পোস্টগুলি

মে, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল

ছবি
  নতুন দর কার্যকর হবে সোমবার থেকে। এক মাসের ব্যবধানে আবার জ্বালানি তেলের দাম বাড়াল সরকার। জুন মাসের জন্য অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানা হয়েছে। তবে পরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম। রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে। ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল সরবরাহে চাপে থাকার মধ্যে ১৮ এপ্রিল চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে অনেকখানি বাড়ায় সরকার। সেই সময় ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছিল। পরে ৩০ এপ্রিলে সরকার আবার তেলের দর নির্ধারণ করে, তাতে মে মাসের জন্য সেই দামই বহাল রাখা হয়। জুনের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করল। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে এই বিক্...

খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই ‘কালো মানিক’ কিনলেন ব্যবসায়ী ফাহিম

ছবি
  ২০ লাখ টাকায় বিক্রি হলো খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই ‘কালো মানিক’। ছবি: সংগৃহীত বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৪ মে) সিলেটের ব্যবসায়ী ফাহিম গরুটি কিনে নেন। শুরুতে গরুটির দাম হাঁকা হয়েছিল ২২ লাখ টাকা। ক্রয় শেষে ফাহিম আল চৌধুরী বলেন, ‘এটি আমি আবেগের জায়গা থেকে কিনেছি। ম্যাডামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গরুটি কিনেছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’ জানা গেছে, বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে ‘কালো মানিক’কে সিলেটে নেওয়ার প্রস্তুতি চলছে। ঈদুল আজহায় সিলেটেই গরুটি কোরবানি করা হবে। জানা যায়, গত বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া এ গরুটিকে ঘিরে পটুয়াখালীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। ১৮০০ কেজি ওজনের বিশালদেহী কালো মানিককে একনজর দেখতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধার বাড়িতে প্রতিনিয়ত ভিড় করতেন আশপাশের মানুষ। গত বছর পবিত্র ঈদুল আজহায় গরুটি বেগম খালেদা জিয়াকে উ...

হজ: তাপমাত্রা বাড়ছে মিনা-মুজদালিফায়, সতর্ক থাকার তাগিদ

ছবি
  সরাসরি সূর্যের আলো এবং তীব্র গরমের সময় হাঁটাচলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সৌদি সরকার। মিনা ও মুজদালিফায় তাপমাত্রা বাড়ার তথ্য দিয়ে হজ করতে যাওয়া ব্যক্তিদের সতর্ক থাকতে বলেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির ওই মন্ত্রণালয়ের বরাতে শনিবার ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিনা ও মুজদালিফা উভয়স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এমন অবস্থায় হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে যথাযথ প্রস্তুতি নিতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছে সৌদি এই মন্ত্রণালয়। একই সঙ্গে হজ করতে যাওয়া ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে সরাসরি সূর্যের আলো, তীব্র গরমের সময় হাঁটাচলা থেকে বিরত থাকা এবং যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়ার জন্য সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ রোদে ছাতা ব্যবহার, প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের অনুরোধ করেছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া সংশ্লিষ্ট সব স্বাস্থ্য বার্তা ও পরিচালন নির্দে...

বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি

ছবি
 রাজধানীর প্রধান প্রধান বাণিজ্যিক এলাকাগুলোতে ঘুরে দেখা গেছে, এবারের ঈদের কেনাকাটার চিত্র বেশ ধীর গতির। বিক্রি কম হওয়া, ক্রেতাদের ব্যয় করার ক্ষেত্রে সতর্কতা এবং সন্ধ্যার পর লোকসমাগম কমে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দোকানের সামনে ঝুলছে 'ফ্ল্যাট ৫০% ছাড়'-এর জমকালো ব্যানার। সুসজ্জিত পোশাকের র‍্যাকগুলোর পাশে অলস দাঁড়িয়ে আছেন বিক্রয়কর্মীরা। এক সময় ক্রেতাদের ভিড়ে মুখর থাকা ঢাকার শপিং মলগুলোতে এখন জনসমাগম লক্ষণীয়ভাবে কম। দেশের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডগুলো আকর্ষণীয় সব ছাড় দিলেও এবারের ঈদের কেনাকাটায় ক্রেতাদের উপস্থিতি আশানুরূপ নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর প্রধান প্রধান বাণিজ্যিক এলাকাগুলোতে ঘুরে দেখা গেছে, এবারের ঈদের কেনাকাটার চিত্র বেশ ধীর গতির। বিক্রি কম হওয়া, ক্রেতাদের ব্যয় করার ক্ষেত্রে সতর্কতা এবং সন্ধ্যার পর লোকসমাগম কমে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। যদিও অনেক বিক্রেতা লোকসান এড়িয়ে চলছেন, তবে মুনাফার প্রবৃদ্ধি গত বছরের তুলনায় স্থবির হয়ে পড়েছে। এটি সরাসরি ভোক্তা আচরণ পরিবর্তন এবং ব্যাপক অর্থনৈতিক চাপের প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। বেই...

