সড়ক দুর্ঘটনায় লেডি বাইকার ড্যানিয়েল ইসার মৃত্যু
![]() |
| প্রতীকী ছবি |
ভারতের পুনে শহরের আবাসিক এলাকা ওয়ানোয়ারির গঙ্গা স্যাটেলাইট সোসাইটির কাছে একটি পানির ট্যাঙ্কারের ধাক্কায় ২২ বছর বয়সী একজন প্রকৌশলী লেডি বাইকারের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিনদিনে ওই এলাকায় পানির ট্যাঙ্কারের ধাক্কায় দুই জনের মৃত্যু হলো।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৭ এপ্রিল) ঘটেছে এ ঘটনা। মৃত তরুণীর নাম গ্রেসিয়া ড্যানিয়েল ইসা। তার মা গীতা অভিযোগ করার পর পুলিশ চালক সন্তোষকুমার মৌর্যকে (৪৫) গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চালক বিহারের নওয়াদারের বাসিন্দা এবং একইসঙ্গে ওয়ানোয়ারিরও বাসিন্দা।
এ ঘটনায় ওয়ানোয়ারির থানার সিনিয়র ইন্সপেক্টর ভাউসাহেব পাটিল বলেন, ড্যানিয়েল ইসা এআই এবং কম্পিউটার সায়েন্সে বিএ সম্পন্ন করার পর নান্দেদ শহরের সিংহগড় রোডের একটি কোম্পানিতে চাকরি করতেন। তার বাবা একজন ইঞ্জিনিয়ার এবং তিনি চেন্নাই কাজ করেন।
পুলিশের এ কর্মকর্তা জানান, মঙ্গলবার সকালে ড্যানিয়েল ইসা অফিসের কিছু কাজ করার জন্য কিছুটা আগে বাড়ি থেকে বের হয়েছিলেন। যাওয়ার সময় কিছুক্ষণ পরই পানির ট্যাঙ্কারের ধাক্কায় আহত হন তিনি। দুটি গাড়িই গঙ্গা স্যাটেলাইটের কাছে বাম দিকে মোড় নিচ্ছিল।
এ সময় ট্যাঙ্কারটির সামনে বাম অংশ স্কুটারটিকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পায় ড্যানিয়েল ইসা। তখন পথচারীদের চিৎকারের পর পুলিশ তরুণীকে সাসুন জেনারেল হাসপাতালে নেয়। কিন্তু হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এদিকে এর আগে গত ৫ এপ্রিল সকালে এনআইবিএম-রাহেজা ভিস্তা রোডে একটি পানির ট্যাঙ্কার পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে পার্গেননগরের বাসিন্দা ও উদীয়মান ফুটবলার আরিজ শেখ (১৯) নিহত হন। এ ঘটনায় পুলিশ মেডিকেল রিপোর্ট অনুযায়ী জানায়, ট্যাঙ্কার চালক কোন্ধওয়ার শিবনেরিনগরের বাসিন্দা রবীন্দ্র দানানে (৩৪) মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্যসমূহ