এআই অলিম্পিয়াডে যাচ্ছে শিক্ষার্থীরা, সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

 


আগামী ২ থেকে ৮ অগাস্ট কাজাখস্তানে অনুষ্ঠিত হবে এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।


রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের সঙ্গে তারা সাক্ষাৎ করেন বলে তথ্য দিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।


শিক্ষার্থীদের এই প্রতিনিধি দল আগামী ২ থেকে ৮ অগাস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশ নেবে।

সাক্ষাতে এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের অংশগ্রহণের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী তাদের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।



অলিম্পিয়াডে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যে প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন দেন। তিনি শিক্ষার্থদের পড়াশোনা, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নতুন নতুন উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগ আরও এগিয়ে যেতে বলেন।

এ সময় তারেক রহমান ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী হোমনা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ উপহার দেন।

প্রতিনিধি দলের অন্য সদস্য নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম এবং মুরতাযা আব্দুল্লাহকে বই উপহার দেন প্রধানমন্ত্রী।


প্রতিনিধি দলে আরো ছিলেন, এআই অলিম্পিয়াডে বাংলাদেশের দল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মইনুল হোসেন রাজু, কোচ ড. মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সমন্বয়ক ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস।

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধি দল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