ফেসবুকে পরিচয়,প্রেমের অভিনয়ে,প্রবাসী যুবকের থেকে কয়েকলক্ষ টাকা হাতিয়ে নিয়ে মোবাইলে ব্লক মারায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে যুবক।
এমনই অভিযোগ উঠেছে মাদারীপুরের এক মেয়ের বিরুদ্ধে।এঘটনায় অসুস্থ হয়ে সৌদির হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চাঁদপুরের যুবক মামুন আহমেদ।তার সাথে প্রতারনা করা হয়েছে দাবি করে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন চাঁদপুরের হাইমচর উপজেলার আহমেদ মামুন (২৫)। তার অভিযোগ মাদারীপুর জেলার মেয়ে তানজিমা মেহজাবিন মিতুর (২০) সাথে প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। সম্পর্কের একপর্যায়ে বিশ্বাসের সুযোগ নিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় দুই লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করেন মামুন। মামুন আরো বলেন ,
“আমি মেয়েটিকে সত্যিকারের ভালোবেসেছিলাম। ও আমার সঙ্গে নিয়মিত কথা বলতো, ভবিষ্যতের স্বপ্ন দেখাতো। কখনো পড়াশোনার কথা বলে, কখনো অসুস্থতার কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে। বিশ্বাস করে ধাপে ধাপে টাকা দিয়েছি আমি। তখন একবারও মনে হয়নি ও আমার সাথে প্রতারণা করছে।”
তিনি আরও বলেন,
“পরবর্তীতে জানতে পারি, মেয়েটি এক ছেলেকে নিয়ে বরিশালের একটি আবাসিক হোটেলে গিয়েছিল। ওই হোটেলের একটি ভিডিও আমার হাতে আসে। ভিডিওটি দেখার পর আমি ভেঙে পড়ি। এরপর খোঁজ নিয়ে জানতে পারি, মাদারীপুরের আরও এক যুবকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।”
মামুনের অভিযোগ,
“এসব বিষয় নিয়ে আমি ওর কাছে জানতে চাইলে সে কোনো পরিষ্কার উত্তর না দিয়ে উল্টো সম্পর্ক ছিন্ন করে। এরপর আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি সমাধান না করে আমাকে হুমকি দিতে থাকে। বলা হয়—এই বিষয় নিয়ে আর বাড়াবাড়ি করলে আমাকে বিভিন্ন ধরনের বিপদে ফেলা হবে।”
তিনি বলেন,
“আমি কারও সম্মানহানি চাই না। শুধু চাই, আমার সঙ্গে যা হয়েছে তা সামনে আসুক। আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আর্থিকভাবেও বড় ক্ষতির শিকার হয়েছি।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে মেয়ের পরিবার জানান,
এখানে কোনো টাকা লেনদেনের বিষয় নেই। যেটা বলা হচ্ছে, সেটা আসলে ভিডিও গেম সংক্রান্ত ব্যাপার। কেউ যদি টাকা লেনদেনের কথা বলে, তাহলে তার কাছে প্রমাণ থাকতে হবে। ডকুমেন্ট থাকলে আপনারা লেখেন, আমার কোনো আপত্তি নেই।”
ভুক্তভোগী আহমেদ মামুন বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন।
স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের ক্ষেত্রে সচেতনতার অভাব থেকেই এ ধরনের অভিযোগ ও ব্যক্তিগত জটিলতার সৃষ্টি হচ্ছে।

মন্তব্যসমূহ