ফরিদপুরে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত

ছবি
  ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা সদর উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ী এলাকার জাহাঙ্গীর মোল্লা (৬৫), তাঁর স্ত্রী মাজেদা আক্তার (৫৫), জাহাঙ্গীর মোল্লার ভাই আলমগীর মোল্লা (৬০) ও তাঁর স্ত্রী খুশিদা বেগম (৫০)। এ ছাড়া নিহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক একই এলাকার কাওছার হোসেন (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিআরটিসির বাসটি ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে অ্যাম্বুলেন্সটি মাদারীপুর থেকে ফরিদপুরে আসছিল। সকাল সাড়ে ১০টার দিকে শংকরপাশা এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে চালকসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে বাসটির বড় ধরন...

মার্কিন পতাকার রঙে ঢাকায় ৫০ রিকশা, চালালেন রাষ্ট্রদূত

ছবি
 ঢাকার রিকশাচালকদের সঙ্গে প্যাডেল ঘুরিয়ে সেই রিকশা চালিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির পতাকার লাল, সাদা ও নীল রঙে সাজানো হয়েছে ঢাকার ৫০ রিকশা। বুধবার ঢাকার রিকশাচালকদের সঙ্গে প্যাডেল ঘুরিয়ে সেই রিকশা চালিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দূতাবাসের পোস্টে ৫০ রিকশা উদ্বোধনের তথ্য দিয়ে বলা হয়, “এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্বের প্রতিফলন তুলে ধরেছে।” আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করবে। ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার স্মরণে বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করেছে দেশটির সরকার।

কারিনার পর হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা

ছবি
  ডিজে ও গায়িকা সনিকা। ছবি: সনিকার ফেসবুক দেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার (১৮ মে) রাতে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন সনিকা। হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর। সঙ্গে যোগ করেন একটি সাদা হৃদয়ের ইমোজি। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিকমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন। সনিকা ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন। অল্প সময়েই তিনি দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে সম্মাননা পান। পরে তিনি গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে তার প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’ প্রকাশ পায়। অন্যদিকে, সংগীতের পাশাপাশি ছোটপর্দাতেও ক...

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ছবি
  প্রতীকী ছবি একটি আইফোন উপহার দেয়ার প্রলোভন দেখিয়ে এক আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে ভারতের ত্রিপুরার এক সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ মে) পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটরকে গত ১৬ মে গভীর রাতে গ্রেপ্তার করা হয়। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৬৫(১) এবং ৩৫১(২) ধারার অধীনে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। এ ঘটনায় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর পরিতোষ দাস জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি ত্রিপুরার ধলাই জেলার কামালপুর এলাকার বাসিন্দা। কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে ওই নারীর সঙ্গে পরিচয় হয়েছিল তার। পুলিশ জানায়, সোশ্যাল মিডিয়িার মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন তারা। পরে একটি দামি আইফোন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই নারীকে আগরতলায় আসার জন্য রাজি করায় অভিযুক্ত ব্যক্তি। ভুক্তভোগীর দায়ের করা অভিযোগ অনুযায়ী―গত ১৬ মে সকালে ওষুধ কেনার জন্য ট্রেনে করে আগরতলায় যান তিনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে বাধারঘাট রেলওয়ে স্টেশনে দেখা করতে যায়। তাদের প্রথমে যেখানে যাওয়ার ক...

জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

ছবি
 দেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সন্ধ্যায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে জিলহজ্জ মাসের চাঁদ দেখার তথ্য পাওয়ায় ১৯ মে থেকে শুরু হচ্ছে পবিত্র জিলহজ্জ মাসের গণনা শুরু হচ্ছে। এদিকে, চাঁদ দেখা যাওয়ায় গতকাল রোববার ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ২৬ মে হবে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

মাত্র ৭ মিনিটে হবে ক্যানসার চিকিৎসা, এলো নতুন ইনজেকশন

ছবি
  ছবি: সংগৃহীত ভারতে প্রথমবারের মতো ফুসফুসের ক্যানসারের চিকিৎসায় মাত্র সাত মিনিটে প্রয়োগযোগ্য নতুন একটি ইমিউনোথেরাপি ইনজেকশন চালু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ক্যানসার চিকিৎসাকে আরও দ্রুত, সহজ ও রোগীবান্ধব করে তুলবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোশ ফার্মা ইন্ডিয়া ‘টেসেন্ট্রিক’ নামের এই নতুন ওষুধটি বাজারে এনেছে। বর্তমানে ক্যানসারের ইমিউনোথেরাপি সাধারণত শিরায় (আইভি) ইনফিউশনের মাধ্যমে দেওয়া হয়। এ পদ্ধতিতে রোগীদের হাসপাতালে দীর্ঘ সময় থাকতে হয়। তবে নতুন এই ইনজেকশন সরাসরি ত্বকের নিচে প্রয়োগ করা যায় এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় মাত্র সাত মিনিটে। চিকিৎসকদের মতে, এতে রোগীদের ভোগান্তি কমবে এবং হাসপাতালের ওপর চাপও হ্রাস পাবে। বিশেষ করে বয়স্ক রোগী ও দূরবর্তী এলাকা থেকে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা এ পদ্ধতিতে বেশি সুবিধা পাবেন। এই চিকিৎসা মূলত নন-স্মল সেল লাং ক্যানসার (এনএসসিএলসি) রোগীদের জন্য ব্যবহৃত হবে, যা ফুসফুসের ক্যানসারের সবচেয়ে প্রচলিত ধরন। নতুন ইনজেকশনে ব্যবহৃত হয়েছে অ্যাটেজোলিজুমাব নামের ওষুধ, যা শরীরের ‘পিডি-এল১’ প্রোটিনকে ব্লক করে। সাধারণত ক্যানসার ...

