যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে দুজন পাইলট নিহত

 

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হ্যামন্টনে গত রোববার মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে। এতে উভয় হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন।

হ্যামন্টন পুলিশ নিহত পাইলটদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন ৬৫ বছর বয়সী কেনেথ এল কির্শ এবং ৭১ বছর বয়সী মাইকেল গ্রিনবার্গ, যারা উভয়েই নিউ জার্সির বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় কোনো যাত্রী ছিলেন না, শুধুমাত্র পাইলটরা হেলিকপ্টারে ছিলেন। সংঘর্ষের সঠিক কারণ জানার জন্য কেন্দ্রীয়ভাবে তদন্ত শুরু হবে।


হ্যামন্টন শহর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পূর্বে আটলান্টিক সিটি এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত। পুলিশের তথ্য অনুযায়ী, মাটিতে বিধ্বস্ত হওয়ার পর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়, যা জরুরি সেবাদানকারী কর্মীরা নিয়ন্ত্রণে আনে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, সংঘর্ষে দুটি হালকা হেলিকপ্টার, একটি এনস্টর্ম ২৮০সি এবং একটি এনস্টর্ম এফ-২৮এ জড়িত ছিল। এ ঘটনা গ্রিনিচ মান সময় বিকেল ৪টা ২৫ মিনিটে ঘটে।


এর আগে, গত জানুয়ারি মাসে ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার এবং যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়। তবে বেসামরিক বিমান চলাচলে সাম্প্রতিক তিন বছরে হেলিকপ্টার দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,