ডাসারে নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন তাহমিনা আক্তার

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তাহমিনা আক্তারকে পদায়ন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।


জানা গেছে, তাহমিনা আক্তার এর আগে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখানে তিনি দক্ষতা, সততা ও প্রশাসনিক সক্ষমতার জন্য প্রশংসিত হন।


প্রশাসন সূত্রে জানা যায়, ডাসার উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মান আরও বাড়াতে নতুন ইউএনও হিসেবে তাহমিনা আক্তারের এই পদায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


এদিকে, নতুন ইউএনওকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে ডাসার উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনদুর্ভোগ কমবে।


উল্লেখ্য, তাহমিনা আক্তার শিগগিরই ডাসার উপজেলায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,