পোস্টগুলি

মার্চ, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নিকার গঠন

ছবি
  প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গঠন করেছে সরকার। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ ২০ সদস্যের নিকার গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিল্প এবং আইনমন্ত্রী; জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে নিকারে সদস্য হিসেবে রাখা হয়েছে। এর বাইরে জনপ্রশাসন, ভূমি, স্বরাষ্ট্র, অর্থ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, সমন্বয় ও সংস্কার, আইন ও বিচার বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবকে নিকারের সদস্য করা হয়েছে। নতুন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং পরিদপ্তর স্থাপন, পুনর্গঠন এবং নাম পরিবর্তনের প্রস্তাব বিবেচনা করে নিকার। এ ছাড়া নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, থানা গঠন বা স্থাপনের প্রস্তাব বিবেচনা এবং বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, থানার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব বিবেচনা করে নিকার।

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা নিয়ে রাশিয়া-চীনের তীব্র প্রতিক্রিয়া

ছবি
 চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ওয়াং ই বলেন, ‘দুঃখজনকভাবে, এই প্রক্রিয়াটি সামরিক পদক্ষেপের মাধ্যমে বাধাগ্রস্ত হয়েছে। চীন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক হামলার বিরোধিতা করে।’ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার কড়া সমালোচনা করেছে রাশিয়া ও চীন। মস্কো বলেছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ তারা দেখেনি। আর বেইজিং অবিলম্বে যৌথ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারকে ফোনে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছিল, যেখানে ‘ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও সমাধানের পথে ছিল।’ বিবৃতিতে জানানো হয়, ইরানে অবস্থানরত চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ‘বাস্তব পদক্ষেপ’ নেওয়ার অনুরোধে সম্মতি জানিয়েছেন গিদেওন সার। এর আগে সোমবার ওয়াং ই ইরান, ওমান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও এ বিষয়ে কথা বলেন। ‘যুদ্ধ উসকে দিচ্ছে উল্টো প্রবণতা’ এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ সে...

মন্ত্রিসভার বৈঠক অবশেষে ইরানকে নিয়ে অবস্থান স্পষ্ট করলো সৌদি আরব

ছবি
  মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কড়া বার্তাই দিলো সৌদি আরব। দেশটির মন্ত্রিসভা জানিয়েছে, তারা ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত। এছাড়া দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে সৌদি আরব। খবর বিবিসির। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির মন্ত্রিসভা জোর দিয়ে বলেছে, ইরানের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে মিত্র দেশগুলো কোনো পদক্ষেপ নিলে তাদের সমর্থনে সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে তারা। সৌদি মন্ত্রিপরিষদ মঙ্গলবার পুনরায় নিশ্চিত করেছে যে, তারা নিরাপত্তা রক্ষা এবং তার ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ওই মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

ইরান-ইসরায়েল যুদ্ধ চার দিনে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি
  রানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর মাত্র চার দিনের মাথায় বিশাল আর্থিক ও সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন ওপেন-সোর্স গোয়েন্দা প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, শনিবার (২৮ মার্চ) থেকে শুরু হওয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রায় ১.৯০২ বিলিয়ন (প্রায় ২ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে। খবর আনাদুলুর। এই বিপুল ক্ষয়ক্ষতির নেপথ্যে রয়েছে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। সবচেয়ে বড় আঘাতটি এসেছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। সেখানে অবস্থিত ১.১ বিলিয়ন ডলার মূল্যের একটি এন/এফপিএস-১৩২ প্রাথমিক সতর্কতা রাডার সিস্টেম ইরানের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের আল-রুওয়াইস শিল্প নগরীতে মোতায়েন করা থাড অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের একটি রাডার ধ্বংস হয়েছে, যার আনুমানিক মূল্য ৫০০ মিলিয়ন ডলার। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলায় আরও ২০ মিলিয়ন ডলার মূল্যের দুটি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ধ্বংস হয়েছে। আকাশপথে বড় ধরনের বিপর্যয় ঘটেছে কুয়েতে। সেখানে স্থানীয় বিমান প্রতিরক্ষা বাহিনীর ভুলবশত ছোড়া ...

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছে ইরান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি

ছবি
সংগৃহীত ছবি  ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত তা মোকাবিলা করতে পেরেছেন’ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, ‘মঙ্গলবার যুক্তরাষ্ট্র “সেই ইউনিটের নেতাকে খুঁজে বের করে হত্যা করেছে—যে ইউনিট প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল।’ হেগসেথ যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে পেন্টাগনে সাংবাদিকদের ব্রিফ করার সময় এই কথা বলেন। ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে, সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছিল যে ৫১ বছর বয়সী ফারহাদ শাকেরিকে ট্রাম্পকে হত্যার জন্য ‘একটি পরিকল্পনা দেওয়ার’ দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন মার্কিন সরকার জানায়, শাকেরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। ম্যানহ...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১০৪৫

ছবি
  সংগৃহীত ছবি চলমান যুদ্ধে ইরানে প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশটির সরকারি সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১,০৪৫ জন নিহত হয়েছেন। এ তথ্য প্রকাশ করেছে ইরানের ‘মার্টির্স অ্যান্ড ভেটেরানস অ্যাফেয়ার্স ফাউন্ডেশন’। যুদ্ধের পঞ্চম দিনে সংঘাত আরও বিস্তৃত আকার নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানসহ বিভিন্ন শহরে ধারাবাহিক বোমা হামলা চালাচ্ছে। ইসরায়েলি বাহিনী ইরানের নেতৃত্ব ও নিরাপত্তা কাঠামোকে লক্ষ্য করে আঘাত হানছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও আশপাশের অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা জোরদার করেছে। ভোরের দিকে বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে তেহরানের বাসিন্দাদের। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে রাজধানীর কেন্দ্রস্থলের ধ্বংসস্তূপের দৃশ্য সম্প্রচার করা হয়। কুমসহ আরও কয়েকটি শহরেও হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, বুধবার তাদের এফ-৩৫ যুদ্ধবিমান তেহরানে একটি ইরানি ইরাক-১৩০ ফাইটার জেট ধ্বংস করেছে। একই সঙ্গে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। জেরুজালেমের আশপাশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরবচ্ছিন্ন হামলার কারণে নিহত সুপ্...

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ছবি
  সংগৃহীত ছবি ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় আবহাওয়া অনুকূলে থাকলে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূলে থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি নেওয়া হবে। গত ২৪ ফেব্রুয়ারি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ১ মার্চ মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত সভার কার্যবিবরণী তুলে ধরেন। সভায় ঈদের জামাত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণমূলক বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। নারীদের জন্য জাতীয় ঈদগাহের দক্ষিণ দিকে আলাদা প্রবেশপথসহ আসন রাখার ব্যবস্থা রাখার বিষয়টিও প্রচার করতে হবে। ঈদুল ফিতরের প্রধান জামাতের ইমাম মনোনয়নের জন্য তিনজন আলেম, পবিত্র কোরআন তিলাওয়াত পরিচালনার জন্য তিনজন উপস্থাপকের তালিকা ধর্ম মন্ত্রণালয়ের পাঠাতে হবে। তালিকা থেকে একজন ইমাম ও বিকল্প ইমাম, একজন ক্কারি ও বিকল্প ক্কারি এবং একজন উপস্থাপক ও বিকল্প উপস্থাপক মন...

তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের রাষ্ট্রদূতকে তলব

ছবি
  তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমপ্লেক্সের প্রবেশপথের ছবি। ছবি: সংগৃহীত তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে যাওয়ার ঘটনায় তুরস্কের আঙ্কারায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ হাসান হাবিবুল্লাহহাজাদেহকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এর আগে তুর্কি কর্তৃপক্ষ জানায়, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটির নির্দিষ্ট লক্ষ্যবস্তু তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমধ্যসাগরীয় উপকূলের কাছে ডর্টিওল জেলার ওপর দিয়ে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রটি পরে নিচে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা...

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১০, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

ছবি
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাংবাদিকের বসতবাড়িসহ বিভিন্ন বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট-অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।  বিস্ফোরণ ঘটানো হয়েছে অর্ধশতাধিক ককটেল। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মস্তফাপুর ইউপি সদস্য হাবিব হাওলাদারের বসতবাড়িতে আতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ সামচু সরদার ওরফে কোপা সামচুর পক্ষের লোকজন।  এসময় দুটি মোটরসাইকেল, দৈনিক দেশ রুপান্তরের সাংবাদিক মেহেদী হাসান সোহাগ এর বসতবাড়ি, সিসিটিভি ক্যামেরা ভাংচুরসহ অন্তত ১০ টি বসতবাড়ি ও দোকানপাটে ভাংচুর লুটপাট চালায় হামলাকারীরা। আগুনে পুড়িয়ে দিয়েছে একটি রান্নাঘর।  কুপিয়ে পিটিয়ে আহত করেছে অন্তত ১০ জনকে। এসময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারগ্যাস ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মকবুল হাওলাদার ও জাকির হাওলাদারকে মাদারীপুর ২৫০ শয্যা জ...

ইরানের বিরুদ্ধে আমরা খুব ভালো অবস্থানে আছি: ট্রাম্প

ছবি
  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সাথে এক বৈঠকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের অগ্রগতির কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে। ট্রাম্প বলেন, ‘আমরা খুব ভালো করছি।’ সামরিক সক্ষমতা নিয়ে তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর করে দেওয়া হয়েছে। ইরান এখনো তাদের উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে স্বীকার করলেও, মার্কিন বাহিনী সেই সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে বলে তিনি জানান। যুদ্ধ-পরবর্তী ইরানের শাসনভার কার হাতে থাকবে, সে বিষয়েও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটির সাবেক শাহের ছেলে রেজা পাহলভির পরিবর্তে ইরানের অভ্যন্তরীণ কোনো নেতৃত্বকে তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন। ট্রাম্প বলেন, ‘রেজা পাহলভিকে খুব ভালো মানুষ বলেই মনে হয়। তবে আমার কাছে মনে হয়, দেশটির ভেতর থেকে উঠে আসা কোনো নেতা দায়িত্ব নিলে তা বেশি কার্যকর হবে।’ ইরানের ভবিষ্যৎ...

ইরানে হামলার বিরোধিতা করে বেইজিং: ইসরায়েলকে চীনের সর্তকবার্তা

ছবি
  ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সংগৃহীত ফাইল ছবি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইরানের ওপর সামরিক হামলার বিরোধিতা করে বেইজিং। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকে ‘গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দেন। মঙ্গলবার (৩ মার্চ) আল-জাজিরা চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া বরাতে এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই সরাসরি নিন্দা থেকে বিরত থাকেন এবং বলেন, চীন ‘সংলাপ ও পরামর্শের’ মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। ওয়াং বলেন, ‘সাম্প্রতিক সময়ে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা স্পষ্ট অগ্রগতি করছিল। দুঃখজনকভাবে, এই প্রক্রিয়া গোলাগুলির মাধ্যমে বাধাগ্রস্ত হয়েছে। মার্কিন-ইসরায়েলি সামরিক হামলার বিরোধিতা করে ওয়াং বলেন, ‘শক্তি প্রয়োগ প্রকৃতপক্ষে সমস্যার সমাধান করতে পারে না। বরং এটি নতুন সমস্যা ও গুরুতর পরিণতি ডেকে আনবে।’ তিনি আরও বলেন, ‘সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে এবং নিয়ন্ত্রণ...

দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

ছবি
ঢাকায় এসেছেন মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী পল কাপুর দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের আমলে এটি মার্কিন প্রশাসনের প্রথম উচ্চপর্যায়ের সফর। বিমানবন্দরে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা পল কাপুরকে স্বাগত জানান। সফরের প্রথম দিন অর্থাৎ আজ মঙ্গলবার তার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে বুধবার থেকে তার সরকারি কার্যক্রম শুরু হবে। খসড়া সূচি অনুযায়ী, বুধবার সকালে বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তার দিনের কার্যক্রম শুরু হবে। ওইদিন তার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া বুধবার সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের শেষ দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার তিনি রাজনৈত...

নিউ ইয়র্কে শ্রমিকের কাজ করছেন জায়েদ খান!

ছবি
জায়েদ খান, সংগৃহীত ছবি।  যুক্তরাষ্ট্রে থেকেও বিভিন্নভাবে আলোচনায় জায়েদ খান। কখনও উপস্থাপক হিসেবে। কখনও কোথাও ডিগবাজি দিতে গিয়ে। এবার তিনি আলোচনায় কয়েকটি ছবির কারণে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ছবিতে দেখা যাচ্ছে বিদেশের মাটিতে শ্রমিকের কাজ করছেন জায়েদ। জায়েদ খানের এমন বেশ মুহূর্তেই হয়েছে ফেসবুকে। সেখানে তাকে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কের রাস্তায় শ্রমিকের পোশাক পরে কাজ করছেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রবাসীদের জীবনসংগ্রাম নিয়ে নির্মিতব্য একটি সিনেমার চরিত্রের প্রয়োজনে নিউ ইয়র্কের রাস্তায় শ্রমিকের বেশে শুটিং করেছেন জায়েদ খান। অর্থাৎ বাস্তবে শ্রমিকের কাজ নেননি তিনি, এটি ছিল চলচ্চিত্রের দৃশ্যধারণের অংশ। প্রসঙ্গত, সর্বশেষ ‘সোনার চর’ সিনেমা দেখা যায় জায়েদ খানকে। ছবিটি পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লেখেন জাহিদ হাসান। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।

যেসব সম্পদের জাকাত দিতে হবে

ছবি
  প্রতীকী ছবি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো জাকাত, যা মুসলিম সমাজে সম্পদের ভারসাম্য ও দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করে। চার প্রকারের সম্পদের ওপর জাকাত ফরজ হয়। যার বিবরণ সংক্ষেপে তুলে ধরা হলো— প্রথম প্রকার: ভূমি থেকে উৎপাদিত শস্য ও ফল-ফলাদী ভূমি থেকে উৎপাদিত শস্য-ফসল ও ফল-ফলাদীর ওপর জাকাত ফরজ। আল্লাহ তাআলা বলেন— يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِن طَيِّبَٰتِ مَا كَسَبۡتُمۡ وَمِمَّآ أَخۡرَجۡنَا لَكُم مِّنَ ٱلۡأَرۡضِۖ হে মুমিনগণ! তোমরা তোমাদের বৈধ উপার্জন এবং আমরা তোমাদের জন্য ভুমি থেকে যে শস্য উৎপন্ন করি তা থেকে আল্লাহর নির্দেশিত পথে ব্যয় কর।’ (সুরা আল-বাকারা: আয়াত ২৬৭) অন্য আয়াতে আল্লাহ তা‘আলা বলেন— وَءَاتُواْ حَقَّهُۥ يَوۡمَ حَصَادِهِۦۖ  ‘আর তোমরা ফসল কাটার সময় তার হক (জাকাত) আদায় কর।’ (সুরা আল-আনআম: আয়াত ১৪১) রাসুলুল্লাহ (সা.) বলেছেন— فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا العُشْرُ، وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ العُشْرِ ‘আসমান ও ঝর্ণার পানিতে কিংবা স্বেচ্ছা উৎপাদিত ফসলের মধ্যে এক দশমাংশ আর যা সেচের মাধ্যমে আবাদ হয় তার মধ্যে বিশভাগের ...

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি
  প্রতীকী ছবি: রয়টার্স বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে ২ লাখ টনের বেশি ডিজেল মজুত আছে, যা দিয়ে ১৪ দিন পর্যন্ত চলা সম্ভব। এছাড়া, ২১ হাজার ৭০৫ টন পেট্রোল, ৩৪ হাজার ১৩৩ টন অকটেন এবং ২০ দিনের চাহিদার সমপরিমাণ জেট ফুয়েল মজুত আছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে প্রয়োজনীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জ্বালানি পণ্যের আমদানি মূল্য তাৎক্ষণিক পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন তিনি। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতি মার্চ মাসে স্পট মার্কেট থেকে কমপক্ষে চার কার্গো এলএনজি কেনার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। যদিও চলতি মাসে সরকারের স্পট মার্কেট থেকে এলএনজি কেনার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিস্তৃত হওয়ায় ৩ মার্চ মঙ্গলবার জ্বালানি বিভাগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সরকারি ও বেসরকারি খাতের জ্বালানি ...

২৬ বছরে কয়টি দেশে যুক্তরাষ্ট্রের হামলা, প্রাণহানি ও খরচ কত?

ছবি
জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। এএফপির ফাইল ছবি  ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে হামলার পর থেকে যুক্তরাষ্ট্র চারজন প্রেসিডেন্টের নেতৃত্বে তিনটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত হয়েছে এবং কমপক্ষে ১০টি দেশে বোমা হামলা চালিয়েছে। ড্রোন হামলা থেকে শুরু করে আক্রমণ সবই করেছে যুক্তরাষ্ট্র। এক বছরের মধ্যে একাধিকবার হামলার মতো ঘটনায় সম্পৃক্ত হয়েছে দেশটি। ২০০১ সাল থেকে যুক্তরাষ্ট্র যেসব দেশে বোমা হামলা চালিয়েছে, তার মধ্যে রয়েছে-আফগানিস্তান, ইরাক, ইয়েমেন, পাকিস্তান, সোমালিয়া, লিবিয়া, সিরিয়া, ভেনেজুয়েলা, নাইজেরিয়া ও ইরান। তিনটি পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে রয়েছে ২০০১-২০২১ সাল পর্যন্ত আফগানিস্তান যুদ্ধ, ২০০৩-২০১১ সাল পর্যন্ত ইরাক যুদ্ধ এবং ইরানের সঙ্গে যুদ্ধ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান। বিগত ২৬ বছরে এসব যুদ্ধের নেতৃত্বে ছিলেন জর্জ ডব্লিউ বুশ (২০০১-২০০৯), বারাক ওবামা (২০০৯-২০১৭), ডোনাল্ড ট্রাম্প (২০১৭-২০২১), জো বাইডেন (২০২১-২০২৫) এবং ডোনাল্ড ট্রাম্প (২০২৫ থেকে বর্তমান)। দশকের পর দশক ধরে চলা এসব যুদ্ধের ক্ষয়ক্ষতি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন ...

মার্কিন দূতাবাসে হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো

ছবি
  যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মারা গেছেন। এরপরই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাস ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পরই নিজের ব্যক্তিগত বিমানে করে সৌদি আরব ছেড়েছেন আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ সময় সিআরসেভেনের সাথে ছিলেন তার বন্ধবী জর্জিনা ও পাঁচ সন্তান। খবর গোলডটকমের। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব সরাসরি পড়ছে বিশ্ব ক্রীড়াঙ্গণে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর অঞ্চলজুড়ে তৈরি হয়েছে যুদ্ধাবস্থা। যার রেশ গিয়ে পড়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচগুলোতে। সেই সাথে পিছিয়ে দেয়া হয় এএফসির বাকি লিগগুলোর ম্যাচও।

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

ছবি
  বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তা এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদ। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। একই আদেশে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া ৫ এপিবিএনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদকে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিশ্ব শাসনে নতুন কৌশল: ইরানে গণতন্ত্র নয়, পুতুল সরকার চান ট্রাম্প

