যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে পাকিস্তানে নিরাপত্তা জোরদার


 ইসলামাবাদে শনিবার ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক হওয়ার আগে গোটা শহরকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।


যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলার মধ্যেই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। শনিবার দুই দেশের বৈঠকে বসার কথা।


এই বৈঠককে ঘিরে ইসলামাবাদ যেন নিরাপত্তার দুর্গে পরিণত হয়েছে। গোটা ইসলামাবাদকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে।

ইসলামাবাদের সব সরকারি দপ্তর, হোটেল, দূতাবাস, বিদেশি সংগঠনগুলোর দপ্তর- সবকিছুর নিরাপত্তা বাড়ানো হয়েছে।


বিভিন্ন দূতাবাস থাকা শহরের রেড জোন এলাকার আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের এক প্রতিনিধি।


ভিভিআইপি এলাকাগুলো সেনা মোতায়েন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতেও টহল দিচ্ছে সেনা এবং পুলিশবাহিনী।

বৃহস্পতিবার থেকে দু’দিন রাজধানীর স্কুল এবং কলেজ ছুটি দেওয়া হয়েছে। বাজারও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


ইসলামাবাদেই বৈঠকে বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদলের।


গাল্‌ফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসীন নকভি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেছেন যে, মার্কিন যে প্রতিনিধিদল ইসালামাবাদে যাবে, তাদের নিরাপত্তায় কোনও ঘাটতি থাকবে না।


ইতোমধ্যেই সেই প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইসলামাবাদের হোটেল সেরেনায় বৈঠকের আয়োজন করা হয়েছে। কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান এবং যুক্তরাষ্ট্রের বৈঠকে যাতে নিরাপত্তায় কোনও ফাঁক না থাকে সেজন্য আকাশেও নজরদারি চালাচ্ছে পাকিস্তান।


মোতায়েন করা হয়েছে পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান। ইরানের প্রতিনিধিদলকে পাহারা দিয়ে পাকিস্তানের যুদ্ধবিমান নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।


যুক্তরাষ্ট্র এবং ইরানের এই বৈঠক কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। বৈঠক কি ফলপ্রসূ হবে নাকি ভেস্তে যাবে, তা নিয়ে সবাই উদ্বিগ্ন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,