পোস্টগুলি

এপ্রিল, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Bengal Assembly Election দু’শোর বেশি আসন পেয়ে মসনদে ফের তৃণমূলই, চমকে দিল এই সমীক্ষা

ছবি
মসনদে ফের তৃণমূলই, চমকে দিল এই সমীক্ষা  Janamat Polls: দুই দফায় রাজ্যের ভোটপর্ব শেষ। কারা জয়ের হাসি হাসবে, তা জানা যাবে আগামী ৪ মে। তৃণমূলের প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এই মুহূর্তে তা নিয়ে তুঙ্গে চর্চা। তারই মাঝে সামনে এল একাধিক বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল। দুই দফায় রাজ্যের ভোটপর্ব শেষ। কারা জয়ের হাসি হাসবে, তা জানা যাবে আগামী ৪ মে। তৃণমূলের প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এই মুহূর্তে তা নিয়ে তুঙ্গে চর্চা। তারই মাঝে সামনে এল একাধিক বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল। ‘জনমত পোলস’-এর রিপোর্ট বলছে, ফের বিপুল ভোটে জিতবে তৃণমূল। গেরুয়া শিবিরকে পিছনে ফেলে চতুর্থবার শাসকের মসনদে বসবে ঘাসফুল শিবিরই।

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

ছবি
  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ আদেশ দেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। এদিকে সেলিনা হায়াৎ আইভীর আরও ৫ মামলায় হাইকোর্টের দেয়া জামিনের বিষয়ে আগামী রোববার (৩ মে) আদেশ দেবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরের দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে হাইকোর্ট পাঁচ মামলায় তার জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। ২৬ ফেব্রুয়ারি সেই সব মামলায় জামিন পান আইভী। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলো স্থগিত হয়ে যায়।   এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি (হত্যার অভিয়োগ) মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে সংশ্লিষ্ট থানা-পুলিশ আবেদন করে। এ...

এক্সিট পোল মানেই ‘এক্স্যাক্ট’ পোল নয়, ২০১৬-২৪ বারবার ভুল প্রমাণিত হয়েছে বুথ ফেরত সমীক্ষা

ছবি
 এক্সিট পোল মানেই ‘এক্স্যাক্ট’ পোল নয়, ২০১৬-২৪ বারবার ভুল প্রমাণিত হয়েছে বুথ ফেরত সমীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি। ফাইল ছবি। অতীতে সব এক্সিট পোলেই তৃণমূলের আসন মূল ফলাফলের চেয়ে কম দেখানো হয়েছে। তৃণমূল কংগ্রেস এবারও আশাবাদী, এক্সিট পোল ২০১৬, ২০২১ এবং ২০২৪-এর মতো এবারও ভুল প্রমাণিত হবে। বঙ্গে ২০২৬ নির্বাচন পর্ব সাঙ্গ হল। ইতিমধ্যেই বিভিন্ন নামীদামি সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে এসেছে। অধিকাংশ এক্সিট পোলই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে তৃণমূল ও বিজেপির।  তবে খানিকটা এগিয়ে গেরুয়া শিবির। বেশ কয়েকটি এক্সিট পোলে ইঙ্গিত যে বঙ্গে পালাবদল হয়ে বিজেপি সরকার গড়তে পারে। আবার দু-একটি এক্সিট পোলে ইঙ্গিত দিচ্ছে তৃণমূলের প্রত্যাবর্তনেরও

শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট

ছবি
  ভারতের বিধান সভা নির্বাচনে বুথ পরিদর্শনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত ভারতের কলকাতার পশ্চিমবঙ্গে আজ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বৃষ্টিস্নাত পরিবেশের মধ্যেও ভোটকেন্দ্রগুলোতে উপস্থিতি ছিল লক্ষণীয়। আর সেই দিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল থেকে বিভিন্ন বুথ পরিদর্শন করতে গিয়ে তিনি একাধিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হন। বুধবার (২৯ এপ্রিল) আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শুভেন্দু অধিকারী কালীঘাটের ভোটকেন্দ্রে পৌঁছাতেই তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ ‘চোর-চোর’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এর জেরে দ্রুত উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় নেত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সমর্থকেরা ‘জয় বাংলা’ ধ্বনি তুলে সামনে এগিয়ে আসেন। এর পাল্টা জবাবে বিজেপি সমর্থকদের পক্ষ থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা যায়। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে কালীঘাটের জয় হিন্দ ভবন চত্বর মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বহিরাগতদের দিয়ে তার ওপর হামলার চেষ্টা করা হচ্ছ...

