কুয়েতের প্রধান বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় আহতদের মধ্যে চার বাংলাদেশি রয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বলেছে, আহত বাংলাদেশিদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে দূতাবাস খোঁজ-খবর রাখছে। তবে আহতদের নাম-পরিচয় জানায়নি দূতাবাস।
![]() |
| ছবি: গালফ নিউজ |
আহতদের পরিচয় জানায়নি বাংলাদেশ দূতাবাস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ঘটনার ছবি-ভিডিও পোস্ট না করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
হতাহতের প্রেক্ষাপটে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি পড়ার খবর নজরে আসার কথা তুলে ধরে রক্ত দিতেও প্রবাসীদের অনুরোধ করেছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েতের আকাশসীমায় একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত হয়েছেন। আহদের মধ্যে অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন। এক ব্যক্তি নিহতও হয়েছেন।
রকেট বা ড্রোন হামলার ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের বিশেষ পরিস্থিতিতে ঘটনাস্থলে রকেট বা ড্রোন হামলা এবং সেগুলো প্রতিহতের ঘটনার ছবি তোলা আর ভিডিও ধারণ করা দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