পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দেশের বাজারে কমল সব জ্বালানি তেলের দাম

ছবি
  দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে। জানুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, কেরোসিন লিটারে ২ টাকা ১১৪ টাকা, পেট্রলের দাম ২ টাকা কমে ১১৮ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা কমে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এ নতুন দর কার্যকর হবে। জানা গেছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়। বাকি ২৫ শতাংশ চা...

ট্রাম্পের ক্ষমতার বছর, যুক্তরাষ্ট্রের সঙ্গে পালটেছে বিশ্বও

ছবি
 এক দশক আগে রাজনৈতিক অঙ্গনে পা রাখার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিপর্যয়কর শক্তি হিসেবে কাজ করেছেন। ২০ জানুয়ারি তার দ্বিতীয় মেয়াদের এক বছর পূর্ণ হবে। কিন্তু তার দ্বিতীয় প্রেসিডেন্ট আমলের প্রথম বছরে পরিবর্তনের গতি আমেরিকান প্রজাতন্ত্রের প্রায় ২৫০ বছরের ইতিহাসে এর আগে দেখা যায়নি। জানুয়ারিতে তার শপথের পর ট্রাম্প নতুন শুল্ক পরিকল্পনার মাধ্যমে বিশ্ববাণিজ্য শৃঙ্খলাকে পালটে দিয়েছেন। মার্কিনিদের পকেট কাটার ব্যবস্থা করেছেন। ট্রাম্প বিশ্বব্যাপী সংঘাতের মধ্যে হোয়াইট হাউজে প্রবেশ করেছেন, অর্থনৈতিক হুমকি ব্যবহার করে সংঘাত বন্ধের চেষ্টা করেছেন। কখনো সফলতা পেয়েছেন। তার দাবি, মধ্যপ্রাচ্যে ঘটেছে। ট্রাম্প ইউএসএআইডির তহবিল প্রায় বন্ধ করে দিয়েছেন। স্বাভাবিক অনুমোদন ছাড়াই হোয়াইট হাউজে ব্যাপক কাঠামোগত পরিবর্তন করেছেন, রাস্তায় টহল দেওয়ার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। নিজের নাম যুক্ত করার পর কেনেডি সেন্টারের নাম এখন ট্রাম্প কেনেডি সেন্টার। তিনি গাজায় যুদ্ধবিরতি আনলেও ইসরাইলি হামলা থামেনি, বরং গাজার পুরোটাই দখলের চেষ্টায় ইসরাইল। নতুন করে ভেনিজুয়েলায় হামলার চেষ্টা এবং নাইজেরিয়ায় বড় ধরনের হাম...

একজন মুসলিমের নতুন বছরের সূচনা যেমন হবে

ছবি
 নতুন বছর মানেই সময়ের একটি নতুন অধ্যায়। ক্যালেন্ডারের পাতা বদলের সঙ্গে সঙ্গে একজন মুসলিমের জীবনেও বদলের আহ্বান আসে। তবে এই পরিবর্তন উৎসব, উচ্ছৃঙ্খলতা কিংবা আত্মভোলা আনন্দে নয়, বরং আত্মশুদ্ধি, আত্মসমালোচনা ও আল্লাহমুখী নতুন যাত্রায় শুরু করা উচিত। কারণ মুসলিমের কাছে সময় নিছক গণনার বিষয় নয়; সময় আল্লাহর আমানত, যার প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। একজন মুসলিমের নতুন বছরের সূচনা হওয়া উচিত ‘মুহাসাবা’ বা আত্মসমালোচনার মাধ্যমে। গত বছরে কী করেছি, কী করতে পারিনি, কোথায় গাফিলতি হয়েছে, নিজের কাছে এসব প্রশ্ন করা জরুরি। নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া, যিকির ও চরিত্র গঠনে কতটা অগ্রগতি হয়েছে, এ হিসাবই নতুন বছরের প্রথম পাঠ হওয়া উচিত। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তাই নতুন বছরের সূচনা হওয়া উচিত তওবার মাধ্যমে। আল্লাহ তায়ালা তাওবা গ্রহণকারীকে ভালোবাসেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। (সুরা বাকারা, আয়াত: ২২২)। অতীতের গুনাহ থেকে ফিরে এসে নতুন বছরের প্রথম দিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একজন মুমিনের সবচেয়ে বড় অর্জন হতে পারে। একজন মুসলিমের নতুন বছরের সূচনায় থাকতে হবে নিয়মিত ইবাদতের অঙ...

খালেদা জিয়া ছাত্রদলকে সবসময় পড়ালেখা করার পরামর্শ দিতেন: রাকিব

ছবি
  জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ গণতন্ত্রের আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনে আগত বিদেশি অতিথিদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা সৌজন্য সাক্ষাৎ করেন। প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয়, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুঙ্গেলের সঙ্গে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎ করেছেন। শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশের জন্য এবং তাদের উপস্থিতির জন্য উপদেষ্টারা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নেন মিজানুর রহমান আজহারী

ছবি
  জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলেছেন ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হককেও কাঁধে নিতে দেখা যায়। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর জানাজার পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এমন দৃশ্যের দেখা মেলে। আপসহীন নেত্রীকে শেষ বিদায়ের এই মুহূর্তটি লাখো মানুষের হৃদয়ে শোকের আবহকে আরও ঘনীভূত করে তোলে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেকের ইমামতিতে সম্পন্ন হয় খালেদা জিয়ার জানাজা। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিকরা অংশ নেন। জানাজা শুরুর আগে জিয়ার স্মৃতিচারণা করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরিবারের পক্ষে কথা বলেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোটা জাতির কাছে মা খালেদা জিয়ার পক্ষে ক্ষমা চেয়ে বেহেশত কামনায় দোয়ার অনুরোধ জানান তিনি। এদিন সকাল থেকেই আপসহীন ও দেশনেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নাম...

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, মানুষের ঢল

ছবি
  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বুধবার বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বেলা ৩টা বেজে ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজাস্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তাঁর ছেলে তারেক রহমান। জানাজায় উপস্থিত বিপুল মানুষের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘দোয়া করবেন। আল্লাহতায়ালা যাতে উনাকে বেহেশত দান করেন।’ বেলা তিনটা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধান উপদেষ্টা

ছবি
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধান উপদেষ্টা।  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়েছে। বুধবার ( ৩১ ডিসেম্বর) দুপুর ১২টার একটু পর কফিনবাহী জাতীয় পতাকায় মোড়ানো গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। দুপুর ২টায় তার নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে। জানাজা নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক। এর আগে সকাল ১১টার দিকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বরের তারেক রহমানের বাসা থেকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স যাত্রা করে।  তারও আগে সকাল ৯টা ১৭ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্স তারেক রহমানের বাসায় পৌঁছায়। জানাজা শেষে খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ...

নিউইয়র্ক সিটি হলে নয়, পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেবেন মামদানি

ছবি
  নিউইয়র্কে যখন হাজারো মানুষ টাইমস স্কয়ারে ২০২৬ সালকে স্বাগত জানাতে জড়ো হবেন, ঠিক সেই সময় ভিন্ন এক আয়োজন বেছে নিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি ঘোষণা দিয়েছেন, নববর্ষের মধ্যরাতে নিউইয়র্ক সিটি হলে নয়, বরং ‘গিল্ডেড এইজ’-এ নির্মিত একটি পরিত্যক্ত ভূগর্ভস্থ সাবওয়ে স্টেশনে ব্যক্তিগত ও সীমিত পরিসরের এক অনুষ্ঠানে শপথ নেবেন তিনি। ৩৪ বছর বয়সী মামদানি নববর্ষের প্রাক্কালে সিটি হলের নিচে অবস্থিত, বর্তমানে অচল একটি সাবওয়ে স্টেশনে মেয়রের শপথ গ্রহণ করবেন। একসময় স্থানীয় ‘৫’ ট্রেনের টার্নঅ্যারাউন্ড হিসেবে ব্যবহৃত এই স্টেশনটি তিনি বেছে নিয়েছেন প্রতীকী অর্থে। তার ভাষায়, এটি ‘একটি নতুন যুগের সূচনা’র প্রতিফলন এক বিবৃতিতে মামদানি বলেন, ‘এটি ছিল এমন এক শহরের ভৌত স্মারক, যে শহর সৌন্দর্য ও বৃহৎ নির্মাণে সাহস দেখিয়েছিল—যা শ্রমজীবী মানুষের জীবন বদলে দেওয়ার লক্ষ্যেই তৈরি হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘সে উচ্চাকাঙ্ক্ষা কেবল অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ থাকার নয়, কিংবা শুধু সিটি হলের নিচের টানেলেই আটকে থাকারও নয়। ভবনের ওপরে বসে নিউইয়র্কবাসীর সেবা করার সুযোগ পাওয়া যে প্রশাসন, তার লক্ষ্যই হবে সেই ঐতিহ্যকে ...

খালেদা জিয়ার জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনে ডিএমপির যে নির্দেশনা

ছবি
  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে তার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন নির্বিঘ্নে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৃথক প্রেস ও গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়। ডিএমপি জানায়, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরদেহ বহনকারী কনভয়টি এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, কুড়িল ফ্লাইওভার, নৌ সদর দপ্তর হয়ে বাসভবন ফিরোজা, গুলশান-কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ক্রসিং হয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে। মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। যান চলাচল সীমিত বা নিয়ন্ত্রিত থাকবে  এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেটে নামার র‌্যাম্প বন্ধ থাকবে। এক্ষেত্রে এফডিসি র‌্যাম্প ব্যবহারের পরামর্শ। সোনারগাঁও মোড় হতে ফার্মগেট/বিজয় সরণি (কাজ...

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক

ছবি
  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই শোক জানান মোহাম্মদ মইজ্জু। মালদ্বীপের প্রেসিডেন্ট তার পোস্টে অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান। তি‌নি বলেন, এই শোকের সময়ে সর্বশক্তিমান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দান করেন। গত ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আজ মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত্যুতে মমতার শোক

ছবি
  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ক‌রে‌ছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেছেন। মমতা বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম নেত্রী খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের সমবেদনা জানাচ্ছি। খালেদা জিয়ার মৃত্যুতে অন্যান্য বিশ্বনেতাদের পাশাপাশি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক শোকবার্তায় তিনি বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। গত ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আজ (মঙ্গলবার) ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর।

নারীর জানাজা ও দাফন কাফনের নিয়ম

ছবি
 কেউ মারা গেলে তার পাশে থাকা ব্যক্তিদের দায়িত্ব হলো মৃত ব্যক্তির হাত-পা বাঁকা থাকলে সোজা করে দেওয়া। দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি ফিতা বা কাপড়ের টুকরা দিয়ে বেঁধে দেওয়া এবং চোখমুখ বন্ধ করে দেওয়া। সম্পূর্ণ শরীর চাদর দিয়ে ঢেকে মাটি কিংবা ফ্লোরের ওপর না রেখে সরাসরি কোনো খাটিয়ার ওপর তুলে রাখা। মৃতের লাশ ও অঙ্গভঙ্গি ঠিক করার পর আত্মীয়দের কাজ হলো কাফন-দাফন করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া। মৃতের গোসল পুরুষ ও নারী মাইয়েতের গোসলের নিয়ম প্রায় একই রকম। পুরুষের গোসল নেককার পুরুষ এবং নারীদের গোসল পরহেজগার নারীরা দেবেন। পর্দা ঘেরা স্থানে মাইয়েতকে নিয়ে প্রথমে একটা লম্বা মোটা কাপড় দিয়ে সতর ঢেকে তার ভেতর থেকে শরীরের অন্যান্য কাপড় খুলে দিতে হয়। সতর না দেখে বাঁ হাতে কোনো কাপড় পেঁচিয়ে তা দিয়ে মাইয়েতকে তিন বা পাঁচটি ঢিলা দ্বারা ইস্তিঞ্জা করাতে হয়। পানি দিয়ে ধৌত করাতে হয়। তারপর নাকে, মুখে ও কানে তুলা দিয়ে অজু করাতে হয়। তবে ফরজ গোসল অবস্থায় মৃত্যু কিংবা হায়েজ-নেফাস অবস্থায় মৃত্যু হলে মুখে ও নাকে পানি দিয়ে বের করা জরুরি। অজুর সময় প্রথমে চেহারা, তারপর দুই হাত ও মাথা মাসেহ করে উভয় পা ধুয়ে দিতে হয়। অতঃপর সাবান দিয়ে মা...

