দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন: বোটে করে পালাচ্ছেন শত শত মানুষ

 


মারাত্মক তাপপ্রবাহ ও ভয়াবহ দাবানলে তীব্র সংকটের মুখে পড়েছে পশ্চিম ইউরোপের দুই দেশ ফ্রান্স ও স্পেন। ফ্রেন্স কর্তৃপক্ষের নির্দেশে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিখ্যাত পর্যটন কেন্দ্র 'ক্যাপ ফেঁরে' (Cap Ferret) পেনিনসুলা পুরো খালি করে দেওয়া হচ্ছে। সড়কপথের পাশাপাশি পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, নদী ও সমুদ্রপথে বোটে করে শত শত মানুষ অঞ্চলটি থেকে পালিয়ে আত্মরক্ষা করছেন।

ফ্রান্সের জিরোন্ডে (Gironde) অঞ্চলে কয়েক দিন ধরে জ্বলা এই দাবানল ইতোমধ্যে ৮,৭০০ হেক্টরেরও বেশি এলাকা ছাইয়ে পরিণত করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, পেনিনসুলা ও আশেপাশের এলাকা থেকে প্রায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। অগ্নিকাণ্ডে অন্তত ৮০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫০টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটন মৌসুম চলায় ওই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বহু গুণ বেশি মানুষের সমাগম ছিল। সড়কপথে ব্যাপক যানজট সৃষ্টি হওয়ায় অনেককে আর্কাশো (Arcachon) সমুদ্রবন্দরের বোটে করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নের (EU) সহায়তা চেয়েছেন। ক্রোয়েশিয়া, পর্তুগাল, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া থেকে উদ্ধারকারী বিশেষ বিমান পাঠানো হচ্ছে।

অন্যদিকে, স্পেনেও দাবানল মারাত্মক আকার ধারণ করায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে সেদেশের সরকার। রাজধানী মাদ্রিদের বেশ কয়েকটি স্থানে আগুন অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পরিস্থিতিকে "অত্যন্ত উদ্বেগজনক ও নাটকীয়" বলে বর্ণনা করেছেন এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

উদ্ধারকর্মীরা নিরলসভাবে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফরাসি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় জনসাধারণকে যাতায়াত না করার নির্দেশনা দিয়েছে এবং উদ্ধার এলাকাগুলোতে লুটপাট ঠেকাতে কড়া পাহারা বসানো হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