পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিশ্লেষকদের মত রাজসাক্ষী ছাড়া দুর্বল হতো মামলা, তবে দুর্নীতির অভিযোগের তদন্তও দরকার

ছবি
  পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হয়েছিলেনফাইল ছবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিদায়বেলায় রাজসাক্ষী উঠে এসেছে আলোচনায়। এ আলোচনার কারণ একজন প্রসিকিউটরের অভিযোগ। তিনি দাবি করেছেন, এই রাজসাক্ষী ঠিক করার পেছনে রয়েছে দুর্নীতি। বিষয়টি আলোচনায় ওঠার পর তা নিয়ে ফেসবুকে লিখেছেন যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি দেড় দশক ধরে বাংলাদেশের এই ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ করে আসছেন। রাজসাক্ষী যে বিশ্বজুড়ে ফৌজদারি বিচারব্যবস্থার একটি পুরোনো ও প্রতিষ্ঠিত অংশ, তা তুলে ধরে তিনি লিখেছেন, অনেক জটিল বা রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলায় ভেতরের কারও সাক্ষ্য আসামিদের দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জুলাই অভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সাক্ষ্য যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিচারে মামলার একটি গ...

ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজুর রেসিপি দেখুন

ছবি
পেঁয়াজু, তবে একটু অন্যরকম। ইফতারে যারা পেঁয়াজু খেতে ভালোবাসেন, এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম উপকরণ ডাল (মসুর, খেসারি বা বুট) ১ কাপ আদাবাটা আধা চা-চামচ হলুদ গুঁড়া আধা চা-চামচ মরিচ গুঁড়া আধা চা-চামচ কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ লবণ স্বাদমতো রোস্টেড তিল ১ টেবিল চামচ বড় আলু ২-৩টা প্রণালি ডাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখুন। ২ ঘণ্টা পর ডাল ফুলে উঠলে পানি ঝরিয়ে বেটে নিন। বেশি মিহি করে বাটবেন না। পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি করে নিন। বাটা ডালের সঙ্গে আদা বাটা, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, রোস্টেড তিল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মেখে নিন। আলুর খোসা ফেলে চিকন লম্বা করে কেটে নিন। সামান্য লবণ দিয়ে অল্প সেদ্ধ করে নিন। আলুর মধ্যে ডাল মুড়িয়ে ডুবে তেলে ভেজে নিন।

যুক্তরাষ্ট্রে কয়লার বিকল্প হিসেবে কৃত্রিম সূর্য বানাচ্ছেন বিল গেটস

ছবি
  বিল গেটসফাইল ছবি: রয়টার্স দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ক্ল্যাক্সটন এলাকার আকাশজুড়ে বিশাল চিমনি থেকে কয়লার ধোঁয়া ছাড়ত। আজ তা ইতিহাসের অংশ। ‘বুল রান ফসিল’ প্ল্যান্টের সেই চিমনি দুটি ধ্বংস করে এখন সেখানে তৈরি করা হচ্ছে সম্পূর্ণ নতুন ও বৈপ্লবিক এক বিদ্যুৎকেন্দ্র। বিল গেটসের অর্থায়নে পরিচালিত টাইপ ওয়ান এনার্জি নামের একটি প্রতিষ্ঠান সেখানে তৈরি করছে একটি ফিউশন রিঅ্যাক্টর। রিঅ্যাক্টরকে বিজ্ঞানীরা ডাকছেন কৃত্রিম সূর্য নামে। চলতি বছরের ২৯ জানুয়ারি টাইপ ওয়ান এনার্জি টেনেসি ভ্যালি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে ইনফিনিটি ওয়ান প্রকল্পের জন্য লাইসেন্স আবেদন জমা দিয়েছে। সফল হলে এটিই হবে টেনেসি অঙ্গরাজ্যের প্রথম বাণিজ্যিক ফিউশন প্রকল্প। সাধারণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিশন পদ্ধতিতে পরমাণুকে ভেঙে শক্তি উৎপন্ন করা হয়। আর ফিউশন হলো তার উল্টো। এই প্রক্রিয়ায় সূর্য ও নক্ষত্ররা শক্তি উৎপাদন করে। এতে হালকা পরমাণুকে একত্র বা ফিউজ করা হয়। এ থেকে নির্গত হয় বিপুল পরিমাণ শক্তি। এতে তেজস্ক্রিয় বর্জ্যের ঝুঁকি ফিশনের তুলনায় অনেক কম। ইনফিনিটি ওয়ান রিঅ্যাক্টরটি একটি বিশেষ মডেলের...

মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

ছবি
  মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ইউনিয়নের বালিয়া এলাকায় রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়া গ্রামের নাসির হাওলাদার ও আইয়ুব আলী মাতুব্বরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। বুধবার সকালে দুই পরিবারের নারীদের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে আইয়ুব আলীর মেয়ে সুমাইয়াকে মারধর করেন নাসিরের স্ত্রী ও মেয়ে। এই ঘটনার সূত্র ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। টর্চলাইট জ্বালিয়ে একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদারীপুর সদর মডেল ...

গালি দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না, পাকিস্তানি অধিনায়কের স্ত্রীর ক্ষোভ

ছবি
  সালমান আলি আগা ও তার স্ত্রী সাব্বা মানজার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে পাকিস্তান। এই হারের পর ক্রিকেটারদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও সমালোচনা শুরু করেছেন সমর্থকরা। পাকিস্তানি সমর্থকদের এমন অপেশাদার আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক সালমান আলি আগার স্ত্রী সাব্বা মানজার। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর সেমিফাইনালের পথ কঠিন হয়ে পড়লে ক্রিকেটারদের পরিবারের ওপর চড়াও হন সমর্থকরা। এর প্রতিবাদে সাব্বা মানজার এক বার্তায় লেখেন, ‘আমাকে বা আমার নির্দোষ সন্তানকে গালি দিলে তোমরা বিশ্বকাপ জিততে পারবে না।’ যদিও পরে তিনি পোস্টটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেন। ম্যাচ শেষে নিজের হতাশা লুকাননি অধিনায়ক সালমান আলি আগাও। তিনি জানান, ব্যাট হাতে ভালো শুরু করলেও শেষটা আশানুরূপ হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে হ্যারি ব্রুকের অনবদ্য সেঞ্চুরিতে ২ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসা করে সালমান আগা বলেন, ‘মাঝে ...

ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

ছবি
  রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ১০টা ৫১ মিনিট ৪৭ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।

সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতেই পিলখানা হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি
ছবি: সংগৃহীত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনী এবং তৎকালীন ইপিআর অংশ নিয়েছে। ২০০৯ সালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৫৭ জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হারানো জাতির জীবনে অপূরণীয় ক্ষতি।’ জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি মাল্টিপারপাস হলে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। পিলখানা হত্যাকণ্ড কোনো সাধারণ ঘটনা নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি তখনই আমরা স্পষ্ট করি। জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে, অচিরেই তার প্রতিফলন দেখতে পাবেন। বাহিনীর আধুনিকায়নে কাজ করব।’   শহীদদের স্মৃতি রক্ষায় যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় যে তদন্ত কমিশন হয়েছে, তাদের প্রতিবেদন উন্মোচন করা হবে। প্রদিবেদনের গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করার ব্যবস্থা করতে পারি।’ শহীদদের নাম গেজেট আকারে প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্...

এবার ফেঁসে যাচ্ছেন ড. ইউনূস? রাষ্ট্রদ্রোহের মামলার ঘোষণা!

ছবি
  ছবি: সংগৃহীত ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ। তিনি বলেছেন, ‘ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার পদক্ষেপ না নিলে আমি নিজেই আইনগত ব্যবস্থা নেব।’ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল ‘মানচিত্র’-এ অংশ নিয়ে মোহসিন রশীদ এসব কথা বলেন। মোহসিন রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতিই একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন।’ তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি। তাকে ভয়-ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে সই করানো হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থা সৃষ্টি ...

