কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয়
ভারতের কেরালায় প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হলেন ফাতিমা
কেরালার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তরুণ আইনজীবী ফাতিমা তাহিলিয়া। বামপন্থীদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি পেরাম্ব্রা আসনে জয়ী হয়ে তিনি ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) প্রথম নারী প্রতিনিধি হিসেবে রাজ্য আইনসভায় প্রবেশ করেছেন।
নির্বাচনে তাহিলিয়া মোট ৮১ হাজার ৪২৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টি.পি. রামকৃষ্ণনকে ৫ হাজার ৮৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। রামকৃষ্ণন কেরালার বাম গণতান্ত্রিক জোটের (এলডিএফ) শীর্ষ নেতা হিসেবে পরিচিত। এই ফলাফলকে এলডিএফের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ, ২০২১ সালের নির্বাচনে একই আসনে রামকৃষ্ণন ২২ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। ফলে পেরাম্ব্রার এই পরিবর্তন মালাবার অঞ্চলের ভোটারদের রাজনৈতিক মনোভাবের গুরুত্বপূর্ণ রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাহিলিয়ার বিজয় শুধু একটি আসনের ফল নয়; এটি মুসলিম নারীদের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। অতীতে আইইউএমএল খুব কম নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে এবং ২০২৬ সালের আগে মনোনীত দুই নারীই পরাজিত হয়েছিলেন।

মন্তব্যসমূহ