১০ বছরের স্কুলিং যেন ১০ বছরেই থাকে: শিক্ষামন্ত্রী


 “জিপিএ এ প্লাস পেলেই অভিভাবকরা সন্তুস্ত হন। কিন্তু একবারও ভেবে দেখছেন না, তোমরা কি শিখছো কি শিখতে পারোনি।”

একজন শিক্ষার্থীর মাধ্যমিক স্তর শেষে এসএসসি ও সমমান পরীক্ষায় বসতে ১০ বছরের বেশি সময় যাতে প্রয়োজন না হয়, সরকার সেই পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


বুধবার সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক অনুষ্ঠানে তিনি কথা বলছিলেন।


শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "শোনো আমরা কিন্তু আজকে তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিংয়ে বসব। আমরা আলোচনা করব কিভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগোতে পারি।

"অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন ১০ বছর স্কুলিং ১০ বছরেই থাকে। ১২ বছর (এইচএসসিসহ) স্কুলিং থাকে। কোনো সেশন জট যেন না হয়। তোমরা যেন পিছিয়ে না পার। সেইজন্য আজকে আমরা বসব। আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে।"


নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা আনন্দের বিষয় হবে মন্তব্য করে মন্ত্রী বলেন, "শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখ না আজকে উন্নত বিশ্বে কি রয়েছে। আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিকভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোন প্রজেক্ট নেই এবং শুধু জিপিএ এ প্লাস পেলেই অভিভাবকরা সন্তুস্ত হন। কিন্তু একবারও ভেবে দেখছেন না, তোমরা কি শিখছো কি শিখতে পারোনি।


"আমরা জিপিএ এ প্লাসের কথা বলব না। আমরা বলব কে কি শিখেছ সেটা আমরা জানতে চাই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তোমরাই হলে আগামীর ভবিষ্যৎ তোমাদের চিন্তাভাবনা আমরা করছি।"


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

Govt withdraws fuel rationing