খালেদা জিয়ার দাফন নির্বিঘ্ন করতে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে সরকার

ছবি
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন নির্বিঘ্ন করতে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সব দপ্তর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।  পোস্টে জানানো হয়, আগামীকাল বুধবার বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠান এবং তাকে শহিদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন নির্বিঘ্নে সম্পন্নের জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সব দপ্তর। আরও জানানো হয়, আজ প্রধান উপদেষ্টার বাসভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ ভবন এলাকায় এ বিষয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী, সব ধরনের প্রস্তুতি সুচারুভাবে সম্পন্ন করা হচ্ছে। জাতীয় এ নেতার জানাজায় দেশের সর্বস্তরের জনগণ যেন নির্বিঘ্নে অংশ নিতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি
  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে জিয়া উদ্যানে সেই কবরের স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। খালেদা জিয়ার কবর খোঁড়ার সবশেষ অবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কবরের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বেরিয়ে যান তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা। ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই মহীয়সী নারী।

ভোটের মাঠে ৫১ রাজনৈতিক দল মনোনয়ন জমায় এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত

ছবি
 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে চান ৪৭৮ জন। এই নির্বাচনে বিএনপি ৩৩১ জন, জামায়াত ২৭৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ জন, জাপা ২২৪ জন, গণঅধিকার ১০৪ জন ও এনসিপির ৪৪ জন প্রার্থী রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের মোট ২ হাজার ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত সোমবার মনোনয়নপত্র জমার শেষদিন ছিল। মনোনয়নপত্র জমার পরদিন ইসির কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এনআইডি উইং মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর ৩০০ আসনের একীভূত তথ্য তুলে ধরেন। ১২ ফেব্রুয়ারি ভোটের আগে জমা পড়া ২ হাজার ৫৭০ জনের মনোনয়নপত্র বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হবে ২০ জানুয়ারি, পরদিন প্রতীক যারা পাবেন তারা থাকবেন ভোটের লড়াইয়ে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৫১টি দল ভোটে প্রার্থী দিয়েছে। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক ৩৩১ জন প্রার্থী রয়েছে বিএনপির। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৬ জন প্রার্থী দিয়েছে জামায়াত আর তৃতীয় সর্বোচ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৬৮ জন। এনসিপি প্রার্থী দিয়েছে ৪৪ জন। জাতীয় পার্টির ২২৪ জন ও জাসদের ৭ জনের মনোনয়নপত্রও জমা পড়েছে। বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলে...

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

ছবি
  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় সরেজমিনে দেখা যায়, নারীদের জন্য পৃথকভাবে বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন। খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ জোহর বেলা ২টায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহী সবাইকে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। টানা ৪০ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আজ মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসক...

খালেদা জিয়ার লড়াই ধারণ করেই দেশ পুনর্গঠন করব: নাহিদ ইসলাম

ছবি
 সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইকে ধারণ করেই বাংলাদেশকে পুনর্গঠন করা হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “বেগম জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আমরা সবসময় দোয়া করেছি, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। কারণ, বাংলাদেশ যে সংকটকাল অতিক্রম করছে এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের পর নতুন করে যে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে—এই সময়ে তিনি ছিলেন জাতির একজন অভিভাবক। এই ক্রান্তিলগ্নে তার উপস্থিতি খুবই প্রয়োজন ছিল।” বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, “নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম পর্যন্ত তার আপসহীন মনোভাব ও দৃঢ়তা দেশের গণতন্ত্রকামী ও মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, আধিপত্যবাদমুক্ত রাষ্ট্র গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চব্বিশের প্রজন্ম যে নতু...

খালেদা জিয়ার মৃত্যুতে তিন উপদেষ্টার শোকবইয়ে স্বাক্ষর

ছবি
  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে তারা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন। স্বাক্ষরকারী তিন উপদেষ্টা হলেন– আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। উপদেষ্টারা যখন শোকবইয়ে স্বাক্ষর করার সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এর আগে, আজ (মঙ্গলবার) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

President expresses sorrow over Khaleda Zia's death

ছবি
 President Mohammed Shahabuddin has expressed deep shock and sorrow at the death of former prime minister and BNP Chairperson Khaleda Zia. In a condolence message issued today the president said, "Her uncompromising role in establishing democracy and people's rights will be remembered in the political history of Bangladesh." "I pray for the salvation of her departed soul and extend my deep sympathy to the bereaved family members and followers," he stated. The president also called upon the people of the country to pay tribute to her memory and pray for her eternal peace.

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে পথ দেখিয়েছে: প্রধান উপদেষ্টা

ছবি
  ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা যুগিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এমনটি বলেন। এর আগে সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা বলেন, আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।  তিনি বলেন, মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা—তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। অধ্যাপক ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বি...

