পোস্টগুলি

জুন, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চীন অভিমুখী যাত্রা, কতটা মসৃণ, কতটা বন্ধুর?

ছবি
  বেইজিংয়ে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে করমর্দনরত প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও নতুন সরকারপ্রধানের প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নেওয়া কি বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন দিকনির্দেশনা? ভারত ও চীনের সংবাদমাধ্যমের ভিন্ন বয়ানের আড়ালে লুকিয়ে থাকা ভূরাজনৈতিক সমীকরণ কী বলছে? ক্ষমতার সঙ্গে প্রায়ই আরেকটি প্রবণতা যুক্ত হয়—আত্মতুষ্টি। বাংলাদেশের রাজনীতিতে এটি নতুন কোনো অভিজ্ঞতা নয়। যে সরকারই শক্তিশালী সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, তার প্রায় প্রতিটি উদ্যোগকে সাফল্যের অনিবার্য নিদর্শন হিসেবে উপস্থাপনের প্রবণতা দেখা যায়। ফলে সমালোচনামূলক মূল্যায়নের পরিসর সংকুচিত হয়, নীতিগত প্রশ্নের পরিবর্তে প্রশংসার বয়ান প্রাধান্য পায় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে প্রয়োজনীয় জনআলোচনা অনেক সময় আড়ালেই থেকে যায়। এমন একটি প্রেক্ষাপটে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনে গমন স্বাভাবিকভাবেই বিশেষ গুরুত্ব বহন করে। এই সফর শুধু আনুষ্ঠানিকতা নয়, নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্...

অস্থায়ী অভিবাসীদের দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন

ছবি
সংগৃহীত ছবি  যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নিয়ে বসবাসরত অভিবাসীদের স্থায়ী বৈধ আবাসিক মর্যাদা অর্জন করতে হবে, অন্যথায় নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েইন মুলিন। আজ রোববার সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়ার নাগরিকের টিপিএস সুবিধা প্রত্যাহারের অনুমতি দিয়েছে। এই মর্যাদা তাদের যুদ্ধ, সংঘাত ও চরম দুর্দশাগ্রস্ত দেশে ফেরত পাঠানো থেকে সুরক্ষা দিয়ে আসছিল। মুলিন বলেন, ‘হয় প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্থায়ী বৈধ মর্যাদা অর্জনের চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব। আমরা আপনাকে বিমানের টিকিট দেব, পাশাপাশি নিজ দেশে পুনর্বাসনের জন্য দুই হাজার ১০০ ডলারও সহায়তা হিসেবে দেওয়া হবে।’ মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সংকটময় পরিস্থিতি থেকে পালিয়ে আসা বিদেশি নাগরিকদের অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি দেওয়া যায...

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

ছবি
  যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ৬-৩ ভোটের ব্যবধানে দেওয়া এই রায়ে নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশই বহাল রাখা হয়েছে। অভিবাসন নীতি কঠোর করার এই উদ্যোগ বাতিল হওয়াকে ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এই বিতর্কিত নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। ওই আদেশে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী কোনো শিশুর মা-বাবার অন্তত একজন যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বৈধ বাসিন্দা না হন, তবে ওই শিশু জন্মসূত্রে নাগরিকত্বের স্বীকৃতি পাবে না। মার্কিন সরকারি সংস্থাগুলোকে এই নির্দেশ মেনে চলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এই রায়ের খসড়া প্রস্তুত করেন। রায়ে তিনি মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর কথা উল্লেখ করেন, যা মূলত গৃহযুদ্ধ শেষে দাসপ্রথা বিলুপ্তির পর মুক্ত হওয়া দাসদের নাগরিকত্ব নিশ্চিত করতে প্রণীত হয়েছিল। ...