ভালোবেসে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী

ছবি
 বয়সের মধ্যে অনেক ব্যবধান থাকা সত্ত্বেও ৭০ বছর বয়সী বৃদ্ধ হাকিম বাবরের প্রেমে পড়েন ২২ বছরের তরুণী। এরপর ওই বৃদ্ধকে বিয়ে করেন তিনি। পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালার এ বিয়ে নিয়ে চলছে তুমুল আলোচনা। অসম বয়সের এ বিয়ের খবর ছড়িয়ে পড়লে অনেক কনটেন্ট ক্রিয়েটর তাদের বাড়িতে ভিড় জমান। এরসঙ্গে তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ঝড়। অনেকে ওই বৃদ্ধের সমালোচনা করেছেন। তবে যারা তার সমালোচনা করেছেন তাদের বেশ কড়া উত্তর দিয়েছেন তিনি। হাকিম বাবর এক কনটেন্ট ক্রিয়েটরকে বলেন, “বয়স শুধুমাত্র একটি নম্বরই হওয়া উচিত। সবার মনের দিক দিয়ে তরুণ হওয়া উচিত। আমার সদ্য বিবাহিত স্ত্রী একজন ডিভোর্সি ছিলেন। আর ডিভোর্সিকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহ। আমি সেই অনুযায়ী বিয়ে করেছি। তাহলে আমি ভুল কি করলাম?” তিনি আরও বলেন, “আমি অনৈতিক কিছু করিনি। তাহলে মানুষ কেন নেতিবাচক মন্তব্য করছে? এমনকি যারা আমাদের নিয়ে সমালোচনা করছে, তাদের মেয়ে বন্ধু অথবা বিবাহবহির্ভূত সম্পর্ক আছে। কিন্তু তাও তারা বিয়ে করে না। এর বদলে তারা মেয়েদের সঙ্গে প্রেমের ভান ও প্রতারণা করে।” তার স্ত্রীও একই সুরে বলেছেন, যখন কারও মধ্যে সত্যিকারের ভ...

অন্তর্বর্তী আমলে বিএনপি কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল

ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত  অন্তর্বর্তী সরকারের আমলে কমপক্ষে দুই দফায় রাষ্ট্রপতির অপসারণ কিংবা পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও কিংবা বড় ধরনের চাপ তৈরি করা হলেও মো. সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনেই। তিনিই গত ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর ১৭ই ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে শপথ পড়িয়েছেন। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্টে পর্যন্ত পরিবর্তন হয়েছে, তখন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কীভাবে তার পদে টিকে থাকলেন, সেটি অনেকের কাছেই কৌতূহলের বিষয়। ওই সময় দেশের তখনকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছিল এবং সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অজ্ঞাত অবস্থানে থেকেই পরে পদত্যাগ করেছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছিল। অন্তর্বর্তী সরকারের আমলে কমপক্ষে দুই দফায় রাষ্ট্রপতির অপসারণ কিংবা পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও কিংবা বড় ধরনের চাপ তৈরি করা হলেও মো. সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনেই। তিনিই গত ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর ১৭ই ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্...

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন আসিফ, উত্তরে আদীব

ছবি
  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আরিফুল ইসলাম আদীব ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় সূত্রে জানা গেছে, দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন। এ ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এ আরিফুল ইসলাম আদীব নির্বাচন করবেন বলে জানা গেছে। এনসিপি সূত্রে জানা যায়, প্রাথমিক বাছাইয়ে এই দুইজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে। আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপি থেকে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ। অন্যদিকে, নিজের প্রার্থিতার বিষয়ে নিশ্চিত করে আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, ‘দলের প্রাথমিক আলোচনায় দুই সিটি কর্পোরেশনে আমি এবং আসিফ মাহমুদ প্রাথমিক আলোচনায় আছি। চূড়ান্ত সিদ্ধান্ত দলের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।’

দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব

ছবি
বিজ্ঞানীদের মতে, মানুষের মধ্যে স্বপ্নেও যোগাযোগের সম্ভাবনা রয়েছেছবি: গেটি ইমেজ  দুজন মানুষের যোগাযোগ হচ্ছে কেবল স্বপ্নে। হয়তো স্বপ্নেই তাঁরা একে অপরকে ভালোবেসে ফেলেছেন। একেক দিন স্বপ্নে একেক রকম অভিজ্ঞতা ও পরিস্থিতির মোকাবিলা করছেন তাঁরা। ঘুম থেকে উঠে বাস্তবে হয়তো হন্যে হয়ে খুঁজছেন অপর মানুষটিকে। কিন্তু বাস্তবে সেই মানুষটার কোনো অস্তিত্ব আছে কি না, তা দুজনের কেউই নিশ্চিত নন। আবার পরের দিন স্বপ্নে যে সেই মানুষটার সঙ্গেই দেখা হবে, তা-ও নিয়ন্ত্রণ করার উপায় নেই। বৈজ্ঞানিক কল্পকাহিনি বা মুভির বড় পর্দায় হয়তো এমন দৃশ্য আপনি দেখেছেন। কিন্তু বাস্তবে কি সত্যিই স্বপ্নে দুজন মানুষের মধ্যে যোগাযোগ হওয়া সম্ভব? এমন প্রশ্ন আপনার মনে জাগতেই পারে। মজার ব্যাপার হলো, বিজ্ঞানীরা আপনার এই ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না। বরং তাঁরা দেখিয়েছেন, দুজন মানুষের মধ্যে স্বপ্নেও যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘুমন্ত অবস্থাতেই বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে। অর্থাৎ সে স্বপ্নের মধ্যে নিজেকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারে। চাইলে স্বপ্নের গল্প বা দৃশ্যপটও নিজের মতো বদলে ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, দুই বা তার ব...