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

ছবি
ফাইল ছবি: সংগৃহীত  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার দীর্ঘ নয় বছর পর তার পোশাক থেকে সংগ্রহ করা নমুনার ডিএনএ পরীক্ষায় আরও একজনের রক্তের উপস্থিতি শনাক্ত হয়েছে। এক মাস আগে ল্যাব টেস্টে এই অস্তিত্বের প্রমাণ মিললেও গত রোববার (১৭ মে) রাতে বিষয়টি জানাজানি হয়। মামলাটির বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম বলেন, 'কয়েক মাস আগে সিআইডিতে আমি একটি চিঠি দিয়ে তনুর পোশাকে পাওয়া নমুনার বিষয়ে জানতে চেয়েছিলাম। এক মাস আগে আমাকে জানানো হয়েছে, তনুর পোশাকে তিনজনের শুক্রাণু ছাড়াও আরও একজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে। ২০১৭ সালে তিনজনের শুক্রাণু পাওয়ার নয় বছর পর আরেকজনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।' এর আগে ২০১৭ সালের মে মাসে তৎকালীন তদন্ত সংস্থা সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা জানিয়েছিল। সে সময় ডিএনএ প্রোফাইল তৈরি হলেও সন্দেহভাজনদের সঙ্গে নমুনা মেলানো হয়নি। পিবিআই জানায়, গত ৬ এপ্রিল এ মামলায় তিন সন্দেহভাজন- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডি...

অনলাইনে শিশুদের নিরাপত্তা: প্রযুক্তি প্রধানদের ফের মার্কিন সেনেট কমিটিতে তলব

ছবি
  শিশু ও টিনএজারদের অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কারণে এসব প্রযুক্তি কোম্পানি বর্তমানে আমেরিকায় তীব্র সমালোচনার মুখে রয়েছে। প্রথম এ শুনানির খবরটি সামনে আনে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রযুক্তি প্রধানরা আমন্ত্রণ গ্রহণ করলে সেনেট জুডিশিয়ারি কমিটির সদস্যরা জনসম্মুখেই তাদের সরাসরি প্রশ্ন ও জবাবদিহির মুখোমুখি করার সুযোগ পাবেন। অনলাইনে শিশুদের নিরাপত্তা: প্রযুক্তি প্রধানদের ফের মার্কিন সেনেট কমিটিতে তলব শিশু ও টিনএজারদের অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কারণে বর্তমানে আমেরিকায় তীব্র সমালোচনার মুখে রয়েছে সামাজিক যোগাযোগ কোম্পানিগুলো। শিশুদের অনলাইন নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মেটা, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট, টিকটক ও স্ন্যাপ-এর প্রধান নির্বাহীদের আবারও মার্কিন কংগ্রেসে তলব করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর বিভিন্ন প্রভাব ও আসক্তি নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে মার্কিন সেনেটের জুডিশিয়ারি কমিটি এ প্রযুক্তি কর্তাদের সরাসরি জবাবদিহির মুখোমুখি করতে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। যুক্তরাষ্ট্র সেনেটের এক সূত্র মতে, শিশুদের অনলাইন নিরাপ...

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৭ মে

ছবি
  সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এর আগের দিন ২৬ মে পবিত্র হজ পালন করবেন মুসল্লিরা। সৌদি আরবের পাশাপাশি ওমান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া কর্তৃপক্ষও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশগুলোতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই হিসেবে আগামী ১৮ মে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ শহীদ মিনারসহ তিন স্থানে জানাজা হবে কারিনা কায়সারের

ছবি
 কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তিনটি আলাদা স্থানে। আজ রোববার রাত ১০টায় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। কারিনা কায়সার জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তাঁর অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা এবং ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে রোববার (১৭ মে) ফেসবুকে এক আবেগঘন পোস্টে কারিনা কায়সারের জানাজার তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দেশের সর্বস্তরের জনগণকে, বিশেষ করে জুলাইয়ের সহযোদ্ধাদের কারিনার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। রোববার (১৭ মে) ফেসবুকে এক আবেগঘন পোস্টে কারিনা কায়সারের জানাজার তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দেশের সর্বস্তরের জনগণকে, বিশেষ করে জুলাইয়ের সহযোদ্ধাদের কারিনার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘আমাদের জুলাইয়ের সহযোদ্ধা কারিনা কায়সার চিরতরে বিদায় নিয়েছেন। আজ (রবিবার) তাঁর...