রাজনৈতিক পালাবদল: দুই বছরে তিন আমল

ছবি
 গত দুই বছরেরও কম সময়ে দেশ প্রত্যক্ষ করেছে তিনটি ভিন্ন শাসনপর্ব-আওয়ামী লীগ সরকারের শেষ অধ্যায়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কারকাল এবং নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত বিএনপি সরকারের নতুন যাত্রা। ইতিহাসের বিচারে এমন দ্রুত রাজনৈতিক রূপান্তর বাংলাদেশের জন্য বিরল অভিজ্ঞতা। এই রাজনৈতিক পালাবদলের সূত্রপাত ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে।  সেই আন্দোলনেরও ছিল এক প্রেক্ষাপট। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পূনর্বহালের এক রায়কে ঘিরে জুলাইয়ের এক তারিখে শুরু হওয়া সেই আন্দোলন সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথরের মতো চেপে বসা এক সরকারের পতন ঘটিয়ে দেয়।  তবে এই পরিবর্তন খুব সহজ ছিল না। ছাত্রদের ওপর গুলি চালানোর ফলে সাধারণ জনগণ এই আন্দোলনে এসে শরিক হয়। অনেক রক্তক্ষয় আর হতাহতের মধ্যে দিয়ে তীব্র আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচারী সরকার ও তার দোসররা। ২০০৯ সালে সরকারের দায়িত্বভার গ্রহণ করা আওয়ামী লীগ সরকার একটানা চার বার ক্ষমতা আসলেও শেষটা তার ভালো হলো না। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা বসার ...

শিবচরে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সানজিদা আক্তার গ্রেফতার

ছবি
  শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মহিলা লীগের নেত্রী সানজিদা আক্তারকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সানজিদা আক্তারকে মাদারীপুরের শিবচর উপজেলার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) সানজিদা আক্তারকে মাদারীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার (২৭ জুন) রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, সানজিদা আক্তার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ঢাকা ইডেন কলেজে পড়াশোনা করতেন। সেখান থেকে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে সদস্য পদ লাভ করেন। পরে তিনি যুব মহিলা লীগের সদস্য ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মহিলা লীগের নেত্রী সানজিদা আক্তারকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

ছবি
অভিযুক্ত ফাইয়াজ প্রেমজি। ছবি: এনডিটিভি  ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া হাজার হাজার মানুষকে বিষাক্ত ক্যাপসুল খাইয়ে একযোগে হত্যা করার এক ভয়াবহ পরিকল্পনা নস্যাৎ করেছে দেশটির পুলিশ। শুক্রবার (২৬ জুন) তাজিয়া মিছিলের ভেতরে সাধারণ মানুষের মাঝে বিষাক্ত ক্যাপসুল বিলি করার সময় ফাইয়াজ প্রেমজি নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটক ওই যুবক স্বীকার করে যে মিছিলে উপস্থিত অন্তত ১৫ হাজার মানুষকে বিষপ্রয়োগে মেরে ফেলার সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল তার। মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে যে গত শুক্রবার তাজিয়া মিছিল চলাকালীন ফাইয়াজের দেওয়া ওই ক্যাপসুল সেবন করে মুহূর্তের মধ্যেই অন্তত ডজনখানেক মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন।  পরবর্তীতে ল্যাবরেটরি পরীক্ষায় দেখা যায় যে ওই ক্যাপসুলগুলোর ভেতরে জিঙ্ক ফসফাইড নামক অত্যন্ত প্রাণঘাতী রাসায়নিকের উপস্থিতি ছিল। সাধারণত এই রাসায়নিকটি ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আটক ফাইয়াজকে শনিবার স্থানীয় আদালতে হাজির করা হলে বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত...

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

ছবি
  ট্রেন। ছবি : সংগৃহীত রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে প্রথমবারের মতো ভারত থেকে যাত্রীবাহী ট্রেনের কোচ আসতে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই হবে ভারত থেকে বাংলাদেশে ট্রেনের কোচ সরবরাহের প্রথম চালান। বুধবার (২৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জুলাই মাসেই ২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচের একটি পূর্ণাঙ্গ রেক বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম চালানের ২০টি কোচ ইতোমধ্যে রপ্তানির জন্য প্রস্তুত রয়েছে। একই সময়ে হস্তান্তর প্রক্রিয়াও সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, ভারত থেকে ৯১৫ কোটি রুপির বিনিময়ে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। জুলাইয়ে আসতে যাওয়া ২০টি কোচ সেই চুক্তিরই অংশ। বর্তমানে ভারতীয় রেলওয়ের রপ্তানি শাখা ‘রাইটস’ বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করছে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পটির কাজ চলছে। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্র...

কালো তালিকাভুক্তি: পেন্টাগনের বিরুদ্ধে মামলায় আলিবাবা

ছবি
  পেন্টাগনের এ সিদ্ধান্তকে ‘একতরফা ও খামখেয়ালি’ বলে বর্ণনা করে আলিবাবা। ছবি: রয়টার্স এ মাসে আলিবাবা ছাড়াও আরও কিছু বড় চীনা কোম্পানিকে এই তালিকায় যোগ করেছে পেন্টাগন। যার মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন কোম্পানি বাইদু ও গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। চীনা প্রযুক্তি ও ই-কমার্স জায়ান্ট আলিবাবা মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করেছে। চীনা সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন আলিবাবাকে কালো তালিকাভুক্ত করায় তারা এ আইনি পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। চীনা কোম্পানিটির দাবি, এ সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই ও এর ফলে তাদের ব্যবসায়িক সুনাম চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। ৮ জুন পেন্টাগন ‘চীনা সামরিক কোম্পানি’র তালিকাটি আরও বড় করে মোট ১৮৮টি কোম্পানিকে এর অন্তর্ভুক্ত করেছে। এরপরই ক্যালিফোর্নিয়ার স্যান হোসে ফেডারেল আদালতে এ মামলাটি করে আলিবাবা। চীনের সামরিক বাহিনী যেন নিজেদের প্রযুক্তিগত উন্নতির জন্য দেশটির বেসরকারি খাতের সুবিধা নিতে না পারে সেই উদ্বেগ থেকে মার্কিন প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে। পেন্টাগন আরও দাবি করেছে, আলিবাবা পরোক্ষভাবে চীনের ‘স্টেট-...

রেকর্ড পরিমাণ তাপদাহে বিপর্যস্ত ইউরোপ, ১৬ শহরে রেড এলার্ট জারি

ছবি
  ইউরোপজুড়ে ভয়াবহ তাপদাহে ভেঙে যাচ্ছে একের পর এক তাপমাত্রার রেকর্ড। কয়েকটি দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। তীব্র গরমে স্কুল বন্ধ, যাতায়াতে বিধিনিষেধ এবং জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।  বুধবার (২৪ জুন) ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় রোম ও মিলানসহ ১৬টি শহরে লাল সতর্কতা জারি করেছে। একই সময়ে যুক্তরাজ্যের কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ অঞ্চলে চরম গরমের সতর্কতা জারি করা হয়েছে। তীব্র গরমের কারণে যুক্তরাজ্যে কিছু স্কুল বন্ধ রাখা হচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষকে ভ্রমণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চ তাপমাত্রার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকায় গরম আরও অসহনীয় হয়ে উঠছে। এদিকে মঙ্গলবার (২৩ জুন) ফ্রান্সে ইতিহাসের সবচেয়ে উষ্ণ দিনের রেকর্ড হয়েছে। দেশটিতে গত কয়েক দিনে নজরদারিবিহীন জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ফ্রান্সের ৯০ শতাংশের বেশি মানুষ বর্তমানে তীব্র তাপপ্রবাহে...

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

ছবি
  ফাইল ছবি। দুর্নীতির বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক সহযোগিতায় আসামি প্রত্যর্পণের কার্যকারিতা ও সীমাবদ্ধতা। দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়ায় অংশ নিতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। একই তালিকায় রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তাঁর স্ত্রী রুকমিলা জামান, পাশাপাশি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্যসহ মোট ১০ জন আসামি। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে অবস্থানরত এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয় ।সম্প্রতি দুর্নীতি মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তারের ঘটনায়...

চীন সফর: বিশ্বশক্তির প্রতিযোগিতাকে কি প্রবৃদ্ধিতে রূপান্তর করতে পারবে বাংলাদেশ?

ছবি
চীনের তালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘সামার দাভোস’ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও  চীনের ঋণ-প্রযুক্তি, যুক্তরাষ্ট্রের বাজার আর ভারতের জ্বালানি ও ভৌগোলিক ট্রানজিট—এই ত্রিমাত্রিক সমীকরণ থেকে বাংলাদেশ কি পারবে নিজের অর্থনৈতিক সুবিধা বের করে আনতে? চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান উচ্চপর্যায়ের সফরকে নিছক একটি আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফর হিসেবে দেখলে এর প্রকৃত রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য আড়াল হয়ে যায়। তালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোসে অংশগ্রহণ, বেইজিংয়ের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভাবনা এবং একাধিক নতুন সমঝোতা ও চুক্তির আলোচনা এই সফরকে একই সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর ও কূটনৈতিক বার্তার মঞ্চে পরিণত করেছে। সাম্প্রতিক সংবাদভিত্তিক তথ্য বলছে—এই সফরে ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে, তিস্তা প্রকল্পও এজেন্ডায় এসেছে, আর চীনের সহায়তায় চট্টগ্রামের আনোয়ারায় ৩৪ কোটি ডলারের একটি অবকাঠামো নির্মাণের কথাও সামনে এসেছে; যা বাস্তবায়ন হলে ভবিষ্যতে বড় অঙ্কের কর্মসংস্থান ও বিদেশি বিনিয...

তালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

ছবি
  চীনের তালিয়ান থেকে বুধবার দুপুরে হাইস্পিড ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি তালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে চীন সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। চীনের তালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে অংশ নেওয়ার পর বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। স্থানীয় সময় বুধবার দুপুরে হাইস্পিড ট্রেনে করে তারা বেইজিংয়ের উদ্দেশে রওনা হন বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান। তালিয়ানের উপ মেয়রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রেল স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানান। বেইজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু হবে। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে চীন সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বিকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর সেখানে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের ...

চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা আয় করেছে। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় দাঁড়িয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

ছবি
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ–৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে এ তথ্য উপস্থাপন করা হয়। মন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন খাত থেকে এসেছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। এ সময় বিটিভির বিভিন্ন অর্থবছরের আয়-ব্যয়ের তথ্যও তুলে ধরেন মন্ত্রী। মন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০২০–২১ অর্থবছরে আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, ব্যয় ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা।  ২০২১–২২ অর্থবছরে আয় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা এবং ব্যয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।  ২০২২–২৩ অর্থবছরে আয় ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা।  ২০২৩–২৪ অর্থবছরে আয় ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।  আর ২০২৪–২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা এবং ব্যয় ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।

নিজেদের দাবি নয়, দেশের জন্য ‘চিন্তা করুন’: মালয়েশিয়া প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী

ছবি
  মালয়েশিয়ার কুয়ালা লামপুরে সাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ গঠনে নিজের চিন্তা ও পরিকল্পনাগুলো প্রবাসীদের কাছে তুলে ধরেন তিনি। প্রবাসীদের নিজেদের দাবি-দাওয়া বাদ দিয়ে দেশের জন্য কী করা যায়, তা নিয়ে চিন্তা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানিয়েছেন। রোববার মালয়েশিয়ার কুয়ালা লামপুরে সাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমাদের কি দাবি আছে, সেটা থেকে বেরিয়ে এসে আসুন। আমরা চিন্তা করি, আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি। ‘হোয়াট উই ক্যান ডু ফর কান্ট্রি’।” এদিন স্থানীয় সময় রাত পৌনে ৯টায় দুই দিনের সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী হানানি হারুন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সুসজ্জ...

