ইরানে গ্রামবাসীর পানির প্ল্যান্টে হামলা: যুক্তরাষ্ট্রের পরিণতি হবে গুরুতর, হুঁশিয়ারি আরাঘচির
![]() |
| ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি |
ইরান বলেছে, যুক্তরাষ্ট্র একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলা করেছে। এর জন্য যুক্তরাষ্ট্রকে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছেন, লবণাক্ত সমুদ্রের পানি পানযোগ্য করার জন্য ব্যবহৃত একটি প্ল্যান্টে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র “প্রকাশ্য ও মরিয়া একটি অপরাধ” করেছে।
তিনি বলেন, এই প্ল্যান্টটি কেশম দ্বীপে অবস্থিত।
আরাঘচি আরও বলেন, “এর ফলে ৩০টি গ্রামের পানির সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের অবকাঠামোর ওপর হামলা করা একটি বিপজ্জনক পদক্ষেপ এবং এর গুরুতর পরিণতি হবে। এই নজির যুক্তরাষ্ট্রই তৈরি করেছে, ইরান নয়।”
সূত্র: আল জাজিরা

মন্তব্যসমূহ