কোথায় বিয়ে করতে চেয়েছিলেন কারিনা কায়সার?

ছবি
  জীবনের কিছু ইভেন্ট নিয়ে প্রত্যকে মানুষ যত্ন করে স্বপ্ন দেখে। গুছিয়ে পুষে রাখে। কারিনা কায়সারও ব্যতিক্রম ছিলেন না। কোথায় বিয়ে করবেন— ভেবে রেখেছিলেন। কিন্তু মৃত্যু নামের নিষ্ঠুর সত্যের কোপে জলাঞ্জলি হলো সেসবের। এক বেসরকারি টিভির অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন কারিনা। কক্সবাজারে বিয়ে করতে চান জানিয়ে বলেছিলেন, ‘আমার একটাই প্ল্যান আমি কক্সবাজারে বিয়ে করতে চাই। আমি থাইল্যান্ড যেতে চাই না, আমি মালেয়শিয়া যেতে চাই না, আমি কক্সবাজারেই বিয়ে করতে চাই।’ ইনবক্সে বিয়ের প্রস্তাব পান কি না জানতে চাইলে বলেছিলেন, ‘কেউ পাঠালে আমার পেজ থেকে অটো রিপ্লাই চলে যায়। অনেকে সেটা যে অটো রিপ্লাই, বোঝে না। অনেকে আবার বায়োডেটা পাঠায়, তারাও অটো রিপ্লাইয়ে মেসেজ পেয়ে দুঃখ পেয়ে বার্তা পাঠায়। তবে আমার ভালো লাগে সবাই খুব সম্মান দিয়ে মেসেজ দেয়। তবে এগুলো মজা, সিরিয়াস কিছু না। কারণ, এসব মেসেজ তারা অনেকেই পাঠায়।’  কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি একজন চিত্রনাট্যকার ছিলেন কারিনা। ছিলেন অভিনেত্রীও। আনতে চেয়েছিলেন ‘ইন্টার্নশিপ’-এর সিক্যুয়েল। কিন্তু হঠাৎ মৃত্যুতে সব পরিকল্পনা-ই রয়ে গেল অসম্পূর্ণ। গেল শুক্রবার (১৫ মে) ভ...

কোরবানির ঈদ কবে, জানা যাবে সোমবার

ছবি
  দেশের আকাশে কোথাও ১৪৪৭ সালের জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। বাংলাদেশে ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা নির্ধারণে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বায়তুল মোকাররম সভাকক্ষে ওই সভা বসবে; তাতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। রোববার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওই দিন দেশের আকাশে কোথাও ১৪৪৭ সালের জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এজন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা। ‎এদিকে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও টানা সাত দিনের অবকাশ পাচ্ছেন দেশের মানুষ। সরকার ...

মাদারীপুরে ১৫ বছরের কিশোরী নিখোঁজ: অপহরণ মামলায় গ্রেপ্তার ২, তবুও মেলেনি সন্ধান, অসহায় পিতার আকুতি

ছবি
মাদারীপুরে প্রাইভেটে যাওয়ার পথে তাহিরা (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও এখনো কিশোরীর কোনো সন্ধান মেলেনি। দ্রুত মেয়েকে উদ্ধারে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন অসহায় পিতা মোঃ আব্দুল আল মামুন (৩৫)। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মোঃ আব্দুল আল মামুন, পিতা: আব্দুল খালেক মিয়া, দীর্ঘ ১৯ বছর ধরে মাদারীপুরে বসবাস করে আসছেন। বর্তমানে তিনি মাদারীপুর পৌরসভার ঘোরোন চত্বর পূর্ব রাস্তি এলাকার মহিউদ্দিন খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন এবং কোহিনূর কেমিক্যালে সেলসম্যান হিসেবে কর্মরত রয়েছেন। পরিবারের অভিযোগ, গত ১১ মে ২০২৬ তারিখ সকালে তাহেরা প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা জানতে পারেন, সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে হৃদয় নপ্তি (২৮) ও তার সহযোগীরা তাকে অপহরণ করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা প্রথমে মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা নম্বর: জি.আর-৫২, তার...

কারিনা কায়সারের মরদেহ দেশে আসবে রোববার

ছবি
 মুন্সিগঞ্জের গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত হবেন কারিনা। অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ চেন্নাই থেকে দেশে আসবে রোববার দুপুরে। কারিনার বাবা কায়সার হামিদ গ্লিটজকে বলেছেন, মরদেহ দেশে আনার পর প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের বাসায় রাখা হবে। “পরে বনানী ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।" এরপর সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ায়, কারিনার নানার বাড়িতে। সেখানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন কায়সার হামিদ। লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে অসুস্থ হয়ে পড়ার পর উন্নত চিকিৎসার জন্য ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাইতে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। কায়সার হামিদ গ্লিটজকে বলেন, “রাত ১ টার দিকে চেন্নাইয়ে মারা যায়। হঠাৎ করেই ওর ব্লাড প্রেশার কমে গিয়েছিল। পরে তা আর নিয়ন্ত্রণে আসেনি।" লিভারের জটিলতা নিয়ে এক সপ্তাহের বেশি সময় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন কারিনা। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় চেন্নাইয়ের ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে। বুধবার চেন্নাই থেকে কার...

কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী

ছবি
  একদিনের সফরে তিনি চাঁদপুর যাচ্ছেন। কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভার মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর সোয়া ১১টায় তিনি মঞ্চে উঠলে সমর্থকরা মুহুর্মুহু করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুরে যাচ্ছেন। পথিমধ্যে এই পথসভায় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী।” এদিন সকাল ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মী-সমর্থকরা ব্যানার-ফেষ্টুন নিয়ে এই পথসভায় সমবেত হতে শুরু করেন। সকাল সাড়ে ১০টার মধ্যে লক্ষীপুর বাজার মাঠের পথসভাটি হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে রূপ নেয়। সরকারপ্রধান এদিন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল ‍পুনঃখনন কাজের সূচনা করবেন। এরপর চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তারেক রহমান। এছাড়া চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন: কারিনা কায়সার

ছবি
কারিনা কায়সার  সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তৈরি বৈচিত্র্যময় কনটেন্ট আর প্রাণবন্ত হাসিতে যিনি প্রতিনিয়ত লাখো মানুষের মুখে হাসি ফোটাতেন, সেই কারিনা কায়সার আর নেই। লিভারের জটিলতায় ভুগে শুক্রবার (১৫ মে) রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ ইনফ্লুয়েন্সার। তাঁর এই আকস্মিক ও অকালমৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না সহকর্মী, তারকা ও ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এখন কেবলই কারিনাকে হারানোর শোক ও স্মৃতিচারণা। কারিনার মৃত্যুর পর তাঁর একটি সাদাকালো ছবি ফেসবুকে পোস্ট করে নাট্যকার ও সাংবাদিক রুম্মান রশীদ খান লিখেছেন এক আবেগঘন স্মৃতি। ছবিটি তোলার পর কারিনাকে পাঠিয়েছিলেন তিনি। ছবি দেখে উচ্ছ্বসিত কারিনা রসিকতা করে বলেছিলেন, ‘ওয়াও! কী জোস! আমাকে তো নায়িকা নায়িকা লাগছে। আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন!’ কারিনার সেই কথার সূত্র ধরেই রুম্মান লিখেছেন, ‘কারিনা যেখানেই থাকেন, ভালো থাকবেন!’ এদিকে প্রিয় সহকর্মীকে হারিয়ে স্তব্ধ শোবিজ অঙ্গন। কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার লিখেছেন, ‘তুমি মোমবাতিতে ভরা একটা ঘরে ঝাড়বাতি ছিলে, কারিনা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।’ ...

১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা

ছবি
  ফাইল ছবি- রাজীব ধর/ টিবিএস এ বছর দুই সিটি করপোরেশন সব মিলিয়ে মোট ২৬টি পশুর হাট বসানোর পরিকল্পনা করেছে। এর মধ্যে ঢাকা উত্তরে ১৫টি এবং ঢাকা দক্ষিণে ১১টি হাট থাকবে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকার দুই সিটি করপোরেশন রাজধানীজুড়ে ২৬টি অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ১৬টি হাটের ইজারা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১৬টি হাটের মোট ইজারা মূল্য দাঁড়িয়েছে ৪৭ কোটি ৯১ লাখ টাকা। সরকারি নির্ধারিত ৩৮ কোটি ২২ লাখ টাকার বিপরীতে এটি ৯ কোটি ৬৯ লাখ টাকা বেশি। ইজারা পাওয়া হাটগুলোর মধ্যে সর্বোচ্চ দর উঠেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউবাজার এলাকার পশুর হাটের। এটি ১৪ কোটি ১৫ লাখ টাকায় এসএফ করপোরেশনের মালিক শেখ ফরিদ হোসেনকে ইজারা দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বোচ্চ দর উঠেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ির পানির পাম্প পর্যন্ত বিস্তৃত হাটের। এটি ৪ কোটি ৩৫ লাখ টাকায় যাত্রাবাড়ীর কে বি ট্রেডের মালিক মো. শামীম খানকে ইজারা দেওয়া হয়েছে। এ বছর দুই সিটি করপোরেশন সব মিলিয়ে মোট ...

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

ছবি
  একদিনের সফরে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে তিনি রওনা হন বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুর যাচ্ছেন। গুলশানের বাসা থেকে এখন গাড়িতে আছেন। পথে কুমিল্লার বরুড়ায় পথসভা করবেন তিনি। চাঁদপুর প্রবেশের আগে সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।” কর্মসূচি: এদিন বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ ‍পুনঃখনন কাজের উদ্বোধন করবেন সরকারপ্রধান। বিকাল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তারেক রহমান। এরপর বিকাল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প...

কারিনা কায়সার মারা গেছেন

ছবি
  কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন। লিভার–সংক্রান্ত জটিলতায় উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শনিবার (১৬ মে) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে কায়সার হামিদ লিখেছেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে আমার প্রানপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোন ভূল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন।' পোস্টে তিনি আরও উল্লেখ করেন, 'যারা এই দু:সময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমিন।'

মালদ্বীপে কেভ ডাইভে নেমে ৫ ইতালীয়র মৃত্যু

ছবি
  ভাভু প্রবাল দ্বীপপুঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মালদ্বীপে এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় ৫ ইতালীয়র মৃত্যু হয়েছে বলে রোমের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। “তারা ৫০ মিটার (১৬৪ ফুট) গভীরে গুহা অন্বেষণের চেষ্টার সময় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে,” বলেছে তারা। ভাভু প্রবাল দ্বীপপুঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। মালদ্বীপের সামরিক বাহিনী জানায়, তারা সমুদ্রের ৬০ মিটার নিচে একটি গুহায় একজনের মৃতদেহ পেয়েছে। বাকি চারটি মৃতদেহও সেখানে পাওয়া যেতে পারে। ওই এলাকায় উদ্ধার অভিযান চালানো ‘বেশ ঝুঁকিপূর্ণ’ জানিয়ে তারা বলেছে, সেখানে বিশেষ সরঞ্জামসহ ডুবুরিদের পাঠানো হয়েছে। ভারত মহাসাগরে অবস্থিত ক্ষুদ্র দ্বীপদেশটিতে কোনো ডাইভিং দুর্ঘটনায় সম্ভবত এর চেয়ে বেশি প্রাণহানি হয়নি, বলছে বিবিসি। অসংখ্য প্রবাল দ্বীপের কারণে মালদ্বীপ বিশ্বের পর্যটকদের অন্যতম শীর্ষ গন্তব্য। ইতালির ওই ৫ নাগরিক বৃহস্পতিবার সকালে সমুদ্রে নেমেছিল বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। অনেকক্ষণ পরও তারা ভেসে না ওঠায়, তাদেরকে ডাইভিংয়ে নিয়ে যাওয়া নৌযানটির ক্রু’রা তাদের নিখোঁজ হওয়ার খবর দেন। রাজধানী মালে-...

গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা খেয়ে ফেললেন যুবক, অসুস্থ অবস্থায় ঢামেকে প্রেরণ

ছবি
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এক যুবক। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বুধবার (১৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় একটি স-মিলের পাশ থেকে সোহাগ ফকিরকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ তার কাছে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯ পিস ইয়াবা গিলে ফেলে। পরে তার শরীর তল্লাশি করে আরও একটি প্যাকেটে থাকা ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, সোহাগ ফকিরের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চ...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, জারি হলো নতুন নিয়ম

ছবি
  পশ্চিমবঙ্গে প্রকাশ্যে সব ধরনের পশু জবাই নিষিদ্ধ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে রাজ্যটির নবনির্বাচিত বিজেপি সরকার। নতুন নির্দেশনায় জনসমাগমস্থলে বা উন্মুক্ত স্থানে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত সরকারি ছাড়পত্র ও নিয়ম লঙ্ঘন করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার বিধান রাখা হয়েছে। বিধানসভা নির্বাচনে জয়ের পর ক্ষমতায় এসেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে নতুন সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরু, ষাঁড়, বলদ, মহিষসহ যে কোনো পশু জবাইয়ের ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি পশু চিকিৎসকের দেওয়া ‘ফিটনেস সনদ’ নেওয়া বাধ্যতামূলক। এই সনদ ছাড়া কোনোভাবেই কোনো পশু জবাই করা যাবে না। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পশু জবাইয়ের ক্ষেত্রে বেশ কিছু কঠিন শর্ত বেঁধে দেওয়া হয়েছে নতুন এই বিজ্ঞপ্তিতে। নির্দেশনায় বলা হয়েছে, কোনো পশুর বয়স ১৪ বছরের বেশি হলে এবং সেটি যদি প্রজনন বা কাজ করার ক্ষমতা হারায়, তবেই কেবল জবাইয়ের অনুমতি মিলবে। এছাড়া আঘাত বা দীর্ঘস্থায়ী রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম পশুর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এই ফিটনেস সনদটি সংশ্লি...

আপাতত লিভার প্রতিস্থাপন হচ্ছে না কারিনা কায়সারের

ছবি
কারিনা কায়সার/সংগৃহীত  ফুসফুসে অতিরিক্ত তরল ও কফ জমে আছে এবং লিভারেও রয়েছে ভাইরাসজনিত সংক্রমণ ফুসফুসে জটিলতা ও লিভারে ভাইরাল সংক্রমণে গুরুতর অসুস্থ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার বর্তমানে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে তার শরীর লিভার ট্রান্সপ্লান্টের মতো বড় অস্ত্রোপচার সহ্য করার অবস্থায় নেই। কারিনার মা লোপা কায়সার জানান, চেন্নাইয়ের ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের প্রধান লক্ষ্য এখন তাকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। কারণ তার ফুসফুসে অতিরিক্ত তরল ও কফ জমে আছে, পাশাপাশি লিভারেও রয়েছে ভাইরাসজনিত সংক্রমণ। তিনি বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন, আগে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হবে। এখনই লিভার ট্রান্সপ্লান্ট বা বড় ধরনের অস্ত্রোপচার করার মতো শারীরিক সক্ষমতা কারিনার নেই।” বাংলাদেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে নেওয়ার পুরো যাত্রাটিও কারিনার জন্য ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিবারের ভাষ্য অনুযায়ী, যাত্রাপথের ধকলের কারণে হাসপাতালে পৌঁছানোর পর তার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন আরও বেড়ে যায়। বাংলাদেশে যেখানে ৬০ শতাংশ অক্সিজ...

