ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা
পৃথিবীর দিকে ধীরে ধীরে নেমে আসা ‘সুইফট’ মহাকাশ টেলিস্কোপকে উদ্ধার করতে ৩ কোটি ডলারের নজিরবিহীন রোবট মিশন হাতে নিয়েছে নাসা | রয়টার্স ফাইল ছবি পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়ে ধ্বংস হয়ে যাওয়া থেকে একটি পুরোনো মহাকাশ দূরবীক্ষণযন্ত্রকে (টেলিস্কোপ) রক্ষা করতে রোবটচালিত একটি বিশেষ অভিযান শুরু করেছে নাসা। জটিল এই অভিযান শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাটালিস্ট স্পেস টেকনোলজিস নির্মিত লিংক মহাকাশযানটি শুক্রবার প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জ থেকে নর্থরপ গ্রুম্যান উৎক্ষেপণ করে। একটি পরিবর্তিত উড়োজাহাজের নিচ থেকে উৎক্ষেপণ করা পেগাসাস রকেট লিংক মহাকাশযানকে এমন কক্ষপথে পাঠিয়েছে, যাতে প্রায় এক মাসের মধ্যে এটি নাসার সুইফট অবজারভেটরিতে পৌঁছে সেটিকে ধারণ (ক্যাপচার) করতে পারে। প্রতিকূল আবহাওয়া এবং পরে কারিগরি জটিলতার কারণে মঙ্গলবার নির্ধারিত উৎক্ষেপণ স্থগিত করা হয়েছিল। শেষ পর্যন্ত শুক্রবার (গ্রিনিচ মান সময়) সকাল ৮টা ৩৬ মিনিটে প্রশান্ত মহাসাগরের একটি প্রবালদ্বীপ (অ্যাটল) থেকে সফলভাবে উৎক্ষেপণ সম্পন্ন হয়। অভূতপূর্ব ৩ কোটি ডলারের এই অভিযানের লক্ষ্য হলো পৃথিবী...