ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের


 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে আটক করতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে রোববার (১২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

বার্তায় ট্রাম্প অভিযোগ করেন, ইরান কৃত্রিমভাবে সংকট তৈরি করে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা দিচ্ছে এবং জাহাজগুলোর কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ইরানকে টোল দেবে, তাদের জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে না।

তিনি আরও দাবি করেন, ইরান মাইন পাতা থাকার আশঙ্কা দেখিয়ে প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, ফলে স্বাভাবিক নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।


ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোনো দেশই এ ধরনের চাপ মেনে নেবে না। তিনি জানান, হরমুজ প্রণালীতে সম্ভাব্য মাইন অপসারণে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সতর্ক করে দেন, ইরানের কোনো বাহিনী যদি যুক্তরাষ্ট্র বা বাণিজ্যিক জাহাজে হামলা চালায়, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।

এছাড়া তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে তাদের সামরিক সক্ষমতার একটি বড় অংশ হারিয়েছে এবং বর্তমান পরিস্থিতির জন্য দেশটির পারমাণবিক কর্মসূচিকে দায়ী করেন। একই সঙ্গে শিগগিরই ইরানের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক অবরোধ শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,