গ্রেপ্তার তরুণীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে হানিট্র্যাপ চক্রের এক তরুণীসহ দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর পুলিশ। পুলিশ জানিয়েছে, ফাঁদে ফেলে এক যুবকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৮ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৭ মার্চ) রাতে নগরীর গির্জা মহল্লার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ভাষ্য পুলিশের। গ্রেপ্তাররা হলেন, মিলিতা দত্ত ওরফে ম্যালাইসা ও সান্টু হাওলাদার। এই ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় হোটেলের মালিক ও ব্যবস্থাপকসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের সঙ্গে আব্দুর রহমান নামের এক ব্যক্তির পূর্ব পরিচয় ছিল। শনিবার বিকেলে জরুরি কাজের কথা বলে সিরাজুলকে গির্জা মহল্লা এলাকায় ডাকেন রহমান। রাত ৯টার দিকে তিনি সেখানে গেলে তাকে ওই হোটেলের চতুর্থ তলার একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখা...
দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। কে হবেন ভিপি, কে হবেন জিএস এই প্রশ্নে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও আলোচনা। সম্প্রতি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুপ্রতীক্ষিত ভোট গ্রহণ। ঘোষণার পরপরই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে। ক্যাম্পাস জুড়ে চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা। ভোটের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে স্বতন্ত্র মুখরাও। ভিপি ও জিএস পদের জন্য অন্তত ১৫ জন সম্ভাব্য প্রার্থীর নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে। এদের অনেকেই অতীতে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের মাঝে পরিচিতি লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার ও আব্দুল্লাহ কাদের, ছাত্রশিবিরের আবু সাদিক কায়েম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্ল...
পণ্যের দাম ৩০ শতাংশ বাড়াতে চলেছে কন্ডোম নির্মাতা সংস্থাটি। হরমুজ সংকটে দামি হচ্ছে কন্ডোম! বড় ঘোষণা বিশ্বের সবচেয়ে বড় নিরোধ নির্মাতার প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠার জোগাড় কন্ডোম শিল্প। বিশ্বের বৃহত্তম কন্ডোম প্রস্তুতকারক সংস্থা ‘কারেক্স’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ঘোষণা করেছেন, যদি হরমুজ সঙ্কট অব্যাহত থাকে তাহলে তাঁরা তাঁদের পণ্যের দাম বাড়াতে বাধ্য হবেন। মালয়েশিয়া-ভিত্তিক এই প্রতিষ্ঠানের কন্ডোম সারা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয়। কিন্তু পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে কন্ডোম নির্মাণের মূল কাঁচামাল সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে সমস্যা বাড়ছে। যদি এই অবস্থা চলতেই থাকে, সেক্ষেত্রে কন্ডোমের দাম বাড়াতে বাধ্য হবে সংস্থা। সংস্থার প্রধান গোহ মিয়া কিয়াত জানাচ্ছেন, প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে তাঁদের সংস্থা। কিন্তু সংঘাত শুরু হওয়ার পর থেকে উৎপাদনের খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই এবার পণ্যের দাম তাঁরা ৩০ শতাংশ বাড়াতে চলেছেন। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে কন্ডোম নির্মাণের মূল কাঁচামাল সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে সম...
মন্তব্যসমূহ