বৃষ্টির মরদেহ দেশে আসছে ৯ মে, মরণোত্তর ডক্টরেট দিচ্ছে বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে।

একই সঙ্গে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


মিয়ামি কনস্যুলেট জানায়, আগামী সাত মে (বৃহস্পতিবার) রাত আটটা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। এরপর দুবাই থেকে আরেকটি ফ্লাইটে ৯ মে সকাল আটটা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। এর আগে বুধবার দুপুর দুইটায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।


ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে জানিয়েছে, তারা জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সমাবর্তন অনুষ্ঠানে নিহত দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্য মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে অনুরোধ করেছে। কনস্যুলেটের পক্ষ থেকে একজন প্রতিনিধি উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

Govt withdraws fuel rationing