পোস্টগুলি

জানুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ‘কৃষকদের ঋণ মওকুফ করবে, কৃষক কার্ড দেবে- নির্বাচনী এমন প্রলোভনে পা দেবেন না’

ছবি
  এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত একটি দল বলছে তারা কৃষকদের ঋণ মওকুফ করে দেবে, কৃষক কার্ড দেবে—এমন নানা প্রলোভন দেখাচ্ছে। কিন্তু এসব প্রলোভনে পা দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টায় টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ১১ দলীয় ঐক্যজোটের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ জাতীয় পর্যায়ে ১১ দলীয় জোটের সৃষ্টি হয়েছে। আমরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। পাশাপাশি শাপলা চত্বর ও বিডিআর গণহত্যার বিচারও এ দেশের মাটিতেই সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আমাদের ইশতেহারে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর মতো বেসামরিক পর্যায়ের তরুণ প্রজন্মকেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে আমরা নিজেরা আরও শক্তিশালী হতে পারি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নগদ টাকা ছড়ানো হচ্ছে। এই ট...

বিদায় নেওয়ার আগেই ফিরছে শীত! তাপমাত্রা নামবে আরও

ছবি
  ছবিঃ সংগৃহীত। শীত বিদায়ের আগেই বাংলাদেশে আবারও শীতের প্রকোপ বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩১ জানুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা নতুন করে কমতে পারে। বিশেষ করে রাতের বেলায় ঠান্ডার অনুভূতি আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় শীতের মাত্রা বাড়ছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই সময় পার হওয়ার পরই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। পূর্বাভাস অনুযায়ী, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দেবে। সোমবারের দিকে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও মঙ্গলবার থেকে তা আবার কমার আশঙ্কা রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে রাত ও দিনের উভয় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে ফে...

শেখ হাসিনার বাসার আড়াই কোটি টাকার খাবারের বিল বাকি!

ছবি
  ছবিঃ সংগৃহীত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ও বাসভবন গণভবনে দীর্ঘ সময় খাবার সরবরাহ করে আড়াই কোটি টাকারও বেশি বকেয়া সংকটে পড়েছে সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ। ক্ষমতাচ্যুত সরকারের আমলের এই বিপুল পরিমাণ দেনার দায় বর্তমান অন্তর্বর্তী সরকার নিতে না চাওয়ায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বাপক) এই পাওনা আদায় নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। পর্যটন করপোরেশন সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকারের আমলে একটি চুক্তির অধীনে গণভবনে নিয়মিত খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করত হোটেল অবকাশ। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকারের পতন হওয়ার সময় এই খাবারের বিল বাবদ বকেয়া পড়েছিল প্রায় ২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। বিগত সরকারের সময় নিয়মিত রাজনৈতিক সভা-সমাবেশ ও গণভবনে অধিক মানুষের যাতায়াতের কারণে খাবারের এই খরচের পরিমাণ অনেক বেশি ছিল। এই বকেয়া আদায়ের জন্য গত দেড় বছরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একাধিকবার চিঠি দিলেও এখনো ইতিবাচক সাড়া মেলেনি। বিগত সরকারের পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনাতেও খাবার সরবরাহ করছে হোটেল অবকাশ। গত ২০২৪ সালের আগস্ট থেকে ২০২...

আমেরিকা খুলে দিল ৬৪ হাজার ভিসার দরজা! কারা পাবেন সুযোগ?

ছবি
 যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটা ছাড়াও অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা অনুমোদনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে জানানো হয়েছে—দেশীয় কর্মীর অভাবে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়েছেন, তাদের স্বার্থ রক্ষার জন্যই এই অতিরিক্ত ভিসা অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বার্ষিক নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাবে। এই সিদ্ধান্তের ফলে নির্মাণ খাত, হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ শিল্পসহ শ্রমনির্ভর মৌসুমি খাতগুলো সবচেয়ে বেশি লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর ঘাটতির কারণে বিদেশি শ্রমিক নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন উদ্যোক্তারা। যদিও ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, তবে বৈধ পথে কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল রাখ...

পাকিস্তান-সৌদি সামরিক জোটে থাকছে না তুরস্ক

ছবি
  সংগৃহীত ছবি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সৌদি আরব ও পাকিস্তানের সাথে প্রস্তাবিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে তুরস্কের যোগদানের সম্ভাবনা নাকচ হয়ে গেছে। শনিবার (৩১ জানুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি সেনাবাহিনীর একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। চলতি মাসের শুরুতে তুরস্কের পক্ষ থেকে এই জোটে যোগদানের বিষয়ে প্রাথমিক আলোচনার খবর পাওয়া গেলেও, সৌদি সূত্রটি এখন তা সরাসরি নাকচ করে দিয়েছেন। ওই কর্মকর্তা স্পষ্ট করেছেন যে, পাকিস্তানের সাথে সৌদি আরবের বর্তমান সামরিক সম্পর্কটি সম্পূর্ণ "দ্বিপক্ষীয়" এবং এটি সেভাবেই বজায় থাকবে। এখানে তুরস্ককে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা বর্তমানে নেই। উপসাগরীয় অঞ্চলের অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তাও এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তুরস্কের সাথে সৌদি আরবের সাধারণ কিছু প্রতিরক্ষা সহযোগিতা থাকলেও পাকিস্তানের সাথে বিশেষ এই চুক্তিটি অন্য কোনো দেশের সাথে ভাগ করে নেয়া হচ্ছে না। এর আগে ধারণা করা হচ্ছিল যে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এই তিন মুসলিম প্রধান দেশ মিলে একটি শক্তিশালী সামরিক ব্লক গঠন করতে যাচ্ছে। তবে নত...

হাসনাত আবদুল্লাহ'র নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন বন্ধুরা

ছবি
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিয়েছেন তার স্কুলের বন্ধু ও সহপাঠীরা। আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ২০১৪ ব্যাচের এক পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে তার নির্বাচনী তহ‌বি‌লে ১৪ লাখ টাকার চেক তুলে দেন বন্ধুরা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে এসে স্মৃতিগুলো নতুন করে নাড়া দিয়েছে। আমাদের উত্থানের সূচনা এই স্কুল থেকেই। আজ আমরা যারা দেশে-বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, তাদের সবার শিকড় এই বিদ্যালয়।’ তিনি বলেন, ‘স্কুলজীবন শেষ হওয়ার পরও সহপাঠীদের সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে। অনেক বন্ধু আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও এই পুনর্মিলনীর মাধ্যমে সবাই আবার একত্রিত হয়েছেন।’ এ সময় উপ‌স্থিত ছি‌লেন দে‌বীদ্বার সরকারি রেয়াজ উ‌দ্দিন পাইলট ম‌ডেল উচ্চ বিদ‌্যাল‌য়ের সা‌বেক শিক্ষক মো. আব্দুস সবুর, জামাল মোহাম্মদ ক‌বির, জ‌সিম উ‌দ্দিন, প্রাক্তন শিক্ষার্থী সরকার সাকিব, আহম্মেদ শুভ, মুহতাদ...

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কিশোর,নাঈম ঢাকায় চিকিৎসা অবস্থায় মারা গিয়েছে

ছবি
মাদারীপুর শহরের ইটেরপুল সড়কে গত সপ্তাহে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন নাইম মাতুব্বর(১৪) ও সাব্বির শিকদার(১৫) নামে দুই কিশোর।পরে আহত দুজনকে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক গুরুতর অবস্থায় নাঈমকে ঢাকায় রেফার করেন। শনিবার বিকেলে ঢাকায় চিকিৎসা অবস্থায় মারা যান নাঈম।মা-রা যাওয়া নাঈম মাতুব্বর মাদারীপুর ঘটকচর এলাকার সানোয়ার মাতুব্বরের ছেলে ও আহত সাব্বির শিকদার একই এলাকার দুলাল শিকদারের ছেলে।নাঈম মাতুব্বরের অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম!

মাদারীপুরে জু য়া রি দে র রডের আ ঘা তে নৈশপ্রহরীর মৃ ত্যু

ছবি
মাদারীপুরে জু য়া খেলায় বা ধা দেয়ায় লোহার রডের আ ঘা তে আহত নৈশপ্রহরীর মৃ ত্যু হয়েছে। শনিবার ভোররাতে ঢাকা মেডিকেলে মা রা যান জাহাঙ্গীর খাঁ। নি হ ত জাহাঙ্গীর মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার মন্নান খাঁর ছেলে। অ ভি যু ক্ত ইউসুফ আকন একই এলাকার মৃত মতলেব আকনের ছেলে। স্বজন ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার একটি মার্কেটে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর খাঁ। এ সময় করে রাতে বেশকয়েকজন যুবক ওই মার্কেটের ভেতর প্রবেশ করেন। জাহাঙ্গীরের রুমের ভেতর শুরু করেন জু য়া খেলা। এতে বা ধা দেন নৈশপ্রহরী। পরে ক্ষি প্ত হয়ে একই এলাকার ইউসুফ আকন সঙ্গে থাকা লোকজন নিয়ে জাহাঙ্গীর ওপর হা ম লা চালায়। লোহার রড দিয়ে পি টি য়ে মাথায় গু রু ত র আহত করা হয় তাকে। জাহাঙ্গীরের ডা ক চি ৎ কা রে আশপাশের লোকজন ছুটে আসলে আরো দুইজনকে কু পি য়ে আ হ ত করার অভিযোগ ওঠে ইউসুফ ও তার লোকজনের বিরুদ্ধে। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জাহাঙ্গীরের অবস্থা আ শ ঙ্কা জ ন ক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃ ত্যু হয় তার। শন...

লিটারে ২ টাকা কমল জ্বালানি তেলের দাম

ছবি
  জ্বালানি তেল। ছবি: সংগৃহীত বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা, অকটেনের দাম ১২০ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।’  নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে অকটেনের দাম প্রতি লিটার ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম লিটার ১১৮ টাকা থেকে ...

বিভিন্ন দেশে ছড়াতে পারে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী, সতর্ক করলেন বিজ্ঞানীরা

ছবি
  স্নেইল ফিভার’ নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা স্নেইল ফিভার’, এটি এমন এক পরজীবী, যেটি ত্বকের ভেতর দিয়ে শরীরে প্রবেশ করে এবং রক্তে নীরবে লুকিয়ে থাকে। এরপর সেখানে নীরবেই ডিম পাড়ে, যা জমা হয় শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার, ফুসফুস ও যৌনাঙ্গে। আশঙ্কার বিষয় হচ্ছে―পরজীবীটি দীর্ঘ সময় নিয়ে বছরের পর বছর শরীরে থাকলেও এটি শনাক্ত না-ও হতে পারে। স্নেইল বা শামুক এই পরজীবী বহন করে বলে এর নামকরণ করা হয়েছে ‘স্নেইল ফিভার’। রোগটি সম্পর্কে খুব কম সংখ্যক মানুষই জানেন। উদ্বেগের বিষয় হচ্ছে, এই পরজীবী সংক্রমিত রোগ ক্রমশ বদলাচ্ছে, কখনো কখনো শক্তিশালী হচ্ছে। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, স্নেইল ফিভার এখন বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, পরজীবীটির গঠন ও বৈশিষ্ট্যে এমন কিছু পরিবর্তন এসেছে, যে কারণে নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এর। আর এ ব্যাপারে এমন সময় সতর্কবার্তা এসেছে, যখন ৩০ জানুয়ারি ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে পালন করছে ডব্লিউএইচও। দিবসটির লক্ষ্য হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী ও ছত্রাকজনিত রোগগুলোর দিকে দৃষ্টি দেয়া। য...

তারেক রহমানকে প্রধানমন্ত্রী চান ৪৭ শতাংশ তারেক রহমানের পক্ষে বাড়ছে জনসমর্থন, নড়বড়ে জামায়াতের ভোটব্যাংক

ছবি
 আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করা এক জরিপে দেখা গেছে, জামায়াতে ইসলামীর ভোটব্যাংকে তুলনামূলক অস্থিরতা রয়েছে এবং দলটির কিছু সমর্থক বিএনপির দিকে ঝুঁকছেন। একই সঙ্গে সিদ্ধান্তহীন ভোটারদের মধ্য থেকেও বিএনপি বেশি সমর্থন পাচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। জরিপে অংশ নেওয়া ৪৭ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনোভিশন কনসালটিং তাদের গবেষণা পিপলস ইলেকশন পালস সার্ভে (PEPS) রাউন্ড–৩–এর ফলাফল প্রকাশ করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান ড. রুবাইয়াত সারওয়ার বলেন, ফেব্রুয়ারি ২০২৬–এর জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের মনোভাব, ভোটদানের ইচ্ছা এবং নির্বাচন পরিবেশ সম্পর্কে ধারণা পেতেই এই জরিপ পরিচালনা করা হয়েছে। ১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে প্যানেল জরিপটি চালানো হয়। এতে মোট ৫ হাজার ১৪৭টি সফল সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আগের দুই রাউন্ডের ২০ হাজার ৮০ জন উত্তরদাতার কাঠামো থেকে স্তরভিত্তিক র‌্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে নমুনা নির্বাচন করা হয়। সারা দেশের ৫০০টি প্রাইম...