Advisory Council adopts condolence resolution on Khaleda Zia’s death

ছবি
  Photo: CA Press Wing A special meeting of the Advisory Council was held today at the State Guest House Jamuna with Chief Adviser Professor Muhammad Yunus in the chair. At the outset, members stood in silence for one minute and offered prayers for the departed soul of three-time former prime minister and BNP chairperson Begum Khaleda Zia. Religious Affairs Adviser AFM Khalid Hossain conducted the prayers. The meeting decided to declare three days of state mourning starting tomorrow and observe a one-day general holiday tomorrow. A condolence resolution on Khaleda Zia's death was adopted at the meeting, read out by Environment, Forest and Climate Change, and Information Adviser Rizwana Hasan. During the three days of state mourning, the national flag will be flown at half-mast at all government, semi-government, and autonomous institutions, educational institutions, all public and private buildings across the country, and Bangladesh missions abroad. Special prayers and supplication...

BCB, BFF condole Khaleda Zia's passing; postpone all matches

ছবি
  The Bangladesh Cricket Board (BCB) and the Bangladesh Football Federation (BFF) have postponed all matches under their respective jurisdictions following the death of former prime minister Begum Khaleda Zia. The country's first female prime minister passed away at Evercare Hospital in Dhaka at around 6:00am on Tuesday. She was 80. In a media release, the BCB announced the postponement of Bangladesh Premier League (BPL) T20 2025–26 matches as a mark of respect In respect of the nation's mourning and in honor of Begum Khaleda Zia's legacy, the BCB announces that today's scheduled BPL T20 matches -- Sylhet Titans vs Chattogram Royals and Dhaka Capitals vs Rangpur Riders -- have been canceled and will be rescheduled," the release said.. The Bangladesh Football Federation also expressed its condolences and confirmed the suspension of all scheduled football matches for the day. "Due to unavoidable circumstances, today's scheduled matches under the Bangladesh F...

How global news outlets covered Khaleda’s demise

ছবি
  The death of former prime minister and BNP chief, Khaleda Zia, got a wave of global coverage. Major news agencies and outlets across the world are covering her death as the end of a defining era in South Asian politics not merely the passing away of a Bangladeshi political leader. Reuters and Associated Press were among the first to break the news globally, characterising her as a "towering figure" whose decades-long rivalry with Sheikh Hasina defined the nation's political landscape. Meanwhile, the BBC and The Guardian focused on her historic achievement as the first woman to lead the country, documenting her transition from a "shy housewife" to a fierce democratic campaigner. In the Middle East, Al Jazeera highlighted her "life of power and resistance," noting her role in the 1990 anti-autocracy movement and her recent release from years of legal and health struggles. Outlets continue to keep following the story which marks the end of a chapter tha...

খালেদা জিয়ার মৃত্যুতে পার্থর আবেগময় স্মৃতিচারণ

ছবি
  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের স্মৃতি তুলে ধরে এই ‍শোক জ্ঞাপন করেন। পোস্টে উল্লেখ করেন, ২০০৮ সালে বাবার মৃত্যুর পর যখন তার জীবন এক ‘পালবিহীন নৌকার’ মতো ছিল, তখনই বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে আসার সুযোগ হয় তার। তিনি লেখেন, ‘সম্পর্কটা রাজনৈতিক হওয়ার কথা থাকলেও সম্পর্ক ছিল স্নেহের, শ্রদ্ধার আর আস্থার। দেশনেত্রী আমাকে পাশে বসাতেন, রাজনীতি বোঝাতেন, প্রশংসা করতেন।’ সংসদে নিজের বক্তৃতার প্রসঙ্গ টেনে পার্থ বলেন, “আমার বক্তৃতা শোনার পর তিনি বলতেন: ‘পার্থকে আরও সময় বাড়িয়ে দাও, ও ভালো বলে।’ লক্ষ লক্ষ মানুষের জনসভায় বলতেন: ‘এই যে পার্থ বলে গেল।’ সেই বয়সে দেশনেত্রীর সেই কথাগুলো দেশজুড়ে আমার ভাবমূর্তি ভিন্ন স্তরে নিয়ে গিয়েছিল।” স্মৃতিচারণা করতে গিয়ে ২০১৩-১৪ সালের একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করেন পার্থ। তিনি জানান, সেই সময় তৎকালীন সরকারের দেয়া...

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুঃসংবাদ পাকিস্তানের

ছবি
  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র ৩৮ দিন বাকি। প্রতিযোগী দেশগুলো যখন নিজেদের স্কোয়াড ঘোষণার অপেক্ষায়, তখনই অনাকাঙ্ক্ষিত খবর পেল পাকিস্তান। হাঁটুর ইনজুরিতে পড়েছেন শাহিন শাহ আফ্রিদি। যে কারণে তিনি অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের চলমান আসর থেকে ছিটকে গেছেন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তা বাড়াচ্ছে পাকিস্তানের। প্রথমবার বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলতে গিয়েছিলেন শাহিন আফ্রিদি। তাদের প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ব্রিসবেন হিট দল ও সমর্থকদের অসীম ভালোবাসা ও সমর্থনের জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। অনাকাঙ্ক্ষিত ইনজুরির জন্য পিসিবি আমাকে ডেকে পাঠিয়েছে এবং পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। আশা করি আমি শিগগিরই মাঠে ফিরব। একইসঙ্গে দারুণ এই দলের সঙ্গে সঙ্গতি রেখে আমিও উদযাপন করব।’ গত ২৭ ডিসেম্বর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের ১৪তম ওভারে ইনজুরিতে পড়েন শাহিন। ওভারের মাঝে তার হাঁটতে সমস্যা হচ্ছিল, পরে ডান পায়ের চোটের কারণে তিনি ৩ ওভারের আর বোলিং করেননি। পাকিস্তানি এই তারকাকে নিয়ে ব্রিসবেন হিটের প্রধান নির্বাহী টেরি ভেনসন বলেছেন, ‘তাকে পুরো মৌসুমে পেলে ...

ফের হামলার হুমকি ট্রাম্পের যে কোনো আগ্রাসনের কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

ছবি
  তেহরান যদি তার পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প আবারও শুরু করে, তাহলে ইরানে ফের বড় ধরনের হামলা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার তার এমন হুমকির পর কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, “যে কোনো আগ্রাসনে ইরানের জবাব হবে কঠোর। আমাদের হামলার জবাবের পর আগ্রাসনকারীরা এজন্য অনুশোচনা করবে।” গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের ব্যক্তিগত বিলাসবহুল প্রাসাদ মার-আ-লাগোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি সম্প্রতি জেনেছি যে তারা (তেহরান) ফের অস্ত্র ও অন্যান্য অনেক কিছু তৈরি করছে। আমি আরও জানতে পেরেছে যে (জুন মাসের সংঘাতের সময়) ইরানের যেসব এলাকা আমরা অভিযান চালিয়ে ধ্বংস করেছিলাম, সেসব তারা ব্যবহার করছে না, অন্য নতুন বিভিন্ন জায়গায় তাদের এই তৎপরতা চলছে।” “আমরা জানি ঠিক কোন কোন জায়গায় তারা যাচ্ছে এবং কী কী করছে। আমি আশা করছি তারা যা কর...

খালেদা জিয়ার জানাজায় ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ছবি
  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধিত্বে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ বিদায়ে অংশ নিতেই এই সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছাবেন এবং বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন। পাশাপাশি, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের একজন মন্ত্রীও শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমন উপলক্ষে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন এবং তার শারীরিক অবস্থা ছিল সংকটাপন্ন। টানা ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার জানাজা কেন্দ্র করে মেট্রোরেলে বিশেষ ব্যবস্থা

ছবি
  খালেদা জিয়ার জানাজা কেন্দ্র করে মেট্রোরেলে বিশেষ ব্যবস্থা। ছবি: সংগৃহীত সবঠিক থাকলে আগামীকাল বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রোরেল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল ৩১ ডিসেম্বর (বুধবার) ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনা করবে। প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।  গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারক...

খালেদা জিয়ার মৃত্যু দেশ-বিদেশের প্রতিনিধিদের শোক বইয়ে স্বাক্ষর

ছবি
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিকরা। শোক জানানোর পাশাপাশি সশরীরে এসে বিভিন্ন দেশের কূটনৈতিক শোক বইয়ে স্বাক্ষর করে যাচ্ছেন। তাদের পাশাপাশি বিএনপির শরিক দলের নেতারও আসছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এখন পর্যন্ত ৬টি দেশের প্রতিনিধিরা এসেছেন। প্রতিনিধিরা শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষ্যে শোক বইয়ে স্বাক্ষরও করেছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, শোক বইয়ে স্বাক্ষর করতে বিএনপির শরিক দলের প্রতিনিধিরাও একে একে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আসছেন। এখন পর্যন্ত বিপ্লবী ওয়ার্কাস পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দলিব রহমান পার্থকে দেখা গেছে। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে জানান, চীন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ইরান, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফিলিস্তিনসহ ১৬টির অধিক দেশের প্রতিনিধি ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করে গেছে...

