ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি -‘সময় ফুরিয়ে আসছে’

 

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, ‘সময় ফুরিয়ে আসছে’ এবং পরবর্তী হামলা ‘অনেক খারাপ হবে।’ বুধবার (২৮ জানুয়ারি) তেহরানকে দ্রুত চুক্তিতে আসার আহ্বান জানিয়ে তিনি এ মন্তব্য করে বলেন, ‘একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে।’


ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নৌবহরটি ‘দ্রুত, দুর্দান্ত শক্তি, উৎসাহ এবং লক্ষ্য’ নিয়ে এগোচ্ছে। তিনি দাবি করেন, ভেনেজুয়েলায় পাঠানো বহরের তুলনায় এটি বড় এবং এর নেতৃত্ব দিচ্ছে বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, নৌবহরটি প্রয়োজনে সহিংস হয়ে লক্ষ্য পূরণে প্রস্তুত। তিনি বলেন, ইরান দ্রুত আলোচনায় বসে ‘ন্যায্য ও ন্যায়সঙ্গত’ চুক্তি করুক, যেখানে ‘কোনো পারমাণবিক অস্ত্র’ থাকবে না এবং তা সব পক্ষের জন্য মঙ্গলজনক হবে।


এর আগে তিনি ইরানকে উদ্দেশ করে বলেন, ‘চুক্তি করো।’ তিনি দাবি করেন, ইরান তা না করায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে দেশটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। ট্রাম্প বলেন , ‘পরের হামলা আরো খারাপ হবে।’

এদিকে ইরানে বিক্ষোভ দমনে কঠোর অভিযান ও ইন্টারনেট বন্ধের ঘটনায় ট্রাম্প সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে মিশ্র সংকেত দিয়েছেন বলে উল্লেখ করা হয়।


প্রসঙ্গত, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দুর্বল করার লক্ষ্যে জুনে ইসরাইলের ১২ দিনের যুদ্ধে ওয়াশিংটন সমর্থন দেয় এবং এতে যুক্ত হয়। ওই সংঘাতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বড় ধরনের মার্কিন বিমান হামলার কথাও উঠে এসেছে।


এর আগের দিন মঙ্গলবার এক ভাষণে ট্রাম্প বলেন, আরেকটি মার্কিন ‘আর্মাদা’ ইরানের দিকে যাচ্ছে এবং তিনি আশা করছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছাবে।


সূত্র: সিবিসি নিউজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,