জি-৭ সম্মেলনে ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, অস্বস্তিতে মেলোনি

ছবি
 ফ্রান্সে আয়োজিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতিতে দেখা দিলো অস্বস্তিকর মুহূর্ত। পাশ্চাত্য রীতি মেনে গালে গাল ঠেকিয়ে অভিবাদন জানাতে গিয়ে পরিস্থিতি এগোল ঠোঁটঠাসা চুম্বনের দিকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই কাণ্ডে বিশ্বমঞ্চে তৈরি হল অস্বস্তিকর পরিস্থিতি। কোনওমতে বিষয়টি সামলে সেখান থেকে সরে পড়েন মেলোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সম্মেলনের ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দারলেনের সঙ্গে কথা বলছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেই সময় সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। হঠাৎ সাক্ষাতে একে অপরকে অভিবাদন জানান দুই রাষ্ট্রপ্রধান। মেলোনি সামনে এগিয়ে আসতেই তাকে চুম্বন করতে যান জেলেনস্কি। অস্বস্তিকর এই পরিস্থিতি কোনওমতে সামলে পাশ্চাত্য রীতি মেনে একে অপরের গালে গাল ছোঁয়ান দুই রাষ্ট্রপ্রধান। তারপর যে যার পথে এগিয়ে যান। তবে জি-৭ সম্মেলনে অস্বস্তিকর মুহূর্তই নয়, ‘মেলোডি মুহূর্ত’ও তৈরি হয়েছে আরও একবার। ছবি তোলার আগে মঞ্চে রাষ্ট্রন...

সাইপ্রাসে ৬ দিন ধরে ‘নিখোঁজ’ বাংলাদেশি শিক্ষার্থী, মুক্তিপণ দাবির অভিযোগ

ছবি
 ওই তরুণকে সর্বশেষ সাইপ্রাসের কোফিনু এলাকায় দেখা গিয়েছিল, এরপর থেকে তার কোনো খোঁজ নেই। পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের লারনাকা এলাকার বাসা থেকে বেরিয়ে গত ছয় দিন ধরে নিখোঁজ আছেন এক বাংলাদেশি শিক্ষার্থী। তার বাবা সাইপ্রাসের পুলিশকে বলেছেন, গত ১২ জুন ছেলে নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত ব্যক্তিরা ফোনে যোগাযোগ করে ‘মুক্তিপণ’ চেয়েছে। বৃহস্পতিবার সাইপ্রাসমেইলের এক খবরে বলা হয়, শাহরিয়ার আহমেদ ইমন নামের ২২ বছর বয়সি ওই বাংলাদেশি শিক্ষার্থীর সন্ধান এখনও মেলেনি। সর্বশেষ তাকে সাইপ্রাসের কোফিনু এলাকায় দেখা গিয়েছিল। নিখোঁজ এই শিক্ষার্থী সাইপ্রাসের তুরস্ক নিয়ন্ত্রিত উত্তর অংশে চলে গেছেন, নাকি দ্বীপরাষ্ট্রটিই ত্যাগ করেছেন, তা নিশ্চিত হতে তদন্ত চালাচ্ছে প্রশাসন। তবে সাইপ্রাসের ইলেকট্রনিক সিস্টেমে ইমনের চলে যাওয়ার কোনো রেকর্ড বা নিবন্ধন পাওয়া যায়নি। ফলে তিনি অবৈধ উপায়ে উত্তর অংশ পার হয়েছেন নাকি সাইপ্রাস প্রজাতন্ত্রের ভেতরেই আছেন, তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। সাইপ্রাসের আরেক সংবাদমাধ্যম ফাইলনিউজ ইংলিশ বলছে, লারনাকা জেলার ওরেক্লিনি এলাকায় বসবাসকারী ইমন গত ১২ জুন একটি স্থানীয় কারখানায় কাজে যোগ দেওয়ার জ...

