পোস্টগুলি

আগস্ট, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

৩ জেলায় নতুন পুলিশ সুপার

ছবি
 দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার৷ নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং পিরোজপুরে জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে, পিবিআই এর পুলিশ সুপার ফজলে এলাহীকে মাদারীপুরের পুলিশ সুপার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার করা হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে, পিবিআই এর পুলিশ সুপার ফজলে এলাহীকে মাদারীপুরের পুলিশ সুপার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার করা হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Dhaka sees no risk in 'Mecca Pact', finds it a unique initiative

ছবি
  Humaiun Kobir says participation in one security arrangement would not prevent Bangladesh from contributing to other alliances or initiatives. Describing the "Mecca Pact" as a unique pact, State Minister for Foreign Affairs Humaiun Kobir today (30 August) said Bangladesh sees no risk in the pact, saying the country will continue to maintain balanced relations with different international partners. What is the point of worrying about dying before you even live? I mean, if we start worrying about risks before even initiating the process, that becomes a problem," he told reporters at the Ministry of Foreign Affairs when a journalist drew his attention to the likely advantages and the potential risks associated with the pact. The state minister said this is a "unique pact" that has been initiated, and these are new opportunities. Entering into one specific sphere within today's volatile or crisis-driven international political climate does not mean a particul...

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

ছবি
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বা শিক্ষা স্রোতধারা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে, তাদের রাষ্ট্র বোঝা হিসেবে দেখবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আগের সরকার এসব অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ভাবেনি। কিন্তু আমরা তাদের জন্য বিশেষ পলিসি তৈরি করছি।’ সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মাহদী আমিন বলেন, ‘এসব তরুণদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), স্বল্পমেয়াদি কারিগরি ও ভোকেশনাল কোর্সে যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। প্রয়োজনে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তা দেওয়া হবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের গুণগত পরিবর্তন ও মূল্যায়নের স্বচ্ছতা নিয়ে মাহদী আমিন বলেন, ‘ফ্যাসিবাদী আমলে পরিসংখ্যান ভালো দেখানোর জন্য কৃত্রিমভাবে জিপিএ-৫ এর বন্যা ভাসিয়ে দেওয়া হতো। এমনকি পরীক্ষা না দিয়েও পাস করিয়ে দেওয়ার কালচার (সংস্কৃতি) ছিল। আমরা সেই আত্মঘাতী পথ বন্ধ করেছি। এবার কোনো গ্রেস নম্বর দেওয়া হয়নি...

রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়া নিয়ে যা পাওয়া গেল ল্যাব পরীক্ষায়

ছবি
  রঙ পরিবর্তন কোনো ব্যাক্টেরিয়াঘটিত বা পচনের কারণে ঘটেনি। খুলনার পাইকগাছায় এক ভোজ আয়োজনে রান্নার সময় গরুর মাংসের রং বদলে সবুজ হওয়ার ঘটনার ‘সম্ভাব্য’ কারণ বর্ণনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ল্যাব পরীক্ষার প্রাথমিক ফলাফলের বরাতে সংস্থাটি বলছে, রান্নার সময় উচ্চ তাপের সংস্পর্শে আসার কারণে মাংসের মায়োগ্লোবিন বা হিম-রঞ্জক (এক ধরনের আয়রন ও প্রোটিনযুক্ত উপাদান, যা পেশিকোষে অক্সিজেন জমা রাখে এবং এর জন্য মাংসের লাল বা গোলাপি রঙের দেখায়) পদার্থের রাসায়নিক রূপান্তরের কারণে মাংস সবুজ রঙ ধারণ করেছে। গত ২৭ অগাস্টের ল্যবরেটরি পরীক্ষার এই প্রতিবেদন প্রকাশ করে বিএফএসএ। সেখানে বলা হয়, “নমুনায় কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা পিগমেন্ট উৎপাদনকারী সিউডোমোনাসের উপস্থিতি পাওয়া যায়নি। একই সঙ্গে মাংসে কোনো পচনশীল দুর্গন্ধ বা আঠালো ভাবও ছিল না। যা নিশ্চিত করে, এই রঙ পরিবর্তন কোনো ব্যাক্টেরিয়াঘটিত বা পচনের কারণে ঘটেনি।” ল্যাবরেটরি থেকে পাওয়া পরীক্ষা ও বিশ্লেষণ প্রতিবেদনের বরাত দিয়ে বিএফএসএর খাদ্য বিশ্লেষণ শাখার প্রতিবেদন বলছে, “স্পেক্ট্রোফোটোমেট্রিক পরীক্ষার ফলাফল অনুযায়ী, ফ্রিজে দীর্ঘক্ষণ সংরক্ষণ...