আজহারীকে ধন্যবাদ জানালেন বর্ষা

ছবি
  চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা শোবিজের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়েও ব্যস্ত। ধর্মীয় আচার-রীতিও পালন করেন নিয়মিত। গত বছর ওমরাহ হজ পালন করতে মক্কায় যান, আর সেখান থেকে ফিরেই বড়সড় সিদ্ধান্ত নেন নায়িকা। জানান, সিনেমা ছেড়ে দেবেন তিনি। কারণ হিসেবে জানান, আগামীতে ছেলে-মেয়েরা বড় হবে, তাই এমন সিদ্ধান্ত। বলা যায়, নিজের কথা রেখেছেন নায়িকা। নতুন কোনো সিনেমাতে দেখা যাচ্ছে না বর্ষার নাম। তবে ফটোসেশন, বিভিন্ন ইভেন্টে মাঝে মাঝে ব্যস্ত দেখা যায় নায়িকাকে। এর পাশাপাশি অবসরে বই পড়েন তিনি। নিজের পছন্দ অনুযায়ী ধর্মীয় বইও পড়েন। এবার তেমনই একটি বই নিয়ে পোস্ট দিলেন বর্ষা; যেখানে সেই বইয়ের লেখক অর্থাৎ জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মাওলানা মিজানুর রহমান আজহারীকে বিশেষভাবে ধন্যবাদ দেন বর্ষা। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটির কয়েকটি ছবি প্রকাশ করেন বর্ষা। ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে হচ্ছিল যে, ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার। ৩টি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বোনদের জন্য ২টি। বর্ষা আরও লেখেন, জীবনে তেমন কিছুই জানি না, তবে এই ‘এক ন...

ক্ষমতায় গেলে মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে জামায়াত

ছবি
  বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সরকারি খরচে মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখার ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লায় নির্বাচনি জনসভায় এ ঘোষণা দেন তিনি। বিস্তারিত আসছে...

বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস 

ছবি
  ফাইল ছবি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।  শুক্রবার (৩০ জানুয়ারি) বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।  দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে জনসমাবেশ, ভোট কেন্দ্র এবং মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় স্থানগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে।  বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ ও বড় ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিও যেকোনো সময় সংঘাতময় বা সহিংসতায় রূপ নিতে পারে।  দূতাবাস জানায়, বাংলাদেশ সরকার নির্বাচনি প্রয়োজনে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের গণপরিবহন এবং ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পরিস্থিতির কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে অনসাইট বা সরাসরি পরিসেবা সীমিত থাকবে।...

একটি দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না: নাহিদ ইসলাম

ছবি
  একটি দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে আমরা গণঅভ্যুত্থান করিনি—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-০২ (পলাশ) আসনের ঘোড়াশালের পোস্ট অফিস রোডে এনসিপি ও ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশে লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করা হচ্ছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তার আগে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে। চাঁদাবাজির রাজনীতির কাছে দেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। বিএনপির নানা সমালোচনা করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন। এসময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, একটি দল নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে সহিংস রূপ ধারণ করেছে। তারা হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি করছে। আওয়ামী লীগ গত ১৭ বছরে যে অভিজ্ঞতা দিয়েছে, বিগত ১৭ মাসে তারা একই ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। আমরা আওয়ামী লীগকে তাদের ...

নেতানিয়াহুর ফোনের ক্যামেরায় টেপ, ভাইরাল ছবি নিয়ে জল্পনা

ছবি
  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ফোনে টেপ লাগিয়েছেন। ছবি: এক্স থেকে নেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মোবাইল ফোনের পেছনের ক্যামেরায় টেপ লাগিয়ে রেখেছেন—এমন কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া একাধিক ছবিতে দেখা যায়, জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট-এর একটি ভূগর্ভস্থ পার্কিং এলাকায় নেতানিয়াহু তার বিলাসবহুল গাড়ির পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। ছবিগুলোতে তার ফোনের ক্যামেরা লেন্স ও সেন্সর অংশ মোটা লাল টেপ দিয়ে ঢাকা দেখা যায় ।এই বিষয়টি প্রথম নজরে আনেন পডকাস্টার মারিও নওফল। তিনি প্রশ্ন তোলেন, ‘নেতানিয়াহুর ফোনের ক্যামেরায় টেপ কেন? তিনি কাকে বা কী নিয়ে এতটা চিন্তিত?’ তিনি আরও বলেন, যদি ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফোন এভাবে সুরক্ষিত রাখার প্রয়োজন হয়, তাহলে সাধারণ মানুষেরও এ বিষয়ে সচেতন হওয়া উচিত। নেতানিয়াহু কেন ফোনের ক্যামেরায় টেপ ব্যবহার করেন—এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম হাইপফ্রেশ। এক প্রতিবেদনে বলা হয়, ফোনে লাগানো লাল স্টিকারটি কোনো আকস্মিক ঘটনা নয়; এটি একটি...

