এমন ‘চমৎকার’ নির্বাচন আর হয়নি: সেনাপ্রধান

 


“জাতিকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে এসেছি। এটা চাট্টিখানি কথা না।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মতো এমন ‘চমৎকার’ নির্বাচন আর হয়নি বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


মঙ্গলবার ডিসি সম্মেলনে প্রতিরক্ষা বিষয়ে আলোচনায় সেনাপ্রধান এই মন্তব্য করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআরের পাঠানো ভিডিও বার্তায় বলা হয়েছে।


রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে প্রতিরক্ষা বিষয়ে আলোচনায় অংশ জেনারেল ওয়াকার বলেন, “আমি অপানাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, একটা চমৎকার ইলেকশন এ জাতিকে উপহার দিয়েছেন। আমরা আপনাদের পাশে ছিলাম এবং ইলেকশন করার সম্পূর্ণ দায়িত্ব ছিল সম্পূর্ণ আপনাদের। ইতিহাসে এমন চমৎকার ইলেকশন আমাদের দেশে হয়নি।”

তার মতে, সামরিক বেসামরিক একসাথে কাজ করলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব।


মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় নানা ঘটনা পেরিয়ে প্রায় দেড় বছরের মাথায় গেল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়।


নির্বাচনের আগের পরিস্থিতির কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, “তখন ছিল আশা-নিরাশার একটা সময়। দেশের মানুষ বিভ্রান্ত, বিভিন্ন কথা বলছে-ইলেকশন হবে না, এই হবে না, সেই হবে না। আমরা এটাকে মিথ্যা প্রমাণিত করে একটা চমৎকার ইলেকশন করে দেশ এবং জাতিকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে এসেছি। এটা চাট্টিখানি কথা না।

”উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “এ প্রশংসার দাবিদার সম্পূর্ণ আপনারা।”


যে কোনো ধরনের সহায়তার জন্য সোবাহিনী প্রস্তত আছে তুলে ধরে জেনারেল ওয়াকার বলেন, “আমাদের জানাবেন, নির্দেশ দেওয়া আছে, তারা (সেনা সদস্য) দ্রুত বের হয়ে আপনাদের সহায়তা করবে। সেটা যে কোনো ধরনের দুর্যোগ, বিপর্যয় হোক।”


আইএসপিআর বলেছে, অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান উপকূলীয় ও সমুদ্রসীমা রক্ষায় নৌবাহিনীর কার্যক্রম তুলে ধরেন।


বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আধুনিকায়নের অংশ হিসেবে নতুন বিমান সংযোজনের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন।

প্রতিরক্ষা বিষয়ে আলোচনা পর্বে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিব, মন্ত্রী পরিষদ সচিব বক্তব্য রাখেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

Govt withdraws fuel rationing