শহীদ মিনারে সাংবাদিকের প্রশ্নে জামায়াত আমির বললেন—‘এ প্রশ্ন আজকে কেন’

ছবি
  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এটিই প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের পুষ্পস্তবক অর্পণ। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিনি শহীদ মিনারে যান। এ সময় তার সঙ্গে এনসিপির নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ডা. শফিকুর রহমান সেখানে মোনাজাত পরিচালনা করেন। পরে শহীদ মিনার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। জামায়াত কখনো ফুল দিতে শহীদ মিনারে আসেনি, এবার কী মনে করে আসলেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে তাই আমি এসেছি। এখনও কি জামায়াতে ইসলামী এটাকে নাজায়েজ মনে করেন—এমন প্রশ্ন বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, এমন একটা পবিত্র দিনে এ ধরনের প্রশ্ন আপনি কেন করছেন, এমন প্রশ্ন না করাই ভালো। কেন...

আত্মার পুনর্জাগরণের মাস রমজান

ছবি
  আবার এসেছে রমজান। সময়ের প্রবাহে বছর ঘুরে এই মাসটি আমাদের দরজায় কড়া নাড়ে, কিন্তু এর আগমন কেবল ক্যালেন্ডারের পরিবর্তন নয়; এটি মানুষের অন্তর্জগতে এক গভীর আহ্বান। রমজান যেন আকাশ থেকে নেমে আসা এক নীরব দয়া, যা পৃথিবীর ব্যস্ত ও ক্লান্ত জীবনে নতুন অর্থ খুঁজে পাওয়ার সুযোগ দেয়। এজন্যই হয়ত মহানবী (সা.) বলেছেন, যখন রমজান আসে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। (বুখারি, হাদিস : ১৮৯৮) সারা বছর আমরা দৌড়াই প্রয়োজন, দায়িত্ব এবং আকাঙ্ক্ষার পেছনে। এই দৌড়ে কখন যে হূদয় কঠিন হয়ে যায়, সম্পর্ক দূরত্বে ঢেকে যায়, আর আত্মা ক্লান্ত হয়ে পড়ে, তা টেরও পাই না। রমজান এসে প্রথমেই আমাদের থামতে শেখায়। এটি আমাদের বলে, জীবনের আসল শক্তি অর্জনে নয়, সংযমে; কোলাহলে নয়, নীরব চিন্তায়। এক কথায় বলতে গেলে এটি আমাদের তাকওয়া অর্জনের তালিম দেয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পার। (সুরা বাকারা, আয়াত : ১৮৩) এই আয়াত আমাদের শিক্ষা দেয়, রমজান কেবল না খাওয়ার মাস নয়। এটি আত্মনিয়ন্ত্রণের এক প্রশিক্ষণশালা, যেখানে মা...

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা

ছবি
 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এটি তার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা নিবেদন। শুক্রুবার রাত ১২টা ২২ মিনিটে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনে তার সঙ্গে ছিলেন বিরোধীদলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া ১১ দলীয় জামায়াত জোটের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা

ছবি
  অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতিকে সম্মান জানান। এ সময় শহীদ মিনারের বিউগলে করুণ সুর বেজে ওঠে। এর আগে রাত ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের সদস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

ছবি
  আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ অনেকে। তাদের আত্মত্যাগের স্মৃতিতেই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিট থেকে সর্বসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত থাকবে। দিবসটি ঘিরে রাজধানীর সার্বিক নিরাপত্তায় মোতায়েন থাকবে ঢাকা মহানগর পুলিশ-এর প্রায় ১৫ হাজার সদস্য। পুলিশের পাশাপাশি দেশজুড়ে দায়িত্ব পালন করবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ভাষা আন্দোলনের সূচনা হয় তৎকালীন পূর্ব বাংলার রাজধানী ঢাকায় ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বরে। ১৯৪৮ সালের মার্চে তা সীমিত আকারে বিস্তার লাভ করে এবং ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এর চূড়ান্ত রূপ নেয়। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীরা ১৪৪ ধারা ভঙ্গ ক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ ‍মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান

ছবি
  একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শহীদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার ত্যাগ করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবতা পালন করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এরপর ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদের সদস্যরা শহীদ বেদিতে ফুল অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। এরপর প্রধানমন্ত্রী তার স্ত্রী ও কন্যা জায়মার সঙ্গে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন। উল্লেখ্য, ২০১০ সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন ...

দায়িত্ব শেষে উপদেষ্টারা কেউ ফিরবেন আগের কাজে, কেউ করবেন লেখালেখি

ছবি
 অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক হয়েছে গতকাল রোববার। আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে শেষ হবে অন্তর্বর্তী সরকারের আলোচিত-সমালোচিত দেড় বছরের শাসনকাল। উপদেষ্টারা জাতীয় পতাকাবাহী গাড়িতে চড়ে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যাবেন, আর ফিরবেনও একই গাড়িতে। তবে তখন আর সেই গাড়িতে জাতীয় পতাকা থাকবে না। কাগজপত্রে দেড় দিন কর্মদিবস থাকলেও গতকালই মূলত তাঁরা উপদেষ্টা হিসেবে শেষ ব্যস্ত সময় কাটিয়েছেন। উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে যোগ দেওয়া ছাড়াও অনেকেই সচিবালয়ে নিজ নিজ দপ্তরে গেছেন, মতবিনিময় করেছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। কেউ কেউ আজ সোমবার আনুষ্ঠানিকভাবে অফিস থেকে বিদায় নেবেন। উপদেষ্টার দায়িত্ব শেষে কে কী করবেন, সেই প্রস্তুতিও আগে থেকে শুরু করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা প্রধান উপদেষ্টাসহ ২১। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে আছেন চারজন। প্রতিমন্ত্রীর পদমর্...

The interim government, which assumed office on 8 August, under Yunus, is set to conclude its term with the swearing-in of a new government tomorrow.

ছবি
  The interim government, which assumed office on 8 August, under Yunus, is set to conclude its term with the swearing-in of a new government tomorrow. Chief Adviser Prof Muhammad Yunus tonight (16 February) renewed his emphasis on the economic opportunities in the region, underscoring the vast growth potential of broader regional cooperation encompassing Nepal, Bhutan, and northeastern India. In a televised address to the nation ahead of tomorrow's (17 February) handover of power, Yunus outlined Bangladesh's maritime access as a strategic asset. Our open sea is not merely a geographical boundary; it is a gateway to the global economy," he said, highlighting connectivity as central to the country's next phase of development Yunus said that through economic zones, trade agreements, and access to duty-free markets, a strong foundation will be established for the region to become a global manufacturing hub. "We have come a long way in signing agreements with leading ...

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড

ছবি
হরমুজ প্রণালীতে ধারাবাহিক সামরিক মহড়া শুরু করেছে আইআরজিসি। সংগৃহীত ছবি পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ধারাবাহিক সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ মহড়া করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আইআরজিসির প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হলো। হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত, ফলে সেখানে সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর কাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা জন্য জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। তেহরান বলছে, ওমানের মধ্যস্থতায় ‌‘পরোক্ষ’ ইরান-মার্কিন পারমাণবিক আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। যদিও ওয়াশিংটন এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্...

বগুড়ায় তারেক রহমানসহ সব আসনেই বিএনপির বিজয়

ছবি
  বগুড়ার ছয়টি আসনের সব কটিতেই বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর মধ্যে দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এক লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন। বগুড়া–১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৭ হাজার ৯৫৯ ভোট। বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। বগুড়া-৩ আসনে ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির আবদুল মহিত তালুকদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট। কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া–৪ আসনে বিএনপির মোশারফ হোসেন ৪৬ হাজারের বেশি ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোস্তফা ...

ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির

ছবি
  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানিয়েছেন, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয়ী হন জামায়াতের এই প্রার্থী।

মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের এই প্রার্থী হারিয়েছেন বিএনপির নাদিরাকে।

ছবি
 ৩৮৫ ভোটে জয়ী হানজালা মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের এই প্রার্থী হারিয়েছেন বিএনপির নাদিরাকে। শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩৮৫ ভোটে জয় পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের সাইদ উদ্দিন আহমাদ হানজালা। রিকশা প্রতীকে তিনি পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। তার সঙ্গে সমান তালে লড়ে হেরে গেছেন বিএনপির নাদিরা আক্তার। তিনি পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট। মাদারীপুর জেলার এই একটি আসনেই বাংলাদেশ খেলাফত মজলিশ জয় পেয়েছে। বাকি দুটিতে বিএনপি জয়ী হয়েছে। মাদারীপুর-২ (রাজৈর উপজেলা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) আসনে বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ‌্য ৪৬ হাজার ৪৭৬ ভোট পেয়েছেন। মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ নিয়ে গঠিত) আসনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান তালুকদার ৯৭ হাজার ২০২ ভোট পেয়েছে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়‌াতে ইসলামের রফিকুল ইসলাম মৃধা পেয়েছেন ৮৭ হাজার ৩৩১ ভোট।

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফলাফলে মির্জা ফখরুল এগিয়ে

ছবি
  ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে ৬ হাজার ৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ২ হাজার ৭৪৪ ভোট। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দুইজন নারী প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। তিনটি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৭ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার, যার মধ্যে নারী ২ হাজার ৩২৬ জন এবং পুরুষ ৭ হাজার ৯৬৬ জন।

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন

ছবি
  এনসিপি প্রার্থী হাসনাত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি এই আসনের বিএনপির সমর্থন পেয়েছিলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিকাল সাড়ে চারটার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। আসনটিতে আলোচিত প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাক প্রতীকের জসিম উদ্দিন। ফেসবুক লাইভে এসে জসিম উদ্দিন দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাকে সহযোগিতা করেনি। ভোটে কারচুপি হয়েছে। কালো টাকা বিতরণ করা হয়েছে। এজেন্টসহ তার কর্মী সমর্থকদেরকে মারধর করা হয়েছে।  তিনি বলেন, আপনারা দেখেছেন আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমন অবস্থায় উপজেলার সুবিল, বড়শালঘর, ইউসুফপুর রসুলপুর, মাসিকারা ইউনিয়ন গুলোকে অনিয়ম হয়েছে। ভোট কারচুপি হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। আমাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। জসিম বলেন, আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে, আহত করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দ...

সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ছবি
 এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিবৃতিতে নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব—এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন আমাদের জন‍্য মহাআনন্দের ও উৎসবের। এর মধ‍্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো। এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল। এই ধারা ধরে রাখা সম্ভব হলে আমাদের গণতন্ত্র উৎকর্ষের শিখরে যাবে। আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করার এই অভিযাত...

মাদারীপুর-১ আসনে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপিপ্রার্থী নাদিরা

ছবি
  বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা চৌধুরী।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাদারীপুর-১ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে একযোগে ১০২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তবে ভোটারদের ধারণা এই আসনটিতে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে তিন প্রার্থীর মধ্যে। এরা হলেন-বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা চৌধুরী, ১০ দল জোটের মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহম্মেদ হানজালা এবং স্বতন্ত্র জাহাজ প্রতীকের প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা। এদিকে লাইনে দাঁড়িয়ে সকাল সাড়ে সাতটায় রিকশা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহম্মেদ হানজালা বাহাদুরপুর কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। সকাল ৮টার দিকে জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা অলি আহম্মেদ কিল্ডার গার্ডেনে ভোট প্রদান করেন, এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী...

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোট দিতে যাচ্ছেন: মাহদী আমিন

ছবি
  বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহদী আমিন (ফাইল ছবি) দীর্ঘদিন পর দেশের মানুষ ভোট দিতে যাচ্ছেন: মাহদী আমিন রাত পোহালেই দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আগামীকাল বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) এই নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহদী আমিন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে মাহদী আমিনের করা ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- দীর্ঘদিন পর দেশের মানুষ ভোট দিতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই নির্বাচন ঘিরে সবার মাঝে গভীর আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা কাজ করছে। বিএনপি ও তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় বিএনপির বিজয় ইনশাআল্লাহ অনিবার্য, যা আজ দেশ-বিদেশের সর্বজনীন বিশ্বাস। তবে পরাজয়ের আশঙ্কায় জামায়াত যেভাবে সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জালভোটসহ নৈরাজ্যের নানা পথ বেছে নিয়েছে, তা অত্যন্ত হতাশাজনক। শতাধিক কেন্দ্রে একদিন আগে থেকেই তাদের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের খবর...