যো*নির ফাঙ্গাল ইনফেকশন কারন কী

ছবি
  (Vaginal Yeast Infection / Vulvovaginal Candidiasis) নারীদের মধ্যে খুবই সাধারণ একটি ছত্রাকজনিত সমস্যা। এটি সাধারণত Candida albicans নামক ছত্রাকের কারণে হয়। এই ছত্রাক স্বাভাবিক অবস্থায় অল্প পরিমাণে যো*নিতে থাকে এবং কোনো সমস্যা করে না। কিন্তু যো*নির স্বাভাবিক ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলে ছত্রাক অতিরিক্ত বেড়ে সংক্রমণ সৃষ্টি করে। এই সংক্রমণের ঝুঁকি বাড়ে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর, গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে, রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেলে, খুব টাইট বা বাতাস চলাচল করে না এমন পোশাক পরলে এবং যোনির আশপাশে অতিরিক্ত আর্দ্রতা থাকলে। মাসিক বা জন্মনিয়ন্ত্রণ বড়ির কারণেও হরমোনজনিত পরিবর্তনে সমস্যা দেখা দিতে পারে। সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে যো*নি ও আশপাশে তীব্র চুলকানি, সাদা ও ঘন দইয়ের মতো স্রাব (সাধারণত দুর্গন্ধ থাকে না), লালচে ভাব, প্রস্রাবের সময় জ্বালা এবং সহবাসের সময় ব্যথা বা অস্বস্তি। মাসিকের আগে উপসর্গ অনেক সময় বেশি অনুভূত হয়। তবে তীব্র দুর্গন্ধ, মাছের মতো গন্ধ, সবুজ বা হলুদ স্রাব কিংবা জ্বর থাকলে সেটি সাধারণত ফাঙ্গাল ইনফেকশন নয়—অন্য কোন...

ফেসবুকে পরিচয়,প্রেমের অভিনয়ে,প্রবাসী যুবকের থেকে কয়েকলক্ষ টাকা হাতিয়ে নিয়ে মোবাইলে ব্লক মারায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে যুবক।

ছবি
এমনই অভিযোগ উঠেছে মাদারীপুরের এক মেয়ের বিরুদ্ধে।এঘটনায় অসুস্থ হয়ে সৌদির হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চাঁদপুরের যুবক মামুন আহমেদ।তার সাথে প্রতারনা করা হয়েছে দাবি করে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন চাঁদপুরের হাইমচর উপজেলার আহমেদ মামুন (২৫)। তার অভিযোগ মাদারীপুর জেলার মেয়ে তানজিমা মেহজাবিন মিতুর (২০) সাথে প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। সম্পর্কের একপর্যায়ে বিশ্বাসের সুযোগ নিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় দুই লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করেন মামুন। মামুন আরো বলেন , “আমি মেয়েটিকে সত্যিকারের ভালোবেসেছিলাম। ও আমার সঙ্গে নিয়মিত কথা বলতো, ভবিষ্যতের স্বপ্ন দেখাতো। কখনো পড়াশোনার কথা বলে, কখনো অসুস্থতার কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে। বিশ্বাস করে ধাপে ধাপে টাকা দিয়েছি আমি। তখন একবারও মনে হয়নি ও আমার সাথে প্রতারণা করছে।” তিনি আরও বলেন, “পরবর্তীতে জানতে পারি, মেয়েটি এক ছেলেকে নিয়ে বরিশালের একটি আবাসিক হোটেলে গিয়েছিল। ওই হোটেলের একটি ভিডিও আমার হাতে আসে। ভিডিওটি দেখার পর আমি ভেঙে পড়ি। এরপর খোঁজ নিয়ে জানতে পারি, মাদারীপুরের...

ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি
  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যালট বক্স ছিনতাই হলে কেউই রক্ষা পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের দিন যদি কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে, তবে সংশ্লিষ্ট পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে এবং কেউ রেহাই পাবে না। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ঘিরে জাতীয় পর্যায়ে উত্তাপ বাড়তে থাকায় প্রশাসনের কর্মকর্তাদের বিশেষ সতর্কবার্তা দিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি নির্দেশ দিয়েছেন, প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করে সরকারি কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কাউকে আলাদা করে তোষামোদ বা তেল দেওয়ার প্রয়োজন নেই, বরং দেশ ...

বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চাই: তারেক রহমান

ছবি
ছবি: বিএনপি মিডিয়া সেল  ক্ষমতায় গেলে বিএনপি পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। বিএনপির চেয়ারম্যান বলেন, 'পদ্মা নদীতে কোনো পানি আছে? কোনো পানি নাই। বহু মানুষ থাকলেও কর্মসংস্থান নেই। আমরা বরেন্দ্র আঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু করতে চাই, খাল-বিল খনন করতে চাই, পদ্মা নদীকে খনন করতে চাই। পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চাই।' বিএনপির পরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, 'আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই। আইটি পার্ককে সচল করতে চাই, ভোকেশনাল ইন্সটিটিউট গড়ে তুলতে চাই। শুধু শিক্ষিত করলে হবে না, তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে।' তিনি বলেন, 'আমার কৃষিনির্ভর শিল্পায়ন গড়ে তুলতে চাই। বিশেষ সহায়তায় মিল-ফ্যাক্টরি গড়ে তুলতে হবে। এজন্য কৃষককে কৃষি কার্ড দিতে চাই। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মও...

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি -‘সময় ফুরিয়ে আসছে’

ছবি
  সংগৃহীত ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, ‘সময় ফুরিয়ে আসছে’ এবং পরবর্তী হামলা ‘অনেক খারাপ হবে।’ বুধবার (২৮ জানুয়ারি) তেহরানকে দ্রুত চুক্তিতে আসার আহ্বান জানিয়ে তিনি এ মন্তব্য করে বলেন, ‘একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে।’ ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নৌবহরটি ‘দ্রুত, দুর্দান্ত শক্তি, উৎসাহ এবং লক্ষ্য’ নিয়ে এগোচ্ছে। তিনি দাবি করেন, ভেনেজুয়েলায় পাঠানো বহরের তুলনায় এটি বড় এবং এর নেতৃত্ব দিচ্ছে বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, নৌবহরটি প্রয়োজনে সহিংস হয়ে লক্ষ্য পূরণে প্রস্তুত। তিনি বলেন, ইরান দ্রুত আলোচনায় বসে ‘ন্যায্য ও ন্যায়সঙ্গত’ চুক্তি করুক, যেখানে ‘কোনো পারমাণবিক অস্ত্র’ থাকবে না এবং তা সব পক্ষের জন্য মঙ্গলজনক হবে। এর আগে তিনি ইরানকে উদ্দেশ করে বলেন, ‘চুক্তি করো।’ তিনি দাবি করেন, ইরান তা না করায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে দেশটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। ট্রাম্প বলেন , ‘পরের হামলা আরো খারাপ হবে।’ এদিকে ইরানে বিক্ষোভ দমনে কঠোর অভিযান ও ইন্টারনেট বন্ধের ঘটনায় ট্রাম্প সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে মিশ...

শিবির ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে: ডাকসু নেত্রী তন্বী

ছবি
 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী অভিযোগ করেছেন, ইসলামি ছাত্রশিবির ভিন্নমত দমনে ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করছে। সাম্প্রতিক সময়ে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকেই তিনি সামাজিক মাধ্যমে ধারাবাহিক হয়রানি ও চরিত্রহননের শিকার হচ্ছেন বলে দাবি করেন। সম্প্রতি বরগুনার এক জামায়াত নেতার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নেন তন্বীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। তন্বীর ভাষ্য অনুযায়ী, প্রতিবাদে অংশ নেওয়ার পর থেকেই শিবির ও শিবিরপন্থীদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। ফেসবুক পোস্টে তন্বী বলেন, বরগুনার ওই জামায়াত নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুকে ‘বেশ্যাখানা’ বলে মন্তব্য করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কোনো নির্বাচন, আদর্শ বা রাজনৈতিক ইস্যু ছিল না। আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হয়েছিল বলেই আমি প্রতিবাদে নেমেছি। তন্বী অভিযোগ করেন, শিবির ভিন্নমত সহ্য করতে পারে না...