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

ছবি
  ছবিতে গোলাম সাকলায়েন ও পরীমনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বিকেএসপির শিক্ষার্থীদের আচরণে মুগ্ধ হয়েছেন জাইমা রহমান

ছবি
  কয়েকদিন আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঘুরতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। সেখানে গিয়ে ফুটবল খেলেছেন, শিক্ষার্থীদের জীবন-যাপন দেখেছেন। বাংলাদেশের উঠতি খেলোয়াড়দের জীবন-যাপন তাকে মুগ্ধ করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। জাইমার ফেসবুক পোস্টটি তুলে ধরা হল- আপনি কি জানেন- ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে জুডো, অ্যাথলেটিক্সসহ অন্যান্য অনেক শাখায় বাংলাদেশের অসংখ্য জাতীয় ক্রীড়াবিদ বিকেএসপি থেকেই উঠে এসেছেন?’ ‘১৯৮৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের ক্রীড়া প্রতিভা বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। এটি একটি জাতীয় আবাসিক ক্রীড়া প্রতিষ্ঠান, যেখানে তরুণ প্রতিভাদের বাছাই করে বিশেষায়িত ক্রীড়া পরিবেশে শিক্ষা দেয়া হয়, প্রশিক্ষণ দেয়া হয় এবং সার্বিক সহায়তা প্রদান করা হয়।’ জাইমা মুগ্ধতার কথা উল্লেখ করে লিখেছেন, ‘তবে শুধু প্রতিভা নয়, আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে শিক্ষার্থীদের মধ্যে যে শৃঙ্খলা, আনন্দ এবং চারিত্রিক বৈশিষ্ট বিরাজমান- তা সত্যিই অনন্য। শিক্ষক, কোচ, চিকিৎসক দল এবং কর্মীরা নিষ্...

মেসির রেকর্ড স্পর্শ করার ম‍্যাচে বিবর্ণ রোনালদো

ছবি
  ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ছয় আসরে খেলার দিনে মাঠে নিষ্প্রভ পর্তুগিজ মহাতারকা। আগের দিন লিওনেল মেসির জাদুকরী পারফরম‍্যান্সের পর সব চোখ ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর দিকে। কিন্তু বিশ্বকাপে ছয় আসরে খেলার রেকর্ড স্পর্শ করার দিনে নিদারুণভাবে হতাশ করলেন পর্তুগিজ অধিনায়ক। ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নিষ্প্রভ ছিলেন রোনালদো। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম‍্যাচ খেলার এবং সবচেয়ে বেশি গোলের রেকর্ডধারী এই মহাতারকা যেন ছিলেন নিজের ছায়া হয়ে। পরিসংখ‍্যানেও এর ছাপ স্পষ্ট। বিশ্বকাপে নিজের ষষ্ঠ আসরে লক্ষ‍্যে কোনো শট রাখতে পারেননি রোনালদো। বিশ্ব মঞ্চে এটি তার ২৩তম ম‍্যাচ, যৌথভাবে যা চতুর্থ সর্বোচ্চ। বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার কোনো ম‍্যাচে লক্ষ‍্যে শট রাখতে ব‍্যর্থ হলেন তিনি। ০ পর্তুগালের হয়ে বড় প্রতিযোগিতায় এ নিয়ে টানা ১০ ম‍্যাচে গোল করতে পারলেন না রোনালদো। বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নশিপ মিলিয়ে এই সময়ে ৩৩টি শট নিয়ে ১১টি লক্ষ‍্যে পেরেছেন তিনি। ৫ বিশ্বকাপে রোনালদোর সবশেষ গোল ২০২২ আসরে, গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে। এরপর টানা পাঁচ ম‍্যাচে জালের ...

এক ছাদের নিচে শবনম, সুচন্দা, ববিতা, আলমগীর, ঘটনা কী

ছবি
  বৃষ্টির দিনে শুটিংয়ের অভিজ্ঞতা, প্রিয় সহশিল্পী, ভালো লাগার গানসহ বহু স্মৃতি রোমন্থন করেছেন তারা। বাংলা চলচ্চিত্রের ষাট, সত্তর ও আশির দশকের পাঁচ অভিনয়শিল্পী শবনম, সুচন্দা, ববিতা, উজ্জ্বল এবং আলমগীর জড়ো হয়েছিলেন এক ছাদের নিচে। বর্ষার প্রথম দিন সোমবার ঢাকাই সিনেমার এই দিকপালরা মেতেছিলেন সোনালি অতীত আর বর্তমানের গল্প-আড্ডায়। চ্যানেল আই প্রাঙ্গণে তাদের নিয়ে এই বিশেষ আড্ডার আয়োজন করা হয়। স্টেশনটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই তারকাদের স্বাগত জানাতে চ্যানেল আইয়ের মূল ফটক থেকে শুরু করে পুরো প্রাঙ্গণ সাজানো হয়েছিল তাদের অভিনীত সিনেমার পোস্টার ও ছবি দিয়ে। লাল কার্পেট বিছানো পথে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছেন তারা। তাদের স্বাগত জানিয়েছে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সাতজন তারকাকে নিয়ে এই আয়োজনের পরিকল্পনা করা হলেও অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি চিত্রনায়ক সোহেল রানা ও অভিনেত্রী আনোয়ারা। দিনব্যাপী এই আয়োজনে ছিল আড্ডা আর স্মৃতিকাতরতা। অনেক বছর পর একে অপরের মুখোমুখি হয়ে তারকারা মেতে ওঠেন প্রাণের আলাপে। ব্যক্তিগত জীবন ও অভিনয় ক্যারিয়ারের নানা অজানা গল্প ভাগ করে নেন একে অ...

আম খেতে রাজশাহীর বানেশ্বর হাটে মার্কিন রাষ্ট্রদূত

ছবি
 রাষ্ট্রদূতের মতে, কোনো পণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে সেটি দেখা ও স্বাদ নেওয়ার অভিজ্ঞতা আলাদা। রাজশাহীর পুঠিয়া উপজেলায় আমের স্বাদ নিতে এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মঙ্গলবার সকালে চার সফরসঙ্গী নিয়ে তিনি রাজশাহী আসেন। সকাল ৯টার দিকে তিনি উত্তরাঞ্চলের অন্যতম বড় আমের বাজার বানেশ্বর হাট ঘুরে দেখেন। এ সময় তিনি আম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন জাতের আমের স্বাদও নেন। ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, “রাষ্ট্রদূত হিসেবে এটি আমার প্রথম রাজশাহী সফর। এর আগে ২০২০ সালে একবার এসেছিলাম। এবার আমের মৌসুমে এসেছি, কারণ আমি রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলাম। এখানে এসে আমি সত্যিই আনন্দিত।” তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছেন। তার মতে, কোনো পণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে তা দেখা ও স্বাদ নেওয়ার অভিজ্ঞতা আলাদা। রাষ্ট্রদূত বলেন, আমেরিকানরা আম খুব পছন্দ করে। তবে যুক্তরাষ্ট্রে বেশিরভাগ সময় হিমায়িত আম পাওয়া যায়। রাজশাহীর মত এত তাজা আম সহজে পাওয়া যায় না। আম রপ্তানি সম্প্রসারণে উন্নত কোল্ড চেইন ও হিমাগার ব্যবস্থার ওপর গুর...

রাশিয়া-ইউক্রেইনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

ছবি
  জি-সেভেন সম্মেলনে ট্রাম্প, মাক্রোঁ ও জেলেনস্কি। ছবি: রয়টার্স ফ্রান্সে আয়োজিত জি সেভেন সম্মেলনে যোগ দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এই আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেইনকে একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। ফ্রান্সে আয়োজিত জি সেভেন সম্মেলনে যোগ দেওয়া ট্রাম্প মঙ্গলবার ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার পর এই আহ্বান জানান এবং বলেন, তিনি এ প্রক্রিয়ায় সহায়তা করার চেষ্টা করবেন। তবে এই চুক্তি করার জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টির কোনওরকম বাস্তব পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে প্রাথমিক সমঝোতা চুক্তির ঘোষণা দেওয়ার পরপরই সোমবার ফ্রান্সে বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি সেভেন সম্মেলনে যোগ দেন ট্রাম্প। সেখানে তিনি ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে গুনগান গাওয়ার পর ইউক্রেইন এবং লেবাননে লড়াই বন্ধের চেষ্টা নেবেন বলে জানান। এর পরদিনই ট্রাম্প সম্মেলনের ফাঁকে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠককে ‘খুবই ভাল’ বলে ম...

টেইলর সুইফটের বিয়ে কবে? দিনক্ষণের ইংগিত মেয়র মামদানির

ছবি
 রসিকতা করে টেইলরের জনপ্রিয় গান ‘অনলি দ্য ইয়ং’ এর কথা তুলে ধরে মামদানি বলেন, “ওই সন্ধ্যায় না হয় বাড়িতে বসে গানটা শুনব।” বাগদানের পর থেকে যুক্তরাষ্ট্রের সংগীততারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার তারকা ট্রাভিস কেলসি বিয়ের পিঁড়িতে কবে বসতে চলেছেনর, সে খবর জানতে উন্মুখ হয়ে আছেন তার ভক্তরা। অবশেষে বিয়ের তারিখ নিয়ে ইংগিত দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। পেইজ সিক্স লিখেছে, ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন মামদানি। সেখানে কথা বলার সময় হঠাৎ করে যুক্তরাষ্ট্রের পপ তারকা সুইফটের বিয়ের প্রসঙ্গ উঠে আসে তার কথায় ।মামদানি বলেন, “এটি দেশের বৃহত্তম শহর। এখানে আমরা বড় বড় অনুষ্ঠান করতে অভ্যস্ত। এই সময় এনবিএতে নিউ ইয়র্ক নিকসের খেলা চলছে। ৪ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন আছে। আর সময়টি টেইলর সুইফটের বিয়ের সঙ্গে মিলে যাচ্ছে…এই সবকিছু একই সময়ে ঘটছে। সব মিলিয়ে এই মাটিতে বিশ্বের মানুষতে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।” এরপর সাংবাদিকরা জানতে চান, সুইফট-কেলসির বহু প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠানে মেয়র মামদানি আমন্ত্রিত নি না। মেয়র হেসে উত্তর দেন, “না, আমন্ত্রণ আসেনি। সুন...

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূত বললেন, ‘দারুণ মজা’

ছবি
  তিনি কালাই রুটি তৈরির পুরো প্রক্রিয়া আগ্রহ নিয়ে দেখেন এবং মোবাইল ফোনে ছবি ও সেলফি তোলেন। আমের পাশাপাশি রাজশাহীর কালাই রুটির স্বাদ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মঙ্গলবার বিকালে তিনি নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান ‘রুমন কালাই হাউজ’ পরিদর্শন করেন। এ সময় তিনি কালাই রুটি তৈরির পুরো প্রক্রিয়া আগ্রহ নিয়ে দেখেন এবং মোবাইল ফোনে ছবি ও সেলফি তোলেন। শুধু কালাই রুটিই নয়, তিনি বেগুন ভর্তা ও রাজহাঁসের মাংস রান্নার প্রক্রিয়াও দেখেন। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি কালাই রুটি, রাজহাঁসের মাংস ও বেগুন ভর্তা দিয়ে মধ্যাহ্নভোজ করেন। খাওয়া-দাওয়া শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, কালাই রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ তার কাছে অসাধারণ রাজশাহীর ঐতিহ্যবাহী এই খাবার তার কাছে খুবই ভালো লেগেছে। তিনি বলেন, “দারুন মজা।” রাষ্ট্রদূতের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়। অনেকে তাকে এক নজর দেখতে ‘রুমন কালাই হাউজ’-এ ভিড় করেন। এ সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। এ...

জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের

ছবি
  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে আরও বেশি বস্তুনিষ্ঠ ও উচ্চমানের গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ইতিহাসের প্রতি যে অবিচার ও কৃপণতা করা হয়েছে, তা দূর করতে শহীদ জিয়ার পুরো জীবন, তার চিন্তাভাবনা ও কাজ নিয়ে ব্যাপক গবেষণা হওয়া প্রয়োজন।’ আজ রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে 'গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’– শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব এই আলোচনা সভার আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহ’র লেখা বই ছাড়া শহীদ জিয়াকে নিয়ে তেমন কোনো তথ্যস...