খালেদা জিয়ার জানাজায় ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

 


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধিত্বে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ বিদায়ে অংশ নিতেই এই সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।


এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছাবেন এবং বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন। পাশাপাশি, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের একজন মন্ত্রীও শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমন উপলক্ষে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন এবং তার শারীরিক অবস্থা ছিল সংকটাপন্ন। টানা ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

মাদারীপুরে এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস