বাংলাদেশকে খাদ্য জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

 

ছবি : সংগৃহীত

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে কৃষি, প্রাণিসম্পদ এবং পারস্পরিক আমদানি-রপ্তানি বাণিজ্য নিয়ে আলোচনা হয়।

কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে তিনি অত্যন্ত ইতিবাচক উল্লেখ করেন। কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে মার্কিন কৃষি প্রযুক্তি ও সহযোগিতাকে স্বাগত জানান তিনি।


নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, তার দেশ কৃষিখাতে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও জোরদার করতে আগ্রহী। এ বিষয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রীও।

রাষ্ট্রদূত আরও জানান, যুক্তরাষ্ট্রের উচ্চমানের কৃষিপণ্য—যেমন সয়াবিন, ভুট্টা, গম ও তুলা—বাংলাদেশের প্রাণিসম্পদ, দুগ্ধ ও মৎস্য খাতের খামারি এবং বিভিন্ন মিল মালিকদের সহায়তা করছে। তিনি বলেন, বাণিজ্যে ভারসাম্য রক্ষা করার পাশাপাশি বাংলাদেশকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে।


বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

মাদারীপুরে এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস