মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

মাদারীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রী সীমা আক্তার (১৯) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিথিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত সীমা আক্তার রাজৈর উপজেলার ঈশিবপুর ইউনিয়নের শাখারপাড়া এলাকার আলিফ মোল্লার স্ত্রী। তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।


পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে সীমার স্বামী আলিফ মোল্লা ইউরোপে পাড়ি জমান। এরপর থেকে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মোবাইল ফোনে মনোমালিন্য চলছিল।


বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় পাশের কক্ষে থাকা তার ছোট বোন সাদিয়া (১৫) বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,