নির্বাচন ভন্ডুলে মাঠে নেমেছে নয়াদিল্লি

ছবি
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ছবি : আমার দেশ গ্রাফিক্স  নির্বাচনের আগে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি তৈরির পাশাপাশি আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঝুঁকিতে ফেলা তথা নির্বাচন ভন্ডুলের মতো মিশন নিয়ে মাঠে নেমেছে দিল্লি। দিল্লির ডিপ স্টেট ও নীতিনির্ধারকদের মূল টার্গেট এখন গণভোট। আগামী সাধারণ নির্বাচন বিতর্কিত ও অগ্রহণযোগ্য করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট হতে যাচ্ছে, তা যেন অনুমোদিত না হয়, সেই লক্ষ্যেই এখন সর্বশক্তি নিয়োগ করেছে দিল্লি। ভারত সরকারের এই অপতৎপরতা সম্পর্কে অবগত একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এসব তথ্য জানিয়ে বলেছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে মাঠে নামানোর চেষ্টা দিল্লির এই প্রচেষ্টারই অংশ। গত ২৩ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত বহুল আলোচিত ‘সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য প্রচারের মাধ্যমে সরাসরি বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতায় নেমেছে দিল্লির নীতিনির্ধারকেরা। হাসিনা তার অডিও বার্তায় দলের নেতাকর্মীদের আসন্ন নির্বাচন বয়কটের পাশাপাশি নির্বাচন প্রতিহতের আহ্বান জানিয়ে রীতিমতো সন্ত্রাস উসকে দি...

জাতীয় সংসদ নির্বাচন মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ

ছবি
  আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের দিন ট্রাক, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাবসহ চার ধরনের যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। এ ছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা-০২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। অন্যদিকে, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে– আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র ...

চাঁদা না দেওয়ায় নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলা

ছবি
  নরসিংদীর পাঁচদোনায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় ১০ সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা। তারা ঢাকার বিভিন্ন গণমাধ্যমের অপরাধবিষয়ক প্রতিবেদক। আহত সাংবাদিকরা হলেন- বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লাল মিয়াসহ ১০ জন। জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)-এর সদস্যরা সোমবার ঢাকা থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে উদ্‌যাপন করতে আসেন। পার্কে ফ্যামিলি ডে উদ্‌যাপন শেষে ঢাকায় ফেরার পথে ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পাশে রাখা তাদের গাড়িতে ওঠার সময় স্থানীয় সন্ত্রাসীরা তাদের নিকট চাঁদা দাবি করে। এ সময় তারা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ও তাদের পরিবারের ওপর চড়াও হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ হামলায় ১০ জন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎস...

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে অনলাইন ডেস্ক

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক পর্যবেক্ষক কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এর মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যেভাবে করবেন রেজিস্ট্রেশন : ওয়েবসাইটে প্রবেশ করার পর ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে। সব ধাপ পূরণ করার পর প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে। ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। লগইন করে আবেদন : রেজিস্ট্রেশন শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষক হিসেবে কার্ডের জন্য আবেদন করতে হবে। স্থানীয় সাংবাদিক (জেলা-উপজেলা) সাংবাদিকদের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের আগে আবেদনকারীর বর্তমান অবস্থানের তথ্য দিতে হবে।সেক্ষেত্রে আবেদনের নিদিষ্ট অংশে বিভাগ, জেলা, নির্বাচনী আসন ও উপজেলা/থানার তথ্য বাধ্যতামূলক দিতে হবে। আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ : লগইন করার পর প্রথ...

শাজাহান খানের ছেলে আসিবুর গ্রেপ্তার

ছবি
  আসিবুর রহমান খান। ছবি : সংগৃহীত জুলাই আন্দোলনের সময় ঢাকার বাড্ডা এলাকায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আল আমিন নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২০ জানুয়ারি আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই হারুন-অর-রশিদ। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই দুপুর সোয়া ১টার দিকে...

‘সাদ্দামের লগে কি করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে হুমকি

ছবি
 দেশজুড়ে আলোচনায় থাকা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তাদের দাপ্তরিক নম্বরে ফোন করে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুকের ওই অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পর থেকে অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহার শুরু করা হয় অপর প্রান্ত থেকে। বলতে শোনা যায়, ‘এই ... কি করছস, সাদ্দামের লগে কি করছস। এছাড়া ওই কল রিসিভ করার পর পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেয়নি অপর প্রান্ত থেকে ব্যক্তি। ক্রমাগত অপ্রকাশযোগ্য শব্দ ব্যবহারের সঙ্গে সঙ্গে বলতে শোনা যায়, ‘তুই কি ওর পোলারে আইনে দিবি....’, তুই অ্যারেস্ট করায় দিসছ... তুই জানস না... তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে....’। ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে আইনশৃঙ্খলাবাহিনী সূত্র নিশ্চিত করেছে। এছাড়া ফেসবুকে একাধিক আইডি...