ঈদযাত্রায় পাটুরিয়া ফেরিঘাটে প্রস্তুতি শেষের পথে, ভাঙন ও খাড়া সড়কে ভোগান্তির শঙ্কা

ছবি
  “ঘাট পন্টুন থেকে মূল সড়কে ওঠার ঢাল পাহাড়সম করা হয়েছে। অনেক সময় ব্রেক কাজ করলেও গাড়ি নিয়ন্ত্রণে সমস্যা হয়।” ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন রাখতে প্রস্তুতি প্রায় শেষ করেছে কর্তৃপক্ষ। ফেরি মেরামত, রঙের কাজ, পন্টুন সংস্কার ও অতিরিক্ত নৌযান প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে থাকলেও ঘাটের অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং পদ্মা নদীর ভাঙনকে ঘিরে যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়ে গেছে। বৃহস্পতিবার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ থেকে আসা মেরিন শ্রমিক রফিক, শাহ আলম ও দাউদ হাওলাদার ফেরি রঙের কাজে ব্যস্ত সময় পার করছেন। তারা বলেন, তিনদিন আগে তারা পাটুরিয়ায় এসেছেন। এখন ‘বাইগার’, ‘খানজাহান আলী’ ও ‘করবী’ ফেরিতে রঙের কাজ চলছে। ফেরির ইঞ্জিন মেকানিক জীবন মিয়া বলেন, কয়েকটি ফেরির ইঞ্জিন মেরামত ও রঙের কাজ শেষ হয়েছে। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫ নম্বর ফেরিঘাটের পন্টুন তোলার কাজও চলছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন জানান, ঈদ যাত্রা নির্বিঘ...

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’

ছবি
 আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির জীবনের সত্য ঘটনা নিয়ে বানানো হয়েছে ‘দম’। আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির জীবনের সত্য ঘটনা নিয়ে বানানো হয়েছে ‘দম’। কোরবানির ঈদে ওটিটি প্ল্যাটফর্মে আসছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশোর সিনেমা ‘দম’। আগামী ২১ মে চরকিতে মুক্তি পাচ্ছে ‘দম’। বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, ২০ মে রাত ১২টা থেকে দেশ–বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন প্ল্যাটফর্মটিতে। ‘দম’ পরিচালনা করেছেন রেদওয়ান রনি। ওটিটিতে মুক্তি নিয়ে এই নির্মাতা বলেন, “আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশীদের জয়ের গল্প। চরকিতের মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে। আশা করব দেশে–বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই ‘দম’ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।” আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। যেখানে দেখা গেছে, এনজিও কর্মী শাহজাহান ইসলাম নূর আফগানিস্তানে গিয়ে দুষ্কৃতকারীদের হাতে বন্দি হন। সেই বন্দিদশা থেকে নূরের পরিবারের কাছে বেঁ...

আইনজীবীর পোশাকে আদালতে মমতা

ছবি
নির্বাচনের আগে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, আর এবার নির্বাচনের পর হাজির হলেন কলকাতা হাইকোর্টে। তবে এবার ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল একেবারে ভিন্ন রূপে—আইনজীবীর বেশে।  আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে আদালত চত্বরে তার উপস্থিতি ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল ও উৎসাহ। ভারতীয় মিডিয়া আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বেলা ১১টার কিছু আগে হঠাৎ করেই হাইকোর্ট চত্বরে পৌঁছান তৃণমূল নেত্রী। আইনজীবীদের মতো কালো শামলা পরে আদালত প্রাঙ্গণে হাজির হন তিনি। বৃহস্পতিবার ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেখানে নিজেই শুনানিতে অংশ নেন মমতা। হাইকোর্ট চত্বরের বাইরে মমতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। পোস্টে লেখা হয়, আরও একবার তিনি দেখিয়ে দিলেন, কেন তিনি বাকিদের চেয়ে আলাদা। দরকারের সময়ে কখনো তিনি পশ্চিমবাংলার মানুষকে একা ছেড়ে দেন না। সত্য, ন্যায়বিচার এবং সাংবিধানিক মূল্যবোধের জন্য লড়াই তিনি থামান না। অতুলনীয় সাহস এবং প্রত্যয়কে সঙ্গী করে তিনি বারবার ঘৃণার রাজনীতির বিরুদ...

