ভারতে আবারও ৪ নারীসহ ৯ বাংলাদেশি গ্রেফতার
🏠জাতীয় | 17th November , 2024 09:05pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা: তিনদিন পার না হতেই ফের গ্রেফতার হয়েছেন ৪ নারীসহ মোট ৯ জন বাংলাদেশি নাগরিক। তাদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তের তারালি ও বিথারী এলাকা থেকে বাংলাদেশে অবৈধভাবে ফেরার সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়েন তারা। তাদের মধ্যে ৪ জন নারী রয়েছেন।পরে তাদেরকে স্বরূপ নগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিথারি ও তারালি বর্ডার আউট পোস্টের বিএসএফ জওয়ানরা। তাদের রোববার (১৭ নভেম্বর) দুপুরে একই সাথে বসিরহাট মহকুমা আদালতে হাজির করে। গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের মনোজ দাস, ও মজনু সিকদার, মাদারীপুরের মো. হাওলাদার, সাতক্ষীরার সেলিম রাজা মন্ডল ও বিলকিস নাহার, ঢাকার জোহরা বেগম এবং যশোরের রুমি খাতুন ও ফিরোজ মল্লিক। তারা গত আগস্ট মাসে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ...