রোবাস চালক আরিফ শেখের মর- দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহ* -তদের মর- দে-হ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রিপোর্ট পেয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুব উদ্দিন আহমেদ। নি* হত আরিফ শেখ খালিয়া গ্রামের মৃ* ত সাহেব আলী শেখের ছেলে এবং নি- হত* রুমি বেগম গাংকান্দি শাখারপাড় গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী ও গোবিন্দপুর গ্রামের সোনামিয়া মাতুব্বরের মেয়ে। পারিবারিক কলজের জেরে দুইজনই আ* ত্মহ- ত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক: প্রধানমন্ত্রী

ছবি
  কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক জানিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না। দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন। কর্মীদের উদ্দেশ করে তারেক রহমান জানান, সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চান তিনি। তবে জনদুর্ভোগ তৈরি করে রাস্তা আটকালে তার পক্ষে নয়াপল্টনে আসা সম্ভব নয়। কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। ধৈর্য ধরতে হবে, আইনশৃঙ্খলার মধ্যে থাকতে হবে। দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকার গঠনের পর এদিন সন্ধ্যায় প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। সন্ধ্যায় নয়া পল্টনে পৌঁছালে উচ্ছ্বসিত কর্মী, সমর্থকদের স্লো...

ফরিদপুরে বন্ধ দুই পাম্পে মিলল ৫৪ হাজার লিটার জ্বালানি, অর্ধ লাখ টাকা জরিমানা

ছবি
 শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা সদরের বিভিন্ন ফিলিং স্টেশনে অবৈধ মজুতের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম পণ্য মজুত ও ভোক্তা পর্যায়ে বিক্রি বন্ধ রয়েছে এমন অভিযোগে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেসকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার দীপ্ত চক্রবর্তী ও সাকিব রহমান আকাশ। পরে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সদর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম জানান, ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন জেলা সদরের কানাইপুর এলাকায় অবস্থিত হোসেন ফিলিং স্টেশনে ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ বন্ধ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাম্পটি বন্ধ পাওয়া যায় এবং সন্দেহ অনুযায়ী ট্যাংকে অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার জ্বালানির অবৈধ মজুত পাওয়া যায়। যার মধ্যে ৭ হাজার লিটার পেট্রোল, সাড়ে ৬ হাজার লিটার অকটেন এবং সাড়ে ১৪ হাজার লিটার ডিজেল রয়েছে। অভিয...

শুধুমাত্র ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয়: মার্কিন দূতাবাস

ছবি
  ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবহারের ক্ষেত্রে নতুন সতর্কবার্তা জারি করেছে। শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। বার্তায় বলা হয়েছে, শুধুমাত্র ইউএস ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয়। কোনো ভ্রমণকারী দেশটিতে প্রবেশ করতে পারবেন কি না এবং কতদিন অবস্থান করতে পারবেন, তা নির্ধারণ করেন প্রবেশস্থলে দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তা। ফলে বৈধ ভিসা থাকা সত্ত্বেও প্রবেশে বাধা দেওয়া হতে পারে। দূতাবাস আরও জানায়, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার শর্ত ভঙ্গ করে কাজ করা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে পর্যটক ভিসায় চাকরি করার মতো কর্মকাণ্ড ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে। এতে বলা হয়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর দায়িত্ব। নিয়ম মেনে অবস্থান এবং নির্ধারিত সময় শেষে দেশে ফিরে আসার ওপর ভবিষ্যতে ভিসা পাওয়ার সম্ভাবনা নির্ভর করে। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত সময় অবস্থান ও ভিসা জালিয়াতি রোধে সচেতনতা বাড়াতে দূতাবাস নিয়মিত এ ধরনের সতর্কবার্তা দিচ্ছে বলে জানা গ...

ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ

ছবি
  দেশে সরকারি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ছবি: সংগৃহীত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে দেশে সরকারি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শনিবার (২৮ মার্চ) প্রতিষ্ঠানটির সচিব শাহিনা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নির্দেশনা অনুযায়ী সারাদেশে বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। এর প্রেক্ষিতে দেশব্যাপী বিদ্যমান ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার ও পাম্পগুলোতে সঠিকভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম নিশ্চিতে বিপিএসির অধীন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো থেকে জ্বালানি পণ্য সরবরাহের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা থেকে প্রধান স্থাপনা বা ডিপো থেকে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম শ...

সংসদ সদস্যদের বাসভবন বরাদ্দ ১০ এপ্রিলের মধ্যে

ছবি
  জাতীয় সংসদের সদস্যদের (ন্যাম ভবন) বাস ভবন। ছবি: সংগৃহীত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, মোটামুটি সব সংসদ সদস্য আবাসন সুবিধা পাবেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ, হুইপ, স্পিকার—তাদের আলাদা বাসভবনের ব্যবস্থা আছে। অন্যদের আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। প্রয়োজনীয় যেসব জিনিস কিনতে হবে, সেগুলো যেন কেনা সম্পন্ন হয়, সে জন্য ১০ তারিখের মধ্যে বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে। ৩০ মার্চ আবার বৈঠক করবে কমিটি। শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। চিফ হুইপ সাংবাদিকদের বলেন, এটার জন্য তদন্ত কমিটি হয়েছে সার্জেন্ট এট আর্মসের নেতৃত্বে। এখানে রিয়েলি একটা স্যাবোটাজ হয়েছে বলে আমরা ধারণা করি। আর অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোকজনকে এখানে আমন্ত্রণ জানিয়েছি বুয়েট থেকে। এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, হেডফোনের ব্যাপারটা নিয়ে সকলের অভিযোগ, আমার নিজেরও অভিযোগ। এত বড় ঢাউস একটা হেডফোন মাথায় দিয়ে পা...

যুদ্ধ শেষ হয়নি, ৩ হাজার লক্ষ্যবস্তু এখনও বাকি: ট্রাম্প

ছবি
  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ফাইল ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত এখনই শেষ হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) ফ্লোরিডার মিয়ামিতে আয়োজিত এক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ অব্যাহত থাকবে এবং দেশটির ভেতরে এখনো অন্তত ৩ হাজার ৫শ' ৫৪টি কৌশলগত লক্ষ্যবস্তু মার্কিন হামলার তালিকায় বাকি আছে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, এই নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার পরই কেবল যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও তিনি আগে কয়েকবার এই যুদ্ধে জয়ের দাবি করেছিলেন, তবে মিয়ামির ভাষণে তিনি প্রথমবারের মতো স্বীকার করেন যে, বর্তমান সংঘাত পরিস্থিতি এখনো পুরোপুরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণে আসেনি। তবে একই সঙ্গে তিনি খুব দ্রুতই এই যুদ্ধের একটি চূড়ান্ত ইতি টানার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সংগতি রেখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। ফ্রান্সে অনুষ্ঠিত ‘জি-৭’ জোটের পররাষ্ট্রমন্ত্রীদ...

যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি

ছবি
 যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ বিদেশি অপরাধীদের তালিকায় উঠে এসেছে ১০ জন বাংলাদেশির নাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) গ্রেপ্তার হওয়া ‘ওর্স্ট অব দ্য ওর্স্ট’ বা ‘খারাপের চেয়ে খারাপ’ বিদেশি অপরাধীদের একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। প্রকাশিত তালিকায় বিভিন্ন দেশের অপরাধীদের পাশাপাশি অন্তত ১০ জন বাংলাদেশির নাম ও তাদের অপরাধের বিবরণ উঠে এসেছে। আইসিইর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার বাংলাদেশিদের মধ্যে রয়েছেন— কাজী আবু সাঈদ। ক্যানসাস অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার সাঈদের বিরুদ্ধে শিশুদের যৌন হেনস্তা, অবৈধ জুয়া পরিচালনার অভিযোগ রয়েছে। তালিকায় আছেন শাহেদ হাসান নামে এক বাংলাদেশি। শাহেদকে নর্থ ক্যারোলিনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গোপনে অস্ত্র বহন এবং চুরির অভিযোগ রয়েছে। মোহাম্মদ আহমেদ ও মো. হোসেন নামে আরও দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছ...

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ছবি
 চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে পাবনা শহিদ অ্যাড. আমিন উদ্দিন স্টেডিয়াম হেলিপ্যাডে এসে পৌঁছান তিনি। এসময় তাকে স্বাগত জানান জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এরপর সার্কিট হাউজে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সার্কিট হাউজে এদিন বিশ্রাম শেষে পরদিন রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন তিনি। পরে সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। পরদিন সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকার নিজ বাড়িতে যাবেন। সেখানে আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

