ছুটি ছাড়াই অস্ট্রেলিয়ায়, চাকরি হারালেন এনবিআরের প্রথম সচিব

 


ছুটি অনুমোদন ছাড়াই বিদেশে অবস্থান এবং দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (মূসক পরিবীক্ষণ ও করদাতা সেবা) ও কাস্টমসের অতিরিক্ত কমিশনার তানজিনা রইসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।


এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ২০২৫ সালের ৯ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের নভেম্বরে এক মাসের অর্জিত ছুটি নিয়ে থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পান তানজিনা রইস। নির্ধারিত ছুটি শেষ হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। পরে ই-মেইলে ছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন বলে দাবি করলেও তা বিধি অনুযায়ী না হওয়ায় কর্তৃপক্ষ আবেদন নামঞ্জুর করে এবং তাকে অবিলম্বে কাজে যোগ দিতে নির্দেশ দেয়। কিন্তু তিনি সেই নির্দেশও মানেননি।


পরবর্তীতে অনুমতি ছাড়া ৬০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি।

এরপর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সম্মতি এবং রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।


এনবিআর সূত্রে জানা গেছে, তানজিনা রইস এর আগে সরকারি শিক্ষা ছুটিতে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ফিরেছিলেন। পরে ২০২৪ সালে সন্তানের চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়ে সেখান থেকে অনুমতি ছাড়াই অস্ট্রেলিয়ায় চলে যান। বর্তমানে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন বলে জানা গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