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি
  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র এই তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছে। পাকিস্তান হাইকমিশনের সূত্রটি বলেছে, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দারের আগামীকাল বুধবার ঢাকায় আসার কথা রয়েছে।

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়

ছবি
  দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। এর আগে দুপুর ১২টায় জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি এমন সময় চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি দরকার ছিল। এর আগে আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) ...

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে দুজন পাইলট নিহত

ছবি
  ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হ্যামন্টনে গত রোববার মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে। এতে উভয় হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন। হ্যামন্টন পুলিশ নিহত পাইলটদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন ৬৫ বছর বয়সী কেনেথ এল কির্শ এবং ৭১ বছর বয়সী মাইকেল গ্রিনবার্গ, যারা উভয়েই নিউ জার্সির বাসিন্দা। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় কোনো যাত্রী ছিলেন না, শুধুমাত্র পাইলটরা হেলিকপ্টারে ছিলেন। সংঘর্ষের সঠিক কারণ জানার জন্য কেন্দ্রীয়ভাবে তদন্ত শুরু হবে। হ্যামন্টন শহর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পূর্বে আটলান্টিক সিটি এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত। পুলিশের তথ্য অনুযায়ী, মাটিতে বিধ্বস্ত হওয়ার পর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়, যা জরুরি সেবাদানকারী কর্মীরা নিয়ন্ত্রণে আনে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, সংঘর্ষে দুটি হালকা হেলিকপ্টার, একটি এনস্টর্ম ২৮০সি এবং একটি এনস্টর্ম এফ-২৮এ জড়িত ছিল। এ ঘটনা গ্রিনিচ মান সময় বিকেল ৪টা ২৫ মিনিটে ঘটে। এর আগে, গত জানুয়ারি মাসে ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার এবং যা...

খালেদা জিয়ার মৃত্যু পাকিস্তান-ভারত-চীনসহ বিভিন্ন দেশের রাষ্ট্র-সরকার প্রধানদের শোক

ছবি
  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং ঢাকার বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলো গভীর শোক প্রকাশ করেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শোক প্রকাশ করেছেন। এ ছাড়া ঢাকার যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, জার্মানি, যুক্তরাজ্য, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইরান, থাইল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া, ভুটানসহ বিভিন্ন দেশ ও সংস্থার কূটনৈতিক মিশনগুলো শোক প্রকাশ করেছে। মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক্সে দেওয়া এক বার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। আসিফ আলী জারদারি আরও বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তার আত্মার শান্তি কামনা করছি।’ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর পরপরই শোক জানান পা...

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ।

ছবি
  খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার জাতিসংঘের অফিস এক শোক বার্তায় বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে। এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে তার সংহতি পুনর্ব্যক্ত করছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বিএনপির চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়ার ৪১ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা

ছবি
  তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৪১ বছরের দীর্ঘ রাজনৈতিক নেতৃত্ব আজ তার মহাপ্রয়াণের মাধ্যমে এক ঐতিহাসিক সমাপ্তিতে পৌঁছাল। ১৯৮১ সালে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর এক কঠিন পরিস্থিতিতে রাজনীতিতে যুক্ত হওয়া এই মহীয়সী নেত্রী গত মে মাসে দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনের ৪১ বছর পূর্ণ করেছিলেন। তার এই সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি কেবল একটি দলকে সুসংগঠিত করেননি, বরং তিনবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার গৌরব অর্জন করেছেন। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে খালেদা জিয়াকে একজন অনন্য ‘ক্যারিশম্যাটিক’ নেতা হিসেবে অভিহিত করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, একজন সাধারণ গৃহবধূ থেকে উঠে এসে রাজপথের আপসহীন প্রতীকে পরিণত হওয়ার এমন দৃষ্টান্ত বিশ্ব রাজনীতিতে বিরল। বিএনপির দাপ্তরিক তথ্যানুযায়ী, ১৯৮২ সালের ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়া দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক যাত্রা শুরু করেন। সাংগঠনিক দক্ষতায় মাত্র এক বছরের মাথায় ১৯৮৩ সালের মার্...