জাইমা রহমান কি ব্রাজিল সমর্থক?


 প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের একটি স্টোরি নিয়ে নেট দুনিয়ায় এখন তোলপাড়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া স্টোরিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করা হয়েছে, যার ওপর বাংলায় লেখা রয়েছে, ‘আপনারা কি রেডি?’

স্টোরিতে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের পুরোনো একটি ছবি ব্যবহার করা হয়েছে। যেখানে রোনালদো উড়োজাহাজ থেকে নামছেন এবং হাতে ভিডিও ক্যামেরা ধরে আছেন। উপরে বাংলায় লেখা আছে, ‘আপনারা কি রেডি?’ এছাড়া সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬ গানও যুক্ত আছে। যেখানে ব্রাজিলের সংস্কৃতি সাম্বার তাল, লয় মিশে আছে।

স্টোরিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, জাইমা রহমান ব্রাজিল ফুটবল দলের সমর্থক হতে পারেন। বিশেষ করে ব্রাজিলের ছবি এবং সংশ্লিষ্ট সংগীত ব্যবহারের কারণে এমন আলোচনা আরও জোরালো হয়েছে।

ফুটবল বিশ্বে ব্রাজিলের জনপ্রিয়তা নতুন কিছু নয়। বাংলাদেশেও কোটি কোটি সমর্থকের মতো ব্রাজিলকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের মধ্যেও। ফুটবলপ্রেমীদের কাছে তার এই স্টোরি ব্রাজিল-ভক্তদের জন্য এক ধরনের শুভেচ্ছা ও উৎসাহের বার্তা হিসেবে ধরা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্রাজিল সমর্থকও পোস্টটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