যুদ্ধ বন্ধে চাপে ডোনাল্ড ট্রাম্প, ইরান নিয়ে ভয়ে আছেন মিত্ররা

ছবি
 ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে সময়সীমা ঘনিয়ে আসায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপে পড়েছেন। একদিকে অভ্যন্তরীণভাবে যুদ্ধ বন্ধের দাবি জোরালো হচ্ছে, অন্যদিকে ইরানকে ‘বিপজ্জনক আঞ্চলিক শক্তি’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রের মিত্ররা—এই দুই বিপরীত চাপের মধ্যে পড়েছেন তিনি। প্রায় চার সপ্তাহ ধরে চলা এই সংঘাতকে ট্রাম্প ‘সামান্য যাত্রাবিরতি’ বললেও বাস্তবে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাজার হাজার বিমান হামলার পরও ইরান সরকার টিকে আছে এবং পাল্টা কৌশল হিসেবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করেছে। ট্রাম্প প্রশাসন দ্রুত যুদ্ধ শেষ করতে চাইলেও বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট তার নির্ধারিত চীন সফর স্থগিত করেছেন এবং আশা করা হচ্ছে, মে মাসের মধ্যেই সংঘাতের ইতি টানতে চান তিনি। এদিকে মার্কিন মধ্যস্থতাকারীরা ১৫ দফার একটি শান্তি প্রস্তাবও সামনে এনেছে। বিশ্লেষকদের মতে, ইরান এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়। আটলান্টিক কাউন্সিলের সদস্য নেট সোয়ানসন বলেন, ইরানের মূল লক্ষ্য ছিল টিকে থাকা এবং যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক ও জ্...

মাদারীপুর জেলা পরিষদের দায়িত্ব নিলেন খোন্দকার মাশুক

ছবি
মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক। সোমবার (২৪ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহিন। এছাড়াও বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে খোন্দকার মাশুকুর রহমান মাশুক জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

মাদারীপুরে ছাত্রদল নেতা কাবীর মোল্লাকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা পলাশ খান কে গ্রেপ্তার না করায় ক্ষোভ।

ছবি
মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাবীর মোল্লাকে কুপিয়ে জখম করার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতা পলাশ খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান পলাশ খান গতকাল রাতে সদর উপজেলার তাঁতেরবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কাবীর মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সাবেক এমপি শাজাহান খান মাদারীপুর-২ আলহাজ্ব পলাশ খান এদিকে অভিযুক্ত পলাশ খানের গ্রেপ্তার দাবিতে ক্ষোভ প্রকাশ করেছে জেলা ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান,বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান পলাশ খান “আমার সহকর্মীকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের দোসর পলাশ খান। অথচ সে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুত তার গ্রেপ্তার দাবি করছি।” সাবেক এমপি শাজাহান খান মাদারীপুর-২ আলহাজ্ব পলাশ খান অভিযোগ রয়েছে, ঝিকরহাটি গ্রামের বাসিন্দা পলাশ খান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ...

৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, বড় ঝুঁকিতে নৌপথে চলাচলকারীরা

ছবি
  ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, বড় ঝুঁকিতে নৌপথে চলাচলকারীরা(সংগৃহীত ছবি) ঈদযাত্রাকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের নৌপথে চলাচলকারী যাত্রীরা আজ কালবৈশাখী ঝড়ের ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আজ শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার নদীপথে চলাচলরত জাহাজগুলো শক্তিশালী কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পারে। বিষয়টি তিনি শতভাগ নিশ্চিত বলে উল্লেখ করেছেন। পোস্টে তিনি আরও বলেন, এ সময় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে পদ্মা নদী ও মেঘনা নদী এলাকায় চলাচলরত নৌযানগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় তিনি পরামর্শ দেন, সম্ভব হলে নৌযানগুলোকে দ্রুত নিরাপদ স্থানে নোঙর করে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা উচিত, যাতে ঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর পুনরায় যাত্রা শুরু করা যায়। মোস্তফা কামাল পলাশ আরও বলেন, কালবৈশাখী ঝড় স্বল্পস্থায়ী হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি আবহাওয়া ঘটনা। যথাযথ সতর্কতা অবলম্বন করল...

মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন করছেন আজ

ছবি
মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ।  সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান ও প্রথম জামাত।   জামাত পড়ান চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। ঈদের জামাত শেষে একে অপরে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন। জানা যায়, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ’ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন।  তারই ধারাবাহিকতায় চাঁদ দেখা সাপেক্ষ্যে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে মাদারীপুরের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, বাহেরচর, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, হোসনাবাদ, রঘুরামপুর, কেরানীরবাট, রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাসেরহাটসহ জেলার ২৫টি গ্রামের কয়েক হাজার মানুষ ঈদ উৎসব পালন করছেন।