চীনে পৌঁছেছেন ডনাল্ড ট্রাম্প, পেলেন লাল গালিচা সংবর্ধনা

ছবি
  ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ চীনের রাজধানী বেইজিংয়ে অবতরণ করে। গত প্রায় এক দশকের মধ্যে কোনও মার্কিন প্রেসিডেন্ট হিসাবে এই প্রথম দুইদিনের চীন সফরে দেশটিতে পৌঁছেছেন ডনাল্ড ট্রাম্প। তাকে লাল গালিচা বিছিয়ে স্বাগত জানিয়েছে বেইজিং। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ চীনের রাজধানী বেইজিংয়ে অবতরণ করে। এরপর ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংসহ অন্যান্য গণমান্য ব্যক্তিরা। ট্রাম্পের জন্য জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে বেইজিং। তাকে দেওয়া হয়েছে সামরিক গার্ড অব অনার। বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল চীনা শিশু-কিশোররা। তারা যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়িয়ে ট্রাম্পকে স্বাগত জানায়। মান্দারিন ভাষায় তারা স্লোগান দেয়, ‘স্বাগতম, আন্তরিক স্বাগতম।’ এই স্লোগানের মধ্য দিয়েই লাল গালিচা ধরে হেঁটে যান ট্রাম্প। এ সময় ট্রাম্প ছিলেন হাস্যোজ্জ্বল। পরে গড়ি বহরের লিমোজিন গাড়িতে ওঠার আগে দিয়ে তিনি মুষ্টিবদ্ধ হাত...

ট্রাম্পের চীন সফরে নেই মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া

ছবি
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স  ট্রাম্প এক বিশাল বহর নিয়ে এই সফরে রওনা হয়েছেন। সঙ্গে রয়েছেন ছেলে এরিক ট্রাম্প ও পুত্রবধূ লারা ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ছাড়াই তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এবারের প্রতিনিধি দলে মন্ত্রিপরিষদ সদস্য ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের উপস্থিতি এক ভিন্ন আবহ তৈরি করেছে। মঙ্গলবার ট্রাম্পের যাত্রার কয়েক ঘণ্টা আগে সাউথ চায়না মর্নিং পোস্টকে (এসসিএমপি) পাঠানো এক ইমেইল বার্তায় মার্কিন ফার্স্ট লেডির দপ্তর তার অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে। দপ্তরের এক মুখপাত্র বলেন, “ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবার সফরে যাচ্ছেন না।” এর এক দিন আগেই এসসিএমপি এক প্রতিবেদনে জানিয়েছিল, মেলানিয়াকে নিয়ে তৈরি তথ্যচিত্রের পরিচালক ব্রেট রাটনার ট্রাম্পের প্রতিনিধি দলের অংশ হিসেবে চীন সফর করছেন। যদিও ২০১৭ সালে ট্রাম্পের সর্বশেষ চীন সফরের সময় মেলানিয়া তার সঙ্গী ছিলেন। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ ফার্স্ট লেডির অনুপস্থিতি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করে...

তীব্র সমালোচনার মুখে ডিজাইনে পরিবর্তন আনছে অ্যাপল

ছবি
  সেপ্টেম্বরে আইফোন ১৭ সিরিজের সঙ্গে অ্যাপল তাদের সব ডিভাইসের জন্য ‘লিকুইড গ্লাস’ ইন্টারফেইস উন্মোচন করেছিল। সমালোচনার বড় একটি কারণ, অ্যাপলের এ নতুন ডিজাইনটি আইফোন ও অন্যান্য ডিভাইসের ওএলইডি স্ক্রিনের কথা মাথায় রেখে তৈরি। ছবি: রয়টার্স তীব্র সমালোচনার মুখে অপারেটিং সিস্টেমের বিতর্কিত এক ডিজাইনে সংশোধন আনতে যাচ্ছে অ্যাপল। আগামী ইভেন্টে ওএলইডি স্ক্রিন ও ম্যাকওএস’কে প্রাধান্য দিয়ে এ নতুন পরিবর্তনের ঘোষণা আসতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমের ‘লিকুইড গ্লাস’ নামের সাম্প্রতিক বিতর্কিত ডিজাইনটি পুরোপুরি বাতিল না করলেও তাতে বেশ কিছু পরিবর্তন আনছে। গেল সেপ্টেম্বরে আইফোন ১৭ সিরিজের সঙ্গে অ্যাপল তাদের সব ডিভাইসের জন্য ‘লিকুইড গ্লাস’ ইন্টারফেইস উন্মোচন করেছিল। অ্যাপলের ভাষ্যমতে, তাদের বিভিন্ন ডিভাইস যে একক কাঁচের তৈরি কাঠামো সেই ধারণাটি ফুটিয়ে তুলতেই এই ডিজাইন করেছিল, যাতে ব্যবহারকারীরা স্ক্রিনের বিভিন্ন কনটেন্টের ওপর আরও ভালোভাবে মনোযোগ দিতে পারেন। তবে এ নতুন রূপটি সবার পছন্দ হয়নি। সমালোচকরা তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেছেন, এ পরিবর্তনের...