দালাল ও চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা দিয়ে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে অভিযান চালানো হয়েছে।
![]() |
| চাঁদাবাজ ধরতে গেটে তালা দিয়ে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যের অভিযান |
দালাল ও চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা দিয়ে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে অভিযান চালানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজাসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দুর্নীতিমুক্ত অফিস ও সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারির অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানে অভিযান চালানোর ঘোষণা দেন। এরই অংশ হিসেবে সকালে হঠাৎ এ অভিযান পরিচালিত করেন সংসদ সদস্য।
এ সময় তিনি দলিল লেখক, জমির দাতা-গ্রহীতাদের সাথে কথা বলেন। ৪৭ জন দলিল লেখক ও তাদের একজন করে সহকারীর তালিকা ও কাগজপত্র জমা দেয়ার আহ্বান জানান।
অভিযান শেষে সাংবাদিকদের কাছে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে দুর্নীতিমুক্ত করতে কাজ শুরু করেছেন। দুর্নীতি, মাদক, চাঁদাবাজ, ঘুষ, কিশোর গ্যাং, ভূমি দস্যুতা প্রতিরোধী কঠোর ব্যবস্থা নিচ্ছেন। গত ১৭ বছর বিভিন্ন অফিস থেকে চাঁদাবাজি করে মস্তানরা। আজকের অভিযানে চাঁদাবাজির সত্যতা পেয়েছি। দুপুর ২টা থেকে ৩টার দিকে এই অফিসে চাঁদা তোলা হয়। আজকে সবাইকে সতর্ক করা হয়েছে। আগামীতে চাঁদাবাজির সাথে যারা জড়িত থাকবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’





মন্তব্যসমূহ