পোস্টগুলি

এপ্রিল, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি দেখে নিন

ছবি
  সংগৃহীত ছবি ফিফা ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে এই বৈশ্বিক টুর্নামেন্ট। 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত এই আসরকে সামনে রেখে অবশেষে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের ৪৮টি দল।  প্রথমবারের মতো বিশ্বমঞ্চে দেখা যাবে জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও ও কেপ ভার্দেকে। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরছে হাইতি ও কঙ্গো। ইরাক ও তুরস্ক ফিরছে যথাক্রমে ৪০ ও ২৪ বছরের খরা কাটিয়ে। তবে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।  আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। ৩৯ দিনের মোট ১০৪টি ম্যাচের ফুটবল যুদ্ধের সমাপ্তি ঘটবে ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। এক নজরে ৪৮ দল ও ১২টি গ্রুপ: গ্রুপ দলসমূহ গ্রুপ এ মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র গ্রুপ বি কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা গ্রুপ সি ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি গ...

মাদারীপুরে ৮ হাজার বিয়েতে সাড়ে ৫ হাজার ডিভোর্স, ঘটনা কী?

ছবি
  ছবি: সংগৃহীত মাদারীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। প্রবাসী অধ্যুষিত জেলা হিসেবে এর পরিচিতি রয়েছে বেশ আগে থেকেই।  সংশ্লিষ্টদের মতে, এর পেছনে প্রধান কারণ হিসেবে উঠে আসছে পরকীয়া সম্পর্ক, দাম্পত্যে বোঝাপড়ার অভাব, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পারস্পরিক অবিশ্বাস এবং দায়িত্বহীনতা।  বিশেষ করে প্রবাসজীবনের দূরত্ব, পরকীয়া, বাল্যবিবাহ ও দাম্পত্য সম্পর্কে আস্থাহীনতা ইত্যাদি কারণকে সামনে এনে ভেঙে যাচ্ছে অসংখ্য পরিবার। এতে করে সামাজিক ও পারিবারিক কাঠামোতে দেখা দিচ্ছে নানা অস্থিরতা। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মাদারীপুরে মোট ৮ হাজার ১০৬টি বিয়ে হয়েছে। এর মধ্যে বিচ্ছেদের ঘটনা ঘটেছে ৫ হাজার ৫২১টি, যা মোট বিয়ের প্রায় ৬৭ শতাংশ। আগের বছরগুলোর তুলনায় এ হার উল্লেখযোগ্যভাবে বেশি—২০২৪ সালে ৪৬.৬ শতাংশ, ২০২৩ সালে ৫৪.৩ শতাংশ এবং ২০২২ সালে ৪৩.৮ শতাংশ ছিল। উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, মাদারীপুর সদর উপজেলায় বিয়ে হয়েছে ২ হাজার ২২৬টি এবং বিচ্ছেদ হয়েছে ২ হাজার ১৭৭টি—যেখানে ব্যবধান মাত্র ৪৯টি। শিবচরে বিয়ে ২ হাজার ৪৩১টি, বিচ্ছেদ ১ হাজার ২৩৭টি; কালকিনিতে বিয়ে ১ হাজার...

জোহরান মামদানির দাবি ইরানে রেজিম চেঞ্জ করতে ২৩ বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

ছবি
  নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি টানা ৩৩ দিন ধরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। আর এনিয়ে কড়া সমালোচনা করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বুধবার (১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের 'রেজিম চেঞ্জ' টার্গেট করে যুদ্ধ শুরু করা নিরর্থক উল্লেখ করে মামদানি বলেছেন, রেজিম চেঞ্জের সিদ্ধান্ত নেবে ইরানের জনগণ। সেজন্য প্রতিটি দিক থেকেই এই যুদ্ধের বিরোধিতা করা উচিত।  তার মতে, ওয়াশিংটনের এমন যুদ্ধনীতি অতীতে ভয়াবহ পরিণতি ডেকে এনেছে। চলমান যুদ্ধের কারণে ইতোমধ্যে প্রায় ২৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে জানিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে।  মামদানি বলেন, এই অর্থ যদি জনকল্যাণে ব্যয় করা হতো তাহলে তা স্বাস্থ্যসেবা, শিক্ষা কিংবা শিক্ষাঋণ মওকুফে বড় পরিবর্তন আনতে পারত। কিন্তু তা না করে যুদ্ধনীতির পেছনে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ নষ্ট করছে।