কারিগরি ত্রুটি নাকি অব্যবস্থাপনা? ৫ ঘণ্টা বিমানে আটকে ১৮২ যাত্রী

 শাহজালালে বদ্ধ বিমানে ১৮২ যাত্রীর ৫ ঘণ্টার দুর্বিষহ অপেক্ষা


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইটে ১৮২ যাত্রীকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বদ্ধ উড়োজাহাজে বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় রাত ২টা ১৫ মিনিট হলেও কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি উড্ডয়ন করে সকাল ৭টা ৫০ মিনিটে। যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় পর্যাপ্ত খাবার, চিকিৎসা বা প্রয়োজনীয় সহায়তা ছাড়াই বিমানে আটকে রাখা হয়। অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং কেউ কেউ দুর্ব্যবহারেরও শিকার হন বলে দাবি করেন। যদিও এয়ারলাইনস কর্তৃপক্ষ দীর্ঘ বিলম্ব ও যাত্রীদের অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাটি নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