মাদারীপুরে যথাযথ মর্যাদায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্যাপন করা হয়েছে
অংশগ্রহণ করেছেন হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। শহরের পাঠককান্দি এলাকা থেকে শুরু হওয়া এই রথযাত্রা পুরানকোর্ট হয়ে পুরানবাজার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হবে। পরে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷


মন্তব্যসমূহ