Navy Medical College inaugurated in Ctg

ছবি
  The medical college is equipped with modern laboratories, a well-stocked library, advanced classrooms and a team of experienced faculty members, ensuring quality academic delivery. A newly built medical college under Bangladesh Navy was formally inaugurated in Chattogram today (29 April), marking a new addition to the country's medical education and healthcare infrastructure. Chief of Naval Staff M Nazmul Hassan inaugurated the medical college at Bandar Tila, adjacent to BNS Issa Khan in the port city, according to a press release. Speaking at the inauguration, the navy chief said the college would play a significant role in strengthening medical education, research and training, particularly in the southern part of Chattogram. He added that the institution would contribute to producing skilled, ethical and professional doctors, enhancing the medical capabilities of the armed forces while also supporting improved healthcare services for the general public. Other officials said th...

25 priority initiatives taken to boost investment, job creation: PM

ছবি
  Prime Minister Tarique Rahman speaks in parliament during a session on 29 April. Photo: PMO "This 180-day plan aims to strengthen the foundation for investment growth through short-term administrative, institutional, and infrastructural measures to promote a business-friendly environment," he said. Prime Minister Tarique Rahman has said that 25 priority initiatives have been undertaken to expand local business, create employment, and ensure a better environment for investors. He made the remarks in response to a written question from Cox's Bazar-9 MP Md Abul Kalam in parliament today (29 April). The MP had asked about the joint action plans of the government's four investment development agencies to improve the country's investment climate and accelerate job creation In reply, the prime minister said the Bangladesh Investment Development Authority (Bida), Bangladesh Economic Zones Authority (BEZA), Public Private Partnership (PPP) Authority, and Maheshkhali Inte...

Iran's Araghchi discusses West Asia situation with India

ছবি
  The conversation is significant as India has stepped up its diplomatic efforts to keep the Strait of Hormuz — a key lifeline for oil and gas supplies from the Persian Gulf — open for safe and unimpeded shipping. Last week, two energy-carrying ships bound for India reportedly came under fire from Iran's Revolutionary Guards, drawing "deep concern" from New Delhi. The conversation is significant as India has stepped up its diplomatic efforts to keep the Strait of Hormuz. Iran's Foreign Minister Abbas Araghchi yesterday (29 April) spoke by phone with his Indian counterpart, S Jaishankar, and held a "detailed" discussion on the current situation in West Asia. "Had a detailed conversation about various aspects of the current situation. We agreed to remain in close touch," Jaishankar said in a post on X. The conversation is significant as India has stepped up its diplomatic efforts to keep the Strait of Hormuz — a key lifeline for oil and gas supplies ...

যুক্তরাষ্ট্রে খু-ন হওয়া মাদারীপুরের তরুণী নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পাশে দাঁড়িয়েছে মাদারীপুরের জেলা প্রশাসন

ছবি
সোমবার দুপুরে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা নিহ- তের গ্রামের বাড়ি সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর যান। সেখানে গিয়ে পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে কথা বলেন তরা।  বৃষ্টির বাবা একটি এনজিওতে চাকুরির সুবাদে রাজধানীর মিরপুরর পল্লবীতে বসবাস করায় তার সঙ্গে মুঠোফোনে কথা বলেন জেলা প্রশাসক। এ সময় নিহ* তের পরিবারের পাশে থাকার আশ^াস দেন। খুন হওয়া তরুণীর লা- শ পাওয়া গেলে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার কথা জানান তিনি। জানা যায়, ৭ মাস আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেন নাহিদা সুলতানা বৃষ্টি। এরপর উচ্চতর ডিগ্রির জন্য পাড়ি জমান আমেরিকায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়ার সুবাধে সু-সম্পর্ক গড়ে ওঠে সহপাঠি জামিল আহম্মেদ লিমনের সাথে।  সেখানে লিমনের সাথে এক মার্কিন নাগরিক রুমমেটের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়।  এই জেরে গত ১৬ এপ্রিল লিমন ও বৃষ্টিকে ভার্সিটি ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যায় দৃর্বৃ*-- ত্তরা। এর ৮ দিন পর শুক্রবার লিমনের খন্ডিত ম*/* র- দেহ- উদ্ধার করে আমেরিকার পুলিশ। একদিন পর শনিবার ঘ...

Roommate charged with killing two Bangladeshi PhD students in US

ছবি
  Hisham Abugharbieh. Photo: Collected According to the Hillsborough County Sheriff's Office, Hisham Saleh Abugharbieh, 26, has been booked over the deaths of Zamil Limon and Nahida Sultana Bristy, both aged 27, reports The Guardian. Abugharbieh was the off-campus roommate of Limon. The case unfolded after the two students were reported missing on 17 April by a family friend, a day after they were last seen near the campus. Limon was last seen at his apartment, while Bristy – who lived on campus – was last spotted at a university science building, reports CNN. A man has been charged with two US counts of first-degree premeditated murder in the deaths of two Bangladeshi doctoral students from the University of South Florida. According to the Hillsborough County Sheriff's Office, Hisham Saleh Abugharbieh, 26, has been booked over the deaths of Zamil Limon and Nahida Sultana Bristy, both aged 27, reports The Guardian. Florida's missing Bangladeshi PhD students both dead "...

কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

ছবি
 তরুণদের এ ধরনের সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এক কলেজ শিক্ষার্থীর বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ওই কলেজ ছাত্র রিজওয়ান রশিদ। সে সময়ে তার বানানো গো-কার্টটি দেখেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী রিজয়ান রশিদের তৈরি করা গো-কার্ট পরিদর্শন করেন। এক পর্যায়ে তিনি রিজয়ানকে এরকম উদ্ভাবনী কাজে উৎসাহ দিতে নিজেই কারটি চালিয়ে দেখেন। “তিনি দেশীয় প্রযুক্তিতে গো-কার্ট (রেসিং কার) তৈরি করা তরুণকে উৎসাহ দিয়েছেন এবং তার প্রশংসা করে ভবিষ্যতে আরও আধুনিক সংস্করণ তৈরিতে সহায়তার আশ্বাস দিয়েছেন।” গো-কার্ট চালানোর পর তরুণদের এ ধরনের সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে গো-কার্ট তৈরির গল্প শুনিয়েছেন রশিদ। তিনি বলেছেন, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত আছেন। বাবার অনুপ্রেরণাতেই গো-কার্ট বানানো শুরু করেন...

জাইমা কি রাজনৈতিক লক্ষ্যবস্তু, না অসুস্থ মানসিকতার শিকার?

ছবি
  জাইমা রহমানকে নিয়ে তৈরি কুরুচিপূর্ণ ফটোকার্ড কি কেবল রাজনৈতিক অসূয়াপ্রসূত, নাকি আমাদের সমাজের গভীরে প্রোথিত নারীবিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ? নারী? তাকে মানুষ হিসেবে ভাবার কী আছে! সে তো ভোগের সামগ্রী—তাকে নিয়ে যত খুশি তামাশা করো, টেনে নামাও, ছিঁড়ে খুঁড়ে দেখো—তাতে কেউ বাধা দেবে না; বরং হাততালি দেবে।’ এই নিষ্ঠুর, লজ্জাজনক বাক্যটি কেউ প্রকাশ্যে বলে না—কিন্তু আমাদের সামাজিক আচরণ, বিশেষ করে অনলাইন জগতে, প্রতিদিন যেন এই কথাটিই প্রমাণ করে যাচ্ছে। ফেইসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়ে কোনো নারীর ছবি—সঙ্গে অশ্লীল মন্তব্যের বন্যা। কেউ তার পোশাক বিশ্লেষণ করছে, কেউ শরীর, কেউ চরিত্র; যেন একজন মানুষ নয়, একটি ‘ভোগ্য বস্তু’কে ঘিরে চলছে আদিম উল্লাস ।এই উল্লাসের সাম্প্রতিক উদাহরণ—প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে ছড়িয়ে পড়া কুরুচিপূর্ণ ফটোকার্ড। কে বানিয়েছে, কে ছড়িয়েছে—সেটি খুঁজে বের করা অবশ্যই জরুরি। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো—এমন কিছু তৈরি করার সাহস মানুষ পায় কীভাবে? আর কেনই বা এত মানুষ সেটি দেখার, শেয়ার করার, উপভোগ করার মানসিকতা রাখে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেল...

চিত্রনায়িকা পূজা চেরির বাবা গ্রেপ্তার

ছবি
  ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি-র বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ক্যান্টনমেন্ট থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান অভিযোগ দায়ের করেন। একই দিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৫ এপ্রিল) ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এ বিষয়ে পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এজাহার সূত্রে জানা গেছে, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার প্রলোভন দেখিয়ে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা এলাকার একটি বাসায় গিয়ে দেবু প্রসাদ রায় ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এর মাধ্যমে আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের...

ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদি

ছবি
  ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদি ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ যখন চলছে, এরই মধ্যে রাজ্য সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কৃষ্ণনগরে জনসভা করেন, যেখানে ২৯ এপ্রিল ভোটগ্রহণের কথা রয়েছে। ওই সভা থেকে নির্বাচন কমিশনের পক্ষে কথা বলতে দেখা যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পাশাপাশি একদিকে যেমন তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন, তেমনি দিন কয়েক আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে তার ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, গত পঞ্চাশ বছরে এটাই প্রথম নির্বাচন, যেখানে সবচেয়ে কম সহিংসতা দেখা যাচ্ছে। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে ভোটের সময় বিশৃঙ্খলা দেখা যায় এবং সহিংসতাও হয়, কিন্তু নির্বাচন কমিশন এবারে তেমনটা হতে দিচ্ছে না। ‘আমি এ বিষয়ে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি। তারা পশ্চিমবঙ্গের মাটিতে আরো একবার লোকতন্ত্রের প্রতিষ্ঠা করেছে। ভোট শান্তিপূর্ণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বড় কৃতিত্ব রয়েছে। আমি সরকারি কর্মচারীদেরও অভিনন্দন জানাচ্ছি, কারণ তারাও নিজেদের দায়িত্ব পালন করেছেন।’ বলেছেন মোদি। প্রধানমন্ত্রীকে এই...

এশিয়ান গেমস হকি বাছাই রোমাঞ্চকর ম্যাচে চাইনিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ

ছবি
  চাইনিজ তাইপেকে রুখে দিয়েছে বাংলাদেশ। ছবি: এশিয়ান হকি ফেডারেশন শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দেওয়ার পথে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের অর্পিতা পাল। এশিয়ান গেমসের হকি ইভেন্টের বাছাইয়ে প্রথমবার খেলতে নেমে চাইনিজ তাইপের বিপক্ষে শুরুটা দারুণ করল অর্পিতা-রিয়ারা। দ্রুত ঘুরে দাঁড়াল দুইবার এশিয়ান গেমসে খেলা চাইনিজ তাইপেও। একটা পর্যায়ে বাংলাদেশকে কোণঠাসাও করে ফেলে তারা। পরে আবার দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তাদের রুখে দিল বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ ড্র করেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন অর্পিতা পাল। বাংলাদেশের অন্য দুই গোলদাতা আইরিন রিয়া ও কণা আক্তার। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন রিয়া। পরের মিনিটেই ফিল্ড গোলে সমতায় ফিরে চাইনিজ তাইপে। দশম মিনিটে সার্কেলের ভেতর থেকে আলতো টোকায় বাংলাদেশকে ফের এগিয়ে নেন অর্পিতা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি স্ট্রোক থেকে অর্পিতা ব্যবধান আরও বাড়ান। এরপরই ছন্দ হারায় বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে পেই-সান ও ফান হুই-উনের ফিল্ড গোলে সমতায় ফিরে চাইনিজ তাইপে। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেন...

দক্ষ নাবিক তৈরিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী রাজীব আহসান

ছবি
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী  নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, ‘সংখ্যা বাড়ানো নয়, প্রশিক্ষণের মান বাড়িয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার।’ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, ‘সংখ্যা বাড়ানো নয়, প্রশিক্ষণের মান বাড়িয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার।’ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মাদারীপুর সদর উপজেলার এওজ এলাকার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ৯৫ জন নাবিকের প্রশিক্ষণ শেষ হওয়ায় সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান যুগে বিশ্ব নৌসেক্টর অনেক পরিবর্তিত হয়েছে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত, যা দেশের জন্য গৌরবের। এই মান বজায় রাখতে ও আধুনিক যুগের সাথে সমন্বয় করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।’ তিনি আরো বলেন, ‘প্রশিক্ষণ নেয়া তরুণরা দেশী-বিদেশী জাহাজে চাকরির সুযোগ পাবে। এতে একদিকে দেশের নৌদুর্ঘটনা কমে আসবে। অন্যদিকে বিদেশী জাহাজে দায়িত্ব পালন করে বিশ্ব দরবারে দ...