ছবি
  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত ইরানসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসী পররাষ্ট্রনীতির পেছনে কোনো বাস্তব কৌশল না থাকলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি স্পষ্ট ধারা ক্রমেই প্রকাশ পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প গণতন্ত্র প্রতিষ্ঠায় আগ্রহী নন, বরং তিনি চান তার নির্দেশ মান্যকারী পুতুল সরকার। ইরান থেকে ভেনেজুয়েলা, এমনকি কিউবাও এই কৌশলের আওতায় আসছে। নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ ছিল একটি নিখুঁত দৃশ্যপট।’ দেশটিতে দুইজন ছাড়া সবাই নিজের পদে বহাল রয়েছে বলে জানান তিনি। কারাকাসে যুক্তরাষ্ট্রবিরোধী শাসনের পতন হলেও এবং দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে মার্কিন বাহিনী আটক করে নিয়ে আসলেও পুরো সরকার কাঠামো অক্ষত রাখা হয়েছে। এরপর ভেনেজুয়েলার গণতান্ত্রিক বিরোধীদের সহায়তায় যুক্তরাষ্ট্র কার্যত কিছুই করেনি। বরং ট্রাম্প প্রশাসন ডেলসি রোদ্রিগেজকে তেলসহ ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ স্বার্থে সহযোগিতার শর্তে গ্রহণযোগ্য মনে করছে বলে বিশ্লেষকদের দাবি। ইরানের ক্ষেত্রেও বিষয়টি প্রতীয়মান হতে ...

চরম বিপদে ভারত

ছবি
  চরম বিপদের মুখে ভারত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে ভারত। এখন নরেন্দ্র মোদির জাদু আর কাজে আসছে না। মূলত মধ্যপ্রাচ্য থেকে ভারতের তেল আমদানির পরিমাণ এখন দৈনিক প্রায় ২৭ লাখ ৪০ হাজার ব্যারেল, যা মোট আমদানির ৫৫ শতাংশ। ভারত ২০২২ সালের শেষ থেকে রাশিয়া থেকে আমদানি কমিয়ে দেওয়ার পর মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা আরও বাড়িয়েছিল। ভারতের তেলমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, দেশটির জ্বালানি মজুত ৭৪ দিন চলার সক্ষমতা থাকলেও বর্তমানে মজুত রয়েছে মাত্র ২০–২৫ দিনের জন্য। ফলে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে ভারত বড় ধরনের জ্বালানি সংকটে পড়তে পারে বলে বিশ্লেষকেরা সতর্ক করেছেন। পণ্য গবেষণা সংস্থা আইসিআইএস-এর জ্বালানি ও রিফাইনিং বিভাগের পরিচালক অজয় পারমার বলেন, চীনের কাছে অন্তত ছয় মাসের তেল মজুত থাকায় দেশটি তুলনামূলকভাবে কম ঝুঁকিতে। কিন্তু ভারতের মজুত স্বল্প হওয়ায় বর্তমান পরিস্থিতিতে দেশটি বেশি ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় বৈশ্বিক তেলবাজারে অস্থিরতা বেড়েছে। বিশ্লেষকদের মতে, সংকট দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে...

ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

ছবি
  ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের পরিচালিত ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক সদস্য হতাহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে দেশটির এই সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি দাবি করেছেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদরদপ্তর ও যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ইরানের উপকূলীয় জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত রণতরীটি লক্ষ্য করে ইরানের নৌবাহিনী চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার পরিপ্রেক্ষিতে রণতরীটি ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে সরে গেছে বলে তিনি উল্লেখ করেন। নিহত ও আহতের সংখ্যার বিষয়ে নায়েইনি বলেন, ‘আমেরিকানদের জন্য এই হতাহত...

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন খামেনি হ’ত্যাকা’ণ্ড: ইরানে রয়েছে ইসরায়েলের গুপ্তচর, তার সঙ্গে যোগ হয় সিআইএর আড়িপাতার তথ্য

ছবি
  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–কে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতার সূচনা হয়েছে। ইসরায়েলি ও মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, কয়েক দশকের নজরদারি ও ছয় মাসের নিবিড় সমন্বয়ের পর চূড়ান্ত এই অভিযান পরিচালিত হয়। প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তায় যুক্ত ছিল সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ভাষ্য, তেহরানে একাধিক স্থানে প্রায় একই সময়ে হামলা চালানো হয়। মাত্র ৬০ সেকেন্ডের ব্যবধানে খামেনিসহ ইরানের শীর্ষ সাত নিরাপত্তা কর্মকর্তা, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের হত্যা করা হয়। একই অভিযানে আরও প্রায় ৪০ জন জ্যেষ্ঠ ইরানি নেতা নিহত হন বলে দাবি করা হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, তেহরানে খামেনির কার্যালয় চত্বর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই সময় সেখানে শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা ছিল। মার্কিন গণমাধ্যম দ্যা নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বৈঠকের সময় ও খামেনির উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলকে সরবরাহ করেছিল সিআইএ। বিশ্লেষকদের মতে, এটি ছিল দীর্ঘমেয়াদি ‘জিগস পাজল’ গোয়েন্দা অভিযানের ফল। খামেনির দৈনন্দিন রুটিন,...

ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প

ছবি
  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। এখন ইরানের সঙ্গে আলোচনার সময় ‘পার হয়ে গেছে’। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। তিনিও (ট্রাম্প) আলোচনায় রাজি আছেন। পরে হোয়াইট হাউস থেকেও বিষয়টি জানানো হয়েছিল।   তবে ইরানি নেতৃত্বও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব উড়িয়ে দিয়েছেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর জন্য ইরান চাপ প্রয়োগ করেছে, মার্কিন গণমাধ্যমের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে লারিজানি বলেন, ‘আমরা আমেরিকার সাথে আলোচনা করব না।’   এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার পর আলী লারিজানি ওমান...

হরমুজ প্রণালী বন্ধের পর ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি, প্রতি ঘনফুট ৭৮৫ ডলার

ছবি
  ছবি: সংগৃহীত ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেওয়ার পর ইউরোপীয় গ্যাসবাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। লন্ডনের আইসিই এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, প্রতি হাজার ঘনমিটার গ্যাসের দাম বেড়ে ৭৮৫ ডলারে পৌঁছেছে, যা জানুয়ারি ২০২৩–এর পর সর্বোচ্চ। একদিনেই দাম প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পায়। পরে অবশ্য দর কিছুটা কমে প্রায় ৭০০ ডলারে নেমে আসে। এদিকে কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি ইরানি বিমান হামলার প্রেক্ষাপটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পর কাতার বিশ্বের তৃতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ। বর্তমানে তাদের উৎপাদন সক্ষমতা বছরে ৭৭ মিলিয়ন টন, যা ভবিষ্যতে ১৪২ মিলিয়ন টনে উন্নীত করার পরিকল্পনা ছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করে। তেহরানসহ বিভিন্ন শহরে হামলা চালানো হয়। হোয়াইট হাউস দাবি করে, ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছিল। হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

বাংলাদেশকে খাদ্য জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

ছবি
  ছবি : সংগৃহীত কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (২ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে কৃষি, প্রাণিসম্পদ এবং পারস্পরিক আমদানি-রপ্তানি বাণিজ্য নিয়ে আলোচনা হয়। কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে তিনি অত্যন্ত ইতিবাচক উল্লেখ করেন। কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে মার্কিন কৃষি প্রযুক্তি ও সহযোগিতাকে স্বাগত জানান তিনি। নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, তার দেশ কৃষিখাতে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও জোরদার করতে আগ্রহী। এ বিষয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রীও। রাষ্ট্রদূত আরও জানান, যুক্তরাষ্ট্রের উচ্চমানের কৃষিপণ্য—যেমন সয়াবিন, ভুট্টা, গম ও তুলা—বাংলাদেশের প্রাণিসম্পদ, দুগ্ধ ও মৎস্য খাতের খামারি এবং বিভিন্ন মিল মালিকদের সহায়তা করছে। তিনি বলেন, বাণিজ্যে ভারসাম্য রক্ষা করার পাশাপাশি বাং...