Bogura gears up to welcome Tarique Rahman after 19 years

ছবি
  BNP Chairman Tarique Rahman. File Photo A public rally will be held at the historic Altafunnesa Playground in Bogura at 8pm After nearly two decades, BNP Chairman Tarique Rahman is set to visit his ancestral home district Bogura on 28 January to attend a planned election rally. Party leaders and activists have expressed immense enthusiasm, and extensive preparations are underway for his arrival and the scheduled rally.  Bogura District BNP acting general secretary Mosharraf Hossain said Tarique Rahman will first attend public meetings in Rajshahi and Naogaon before traveling to Bogura. En route, he is expected to address roadside meetings in Dupchanchia and Kahalu. The highlight of the visit will be a public rally at the historic Altafunnesa Playground in Bogura at 8pm. "There is tremendous excitement among BNP leaders and workers in Bogura regarding Tarique Rahman's arrival," Mosharraf Hossain said. He went on to say, "His visit is crucial as he will outline the p...

চট্টগ্রামে তারেক রহমানের জনসভায় নজিরবিহীন নিরাপত্তার মধ্যেও চুরি গেল ১৮ মাইক

ছবি
ছবি: বিএনপি মিডিয়া সেল  রাজ সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক জানান, সমাবেশের জন্য তারা প্রায় ২০০টি মাইক স্থাপন করেছিলেন। রাস্তায় পাহারার জন্য তাদের নিজস্ব লোকও নিয়োজিত ছিল। তবে আজ রোববার সকালে পুনরায় চেক করতে গিয়ে দেখা যায়, জনসভাস্থলের গেটের বাইরের সড়কের ইলেকট্রিক পোল থেকে প্রায় ১৫-১৬ ফুট উঁচুতে লাগানো ১৮টি মাইক ইউনিট এবং পাঁচ কয়েল তার গায়েব হয়ে গেছে। চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের কঠোর নজরদারি, ড্রোন টহল এবং যানবাহন চলাচলে বিধিনিষেধের মধ্যেও খোদ সভাস্থলের আশপাশ থেকে ১৮টি মাইক এবং পাঁচ কয়েল তার চুরির ঘটনা ঘটেছে। সমাবেশ ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সব ধরনের অস্ত্র, দাহ্য পদার্থ এমনকি লাঠি বা পাথর বহনও নিষিদ্ধ করেছিল। শনিবার রাত থেকেই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এত সব বিধিনিষেধ আর কড়াকড়ির মধ্যেই চোরেরা তাদের কাজ সেরে ফেলায় জনম...

ছাত্রলীগ নেতার প্যারোল প্রসঙ্গে করা প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, 'কৃষি ছাড়া বলব না'

ছবি
  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি এ সময় একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্দেশ্য করে বলেন, 'আপনি ছাত্রলীগ, আওয়ামী লীগের কারো জামিন দেওয়ার বিরুদ্ধে ছিলেন, এটা নিয়ে তোলপাড় হয়ে গেছে।' জবাবে তিনি বলেন, 'ছাত্রলীগ, আওয়ামী লীগের জামিন দেওয়া না। আমি ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে।' নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার নেতাকে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার জন্য প্যারোলে মুক্তির প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (২৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে কথা বলতে চাননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না দেওয়া এবং জেলগেটে দূর থেকে দেখার বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে বলে সাংবাদিকরা জানান স্বরাষ্ট্র উপদেষ্টাকে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেবো না। আমি কৃষি ছাড়া বলবে না। আপনারা কৃষির উপরে জিজ্ঞেস করেন।' এ সময় একজন সাংবাদিক তাকে উদ্দেশ্য করে...

Bangladesh shocked at India allowing fugitive Hasina's public address

ছবি
Ministry of Foreign Affairs. Photo: BSS  "This clearly endangers Bangladesh's democratic transition and peace and security," said the foreign ministry in a statement this afternoon. Dhaka said it was surprised and shocked that fugitive Sheikh Hasina, convicted by the International Crimes Tribunal for crimes against humanity, was allowed to address a public event in New Delhi, calling for the removal of the government and inciting terror to derail the upcoming general elections. "This clearly endangers Bangladesh's democratic transition and peace and security," said the foreign ministry in a statement this afternoon (25 January).  "Bangladesh is deeply aggrieved that while India is yet to act on her obligations to hand Sheikh Hasina over to Bangladesh under the bilateral extradition agreement despite repeated requests by the Bangladesh Government, she has instead been allowed to make such inciteful pronouncements from its own soil," read the stateme...