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

ছবি
  পণ্যের দাম ৩০ শতাংশ বাড়াতে চলেছে কন্ডোম নির্মাতা সংস্থাটি। হরমুজ সংকটে দামি হচ্ছে কন্ডোম! বড় ঘোষণা বিশ্বের সবচেয়ে বড় নিরোধ নির্মাতার প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠার জোগাড় কন্ডোম শিল্প। বিশ্বের বৃহত্তম কন্ডোম প্রস্তুতকারক সংস্থা ‘কারেক্স’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ঘোষণা করেছেন, যদি হরমুজ সঙ্কট অব্যাহত থাকে তাহলে তাঁরা তাঁদের পণ্যের দাম বাড়াতে বাধ্য হবেন। মালয়েশিয়া-ভিত্তিক এই প্রতিষ্ঠানের কন্ডোম সারা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয়। কিন্তু পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে কন্ডোম নির্মাণের মূল কাঁচামাল সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে সমস্যা বাড়ছে। যদি এই অবস্থা চলতেই থাকে, সেক্ষেত্রে কন্ডোমের দাম বাড়াতে বাধ্য হবে সংস্থা। সংস্থার প্রধান গোহ মিয়া কিয়াত জানাচ্ছেন, প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে তাঁদের সংস্থা। কিন্তু সংঘাত শুরু হওয়ার পর থেকে উৎপাদনের খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই এবার পণ্যের দাম তাঁরা ৩০ শতাংশ বাড়াতে চলেছেন। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে কন্ডোম নির্মাণের মূল কাঁচামাল সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে সম...

১০ বছর আগের তনু হত্যায় প্রথম গ্রেপ্তার, সাবেক ওই সেনা সদস্য রিমান্ডে

ছবি
  ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে একটি জঙ্গলে তনুর লাশ পাওয়া যায়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ; যিনি এই মামলায় প্রথম গ্রেপ্তার হলেন। পরে তাকে জিজ্ঞাসাবাদে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের ঢাকার পরিদর্শক তারিকুল ইসলাম মঙ্গলবার বিকালে বলেন, “গ্রেপ্তার হাফিজুর রহমান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার। তিনি তনু হত্যার সময় কুমিল্লা সেনানিবাসে দায়িত্বরত ছিলেন। আসামিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মো. মুমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।” এদিকে বিকাল ৫টায় সোহাগী জাহান তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল আদালতে এসেছেন। আদালত থেকে জানা যায়, মামলার তদন্তের অগ্রগতি জানতে আদালত থেকে সম্প্রতি পিবিআইকে চিঠি দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা ৬ এপ্রিল আদালতে হাজির হয়ে তিনজনের ডিএনএ প্র...

রেশন দুর্নীতি মামলায় নুসরাতকে তলব ইডির

ছবি
  কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সে সময়ে নুসরাত জাহান বসিরহাটের সাংসদ ছিলেন। রেশন দুর্নীতি মামলায় কলকাতার সিনেমার অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন; ভোটের আগেই ২২ তারিখে এই নায়িকাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে, তদন্তকারী সংস্থা বলছে, রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সে সময়ে নুসরাত জাহান বসিরহাটের সাংসদ ছিলেন। সেসময়ে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটা খতিয়ে দেখতেই নুসরাতকে অভিনেত্রীকে আগামী বুধবার ইডির দপ্তরে হাজির হতে হবে ।ইডির পক্ষ থেকে হাজির হওয়ার নির্দেশ আসার পর নুসরাত নিজেই কলকাতার বদলে দিল্লি দপ্তরে যাওয়ার আবেদন করেন। অতীতেও ফ্ল্যাট দুর্নীতি মামলায় অভিনেত্রীকে তলব করেছিল ইডি। এছাড়া কয়েক বছর আগের রেশন দুর্নীতি মামলায় ফের ইডির নজরে আছেন তিনি। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিনেতা যশ দাশগুপ্ত ও নু...

Bangladesh seeks more Japanese investment in energy, other key sectors

ছবি
  Photo: Collected State Minister for Foreign Affairs Shama Obaed Islam has called for enhanced Japanese investment in key sectors, including renewable energy, ICT, infrastructure, pharmaceuticals, agro-processing and manufacturing. The state minister held a bilateral meeting with Japanese Vice Minister of Foreign Affairs Onishi Yohei on the sidelines of the 'Dakar International Forum on Peace and Security in Africa' held in Dakar, Senegal yesterday (April 20), said the Ministry of Foreign Affairs today (21 April). They discussed expanding cooperation in trade, investment, connectivity, technology, skills development and people-to-people exchanges. The state minister expressed appreciation for Japan's continued support in addressing the Rohingya crisis and sought further assistance to facilitate their early and sustainable repatriation to Myanmar.

Koel Mallick: সকাল থেকেই অভিনেত্রীর অপেক্ষায় পথ চেয়ে ছিলেন পটাশপুরের ভক্তরা। রাস্তার দু’দিকে থিকথিক ভিড় জমে যায়। তিল ধারণের জায়গা ছিল না কার্যত। প্ল্যাকার্ড হাতে তৃণমূল কর্মী সমর্থকদের উন্মাদনা আরও বেড়ে যায় অভিনেত্রীকে সামনে পেয়ে। শেষ লগ্নে প্রচারের ঝড়, কোয়েলকে ঘিরে উত্তাল পটাশপুরের রোড শো।

ছবি
  মাঝে আর একদিন। নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারের ঝড় তুলেছে সব দল। খাঁ খাঁ রোদ মাথায় নিয়েই তৃনমূলের সমর্থনে প্রচার সারলেন কোয়েল মল্লিক। সঙ্গে পা মেলালেন তৃণমূল কর্মী সমর্থকরাও। মঙ্গলবার প্রচারের তীব্রতা চরমে। সকাল চলেছে সভা, মিছিল আর রোড শো। ভোটের আগে শেষ মুহূর্তে মানুষের কাছে পৌঁছতে কোনও কসরতই বাকি রাখছেন না প্রার্থীরা। প্রতিটি এলাকাতেই দেখা যাচ্ছে প্রচারের বাড়তি জোর। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের তৃণমূলের সমর্থনে কাঠফাটা রোদে প্রচার করেন কোয়েল মল্লিক। পর্দার প্রিয় নায়িকাকে সামনে পেয়ে উন্মাদনায় ফেটে পড়েন আট থেকে আশির ভক্তরা। তীব্র গরম উপেক্ষা করেও রাস্তার দু’ধারে জড়ো হন বহু মানুষ। অভিনেত্রী ভক্তদের পাশাপাশি ছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরাও। ছোট থেকে বড় সকলেই এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন। কোয়েলকে সামনে পেয়ে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন ভক্তরা। এদিন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভায় রোড শো করেন কোয়েল মল্লিক। তৃণমূল প্রার্থী পীযূষকান্তি পন্ডার সমর্থনে প্রচারে অংশ নেন তিনি। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় জমাতে শুরু করেন। আট থেকে আশ...

সংরক্ষিত নারী আসন: মনোনীত প্রার্থীদের নাম জানাল ১১ দল

ছবি
 ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম জানিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এর মধ্যে জামায়াত থেকে ৯ জনকে সমর্থন, এনসিপি থেকে ২ জন, জাগপা থেকে একজন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজন সংসদে যাচ্ছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হয় ১১ দলীয় ঐক্য। সেই হিসাবে তারা ১৩টি নারী আসন পাচ্ছে। ১১ দলীয় ঐক্য থেকে মনোনয়নপ্রাপ্তরা হলেন— জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নী, প্রচার ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা হান্নান, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, চট্টগ্রামের নেত্রী শামছুন্নাহার বেগম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও নারী অধিকার আন্দোলনের নেত্রী মারদিয়া মমতাজ এবং জুলাই আন্দোলনে নিহত শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, ...

সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা করলো বিএনপি

ছবি
  ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে ৩৬ জন নারী নেত্রী বিএনপির মনোনয়ন পেয়েছেন তারা হলেন- সেলিমা রহমান শিরীন সুলতানা রাশেদা বেগম হীরা রেহানা আক্তার রানু নেওয়াজ হালিমা আরলী মোসা. ফরিদা ইয়াসমিন বিলকিস ইসলাম সাকিলা ফারজানা হেলেন জেরিন খান নিলোফার চৌধুরী মনি নিপুণ রায় চৌধুরী জীবা আমিন খান মাহমুদা হাবিবা মোছা. সাবিরা সুলতানা সানসিলা জেবরিন সানজিদা ইসলাম তুলি সুলতানা আহমেদ ফাহমিদা হক আন্না মিনজ সুবর্ণা শিকদার শামীম আরা বেগম স্বপ্না মোসাম্মৎ শাম্মী আক্তার ফেরদৌসী আহমেদ বিথীকা বিনতে হোসাইন মোছা. সুরাইয়া জেরিন মানছুরা আক্তার জহরত আদিব চৌধুরী মমতাজ আলো ফাহিমা নাসরিন আরিফা সুলতানা মোছা. সানজিদা ইয়াসমিন নাদিয়া পাঠান পাপন শওকত আর আক্তার মাধবী মার্মা সেলিনা সুলতানা রেজেকা সুলতানা

ধানমন্ডিতে সুরভি স্কুল পরিদর্শনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

ছবি
  পরিদর্শনকালে মার্কিন বিশেষ দূতের সঙ্গে ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। রাজধানী ধানমন্ডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত সুরভি স্কুল ও মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। রোববার পরিদর্শনকালে মার্কিন বিশেষ দূতের সঙ্গে ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ দেওয়া এক পোস্টে বিশেষ দূতের স্কুল ও মেডিকেল ক্যাম্প পরিদর্শনের খবর দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস বলেছে, শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য ঘিরে স্কুলটির সমন্বিত দৃষ্টিভঙ্গি এবং এই মডেল কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ, তা নিয়ে প্রতিষ্ঠাতা ইকবাল মান্দ বানুর সঙ্গে আলোচনা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার লক্ষ্য নিয়ে ১৯৭৯ সালে ১ ফেব্রুয়ারি ধানমন্ডিতে সেবামূলক প্রতিষ্ঠান ‘সুরভি’ গড়ে তোলেন ইকবা...

মাদারীপুরে ফরম পূরণ করেও প্রবেশপত্র না পাওয়ার অভিযোগ ২০ শিক্ষার্থীর

ছবি
  সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। মাদারীপুর সদর উপজেলায় ফরম পূরণের টাকা দেওয়ার পরও এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ার অভিযোগ করেছে ২০ শিক্ষার্থী। এতে তাদের চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। রোববার দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে যান। তখন তারা জানতে পারে তাদের প্রবেশপত্র আসেনি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, তারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। নির্বাচনি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সোহেল মোড়ল তাদের ফরম পূরণের সুযোগ দেন। এ সময় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। শিক্ষার্থী সেতু, আবৃত্তি, আনিয়া, স্বর্ণা, লিয়ন, আয়শা, লাবিবা, শান্তা ও শামীমের ভাষ্য, তারা নির্বাচনি পরীক্ষায় এক বিষয়ে ফেল করে। তারপরও অতিরিক্ত টাকা নিয়ে তাদের ফরম ফিলাপের সুযোগ দেওয়া হয়। কেউ কেউ ১৫ হাজার টাকা পর্যন্ত দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্...