আজ পবিত্র জুমাতুল বিদা

ছবি
আজ ২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র জুমাতুল বিদা পালিত হবে। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। 'জুমাতুল বিদা' মানে শেষ শুক্রবার বা শেষ জুমা। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা এদিন জুমার নামাজে যোগ দেবেন। নামাজ আদায়ের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা দেবেন। জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। হাদিসে আছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেছেন রাসূল (সা.) এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। (বুখারী, মুসলিম)। সারা বছরের মাঝে মুমিনদের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।

ঈদের টানে ঘরে ফেরা, পথে পথে যানজটের যুদ্ধ

ছবি
  সংগৃহীত ছবি ঈদুল ফিতরকে সামনে রেখে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। রেল, সড়ক ও নৌপথে উপচে পড়া ভিড়ে রাজধানী ছেড়ে গ্রামে ফিরছেন হাজারো মানুষ। তবে মহাসড়কের যানজট ও পরিবহন সংকটে অনেককে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কয়েকদিন ধরেই রাজধানী ছাড়ছেন মানুষ, তবে ঈদের আগমুহূর্তে সেই যাত্রা আরও বেড়েছে। আগের দিনের তুলনায় এবার মহাসড়কে যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বুধবার থেকে শুরু হওয়া দীর্ঘ যানজটে নির্ধারিত সময়ের তুলনায় বাস চলাচলে দেরি হচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দে সব কষ্ট ভুলে যাত্রা করছেন তারা। সাম্প্রতিক দুর্ঘটনার পর বিআইডব্লিউটিএ নজরদারি জোরদার করেছে এবং ট্রলার দিয়ে যাত্রী পরিবহনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অন্যদিকে রেলস্টেশনগুলোতেও ছিল জনসমুদ্র। উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেছে। আসন না পেয়ে অনেক যাত্রী ছাদে ওঠেন, যা নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে। নীলসাগর এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যস্ত হয়ে পড়ে, ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। বাস ...

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ছবি
  রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, একই সঙ্গে একই মাঠেও নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঈদগাহ মাঠে নারীসহ ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। তিনি আরও বলেন, আবহাওয়ার কারণে ঈদগাহ ময়দান নামাজ আদায়ের অবস্থায় না থাকলে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ডিএমপির কড়া নিরাপত্তা জোরদার: এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ রাজধানীর অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের জামাতে একাধিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রবেশপথগুলোতে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর বসানো হবে। ...

এবার ঈদের তারিখ ঘোষণা করল ভারত

ছবি
সংগৃহীত ছবি  ভারত ও ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার (২১ মার্চ) এই দুই দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে দেশ দুটি এই ঘোষণা দিয়েছে। ভারতের বার্তা সংস্থা এএনআই জানায়, লখনউয়ের ঈদগাহ ঈমাম মাওলানা খালিদ রাশিদ ফিরঙ্গি মাহালি ঘোষণা করেছেন—বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) রমজানের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিকে ভারতের পাশাপাশি ইন্দোনেশিয়ার ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কথা জানিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়া ও ভারত আনুষ্ঠানিকভাবে নতুন চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা করেছে। ফলে দেশদু’টিতে শনিবার (২১ মার্চ) হবে ঈদুল ফিতরের প্রথম দিন। সূত্র: এএনআই

অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকারের নতুন নিয়ম ব্রাজিলে

ছবি
  সংগৃহীত ছবি ব্রাজিলে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক মাধ্যমে প্রবেশ সীমিত করতে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এই বিধিনিষেধ কার্যকর করা হয়েছে, যা তাদের সহিংস বা অবৈধ বিষয়বস্তুর সংস্পর্শ থেকে রক্ষা করবে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বাংলঅদেশ সংবাদ সংস্থা (বাসস)।  ইনস্টাগ্রামে নাবালকদের কথিত যৌন নিপীড়নের কেলেঙ্কারির পর, গত বছর শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণকারী একটি আইন অনুমোদিত হয় এবং এটি এই সপ্তাহ থেকে কার্যকর হচ্ছে। ২১ কোটি ২০ লাখ মানুষের এই হাইপার-কানেক্টেড দেশটি অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগ দিল, যারা শিশুদের নেশাজনক সামাজিক মিডিয়া অ্যালগরিদম থেকে সুরক্ষা দিতে চাইছে। কিছু দেশ, যেমন অস্ট্রেলিয়া শিশুদের সামাজিক মিডিয়ায় প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে আর অন্য বেশ কয়েকটি দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশের জন্য কঠোর বয়স যাচাই বা অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক করা হয়েছে। ব্রাজিলে এখন ১৬ বছরের কম বয়সী কিশোরদের অ্যাকাউন্ট তাদের বৈধ অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ‘সঠিক’ বয়স যাচাই ব...