দাম্পত্যে ফাটল ধরাচ্ছে এই ৫ ‘শত্রু’, সতর্ক না হলে বিচ্ছেদ অনিবার্য

ছবি
  বিয়ের আগে সম্পর্কের দিনগুলোতে একে অপরের প্রতি যে টান থাকে, বিয়ের পর অনেক ক্ষেত্রেই তাতে ভাটা পড়ে। সারাক্ষণ খোঁজখবর নেওয়া, ফোনে কথা বলা বা মেসেজ করার সেই অভ্যাস যেন হঠাৎ বদলে যায়। অনেকেই মনে করেন, বিয়ে হয়ে গিয়েছে মানেই সম্পর্কের বাড়তি যত্নের আর প্রয়োজন নেই—আর ঠিক এখান থেকেই সমস্যার সূত্রপাত। ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। দাম্পত্য অটুট রাখতে সম্পর্কের কিছু ‘শত্রু’ সম্পর্কে সচেতন থাকা জরুরি, নতুবা বিচ্ছেদ হওয়া অস্বাভাবিক নয়। নিচে সম্পর্কের এমন ৫টি ‘শত্রু’ এবং তা থেকে উত্তরণের উপায় তুলে ধরা হলো: ১. যোগাযোগের অভাব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক যোগাযোগ। যে কোনো কারণেই হোক না কেন, কথা বলা বন্ধ করে দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, একরাশ অভিমান মনে চেপে একজন চুপ হয়ে যান, আর অন্যজনও জানার চেষ্টা করেন না কী হয়েছে। মনে রাখবেন, পরিস্থিতি যাই হোক না কেন, মুখোমুখি কথা বলা আবশ্যক। কথা বলা বন্ধ করলে ভুল বোঝাবুঝি ও দূরত্ব কেবল বাড়তেই থাকে। ২. স্মার্টফোনে অতিরিক্ত আসক্তি বর্তমান সময়ে দাম্পত্য কলহের অন্যতম প্রধান কারণ হলো প্রযুক্তির অপব্যবহার। কাজের প্রয়ো...

২০ এপ্রিল থেকে জিলকদ শুরু, কবে হতে পারে কোরবানির ঈদ

ছবি
 বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হচ্ছে সোমবার (২০ এপ্রিল) থেকে। শনিবার (১৮ এপ্রিল) দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় রোববার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। এর পরদিন থেকেই নতুন মাসের গণনা শুরু হবে। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ। আর জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। সম্ভাব্য তারিখ (জিলকদ ২৯ দিন ধরে) *জিলকদ মাস: ২০ এপ্রিল থেকে ১৮ মে (২৯ দিন)। *জিলহজ মাস শুরু: সম্ভাব্য ১৯ মে। *জিলহজের ১০ তারিখ: সম্ভাব্য ২৮ মে। জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে কোরবানির ঈদ ২৮ মে হওয়ার সম্ভাবনা বেশি। মূল হিসাব বনাম বিকল্প হিসাব যদি জিলকদ ৩০ দিন হয় → ঈদ সম্ভাব্য ২৯ মে যদি জিলকদ ২৯ দিন হয় → ঈদ সম্ভাব্য ২৮ মে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং কোরবানির ঈদের সঠিক দিন। এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ফারিয়া বাশারের গল্প: একটি চোখ, একটি পা

ছবি
 কালে ঘুম ভাঙতেই কম্বলটা সরালাম আর দেখলাম, আমার একটা পা শুকিয়ে কুঁচকে কালো হয়ে হাঁটুর ঠিক নিচ থেকে আলাদা হয়ে গেছে। এই দৃশ্য দেখে আমার ভেতরে ঘৃণা আর বিস্ময়ের এক অদ্ভুত মিশ্র অনুভূতি হলো। ঘৃণা—কারণ দৃশ্যটা ভয়াবহ; আর বিস্ময়—কারণ নিজের শরীরের এই আত্মবিনাশের ক্ষমতা দেখে আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। ফারিয়া বাশার একজন বাঙালি বংশোদ্ভূত লেখক, যিনি ফিলিপাইন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। তিনি ইউনিভার্সিটি অব এডিনবার্গ থেকে স্নাতক এবং নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পড়ার প্রতি তার আগ্রহ অনেকদিনের হলেও, লেখালেখি শুরু করেছেন তুলনামূলকভাবে সম্প্রতি। ২০২৫ সালে তিনি এশিয়া অঞ্চল থেকে কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজে ভূষিত হন। তার গল্পের নাম An Eye and a Leg। সে বছর রেকর্ডসংখ্যক ৭,৯২০ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে যে পাঁচজন লেখক নির্বাচিত হয়েছিলেন, ফারিয়া বাশার তাদের একজন। এছাড়াও, তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়া অঞ্চল থেকে এই পুরস্কার অর্জন করেছেন।ফারিয়া বাশার বলেছেন, “আমি মনে করি, বিভিন্ন লেখালেখির প্রতিযোগিতায় নির্দিষ্ট সাংস্কৃতিক প্রেক্ষাপট ও বিষয়গু...