মাদারীপুর সদরের কুল-পদ্ধীতে জমে উঠেছে মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা....

ছবি
  মাদারীপুর সদরের কুল-পদ্ধীতে জমে উঠেছে মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা.... এরই মধ্যে লোডশেডিং  এ মাদারীপুর জনজীবন অদৃষ্ট   সরকারি নির্দেশনা মানছেন না মাদারীপুরে বাণিজ্য মেলার আয়োজকরা।  শপিং মল মার্কেট ও দোকান সমূহ সকাল ১১ টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা রাখতে হবে। সন্ধ্যা সাতটার ভিতর সকল আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ। মেলা আয়োজনে : কুল-পদ্ধী মডেল ক্লাব ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬

স্ত্রীসহ মার্কিন রাষ্ট্রদূতের তিস্তা ব্যারেজ পরিদর্শন

ছবি
  রোববার সকাল সোয়া ৯টার দিকে বিমানযোগে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ড রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহা. সরফরাজ বান্দা জানান, রোববার দুপুরে তিনি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় যান। এ সময় তার সঙ্গে স্ত্রী মিসেস ডিয়ান ডাও ও মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এর আগে সকাল সোয়া ৯টার দিকে ঢাকার বিমানবন্দর থেকে বিমানে করে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখান থেকে সকাল ১০টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন। পরে তিনি তিস্তা ব্যারাজ এলাকায় যান। এ সময় ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক প্রকৌশলী রু...

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছবি
  তার শারীরিক অবস্থা অনেকটা ভালো হলেও প্রতিদিন ফিজিও থেরাপি দিতে হবে। মালয়েশিয়ায় টানা পাঁচ মাস চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের অনুমতি নিয়ে বুধবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মালয়েশিয়া থেকে তার স্ত্রী আফরোজা আব্বাস রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়ে বলেন, “আলহামদুলিল্লাহ উনি (মির্জা আব্বাস) আগামী ২ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন। দেশে ফেরার সব প্রস্তুতি শেষ হয়েছে। “আশা করছি, বাংলাদেশ বিমানের ফ্লাইটে রাত সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাব উনাকে নিয়ে। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। তবে তাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে। প্রতিদিন উনাকে থেরাপি দিতে হবে; তার ব্যবস্থাও করা হয়েছে।” শাহজাহানপুরে নিজের বাসভবনে গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিনই নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম তার মতিষ্কে অস্ত্রোপচার করে। ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে। সেখানে টানা...

সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বিদায় নিল বাংলাদেশ

ছবি
 লিগ পর্বে ছয় ম্যাচের পাঁচটিতে জয় পেয়ে ফেভারিট হিসেবেই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ এইচপি ইউনিট। তবে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১০১ রানে অলআউট হওয়ার পর শেষ পর্যন্ত লড়াই করেও ফাইনালে জায়গা করে নিতে পারেনি তারা। শেষ ওভারের নাটকীয়তায় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে ১ উইকেটে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ এইচপি। ১০২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নামা ভিক্টোরিয়াকে কঠিন পরীক্ষায় ফেলেছিল বাংলাদেশের বোলাররা। একপর্যায়ে ৪ উইকেটে ৭৫ রান নিয়ে সহজ জয়ের পথেই ছিল ভিক্টোরিয়া। সেখান থেকে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। পরের ২৪ রানের মধ্যে আরও চার ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন বোলাররা। শেষ ওভারে ভিক্টোরিয়ার প্রয়োজন ছিল মাত্র ১ রান, আর বাংলাদেশকে ম্যাচ জিততে হলে নিতে হতো দুটি উইকেট। প্রথম বলেই রান আউট হয়ে ফেরেন টড মার্ফি। পরের দুই বলে কোনো রান নিতে না পারায় সুপার ওভারের সম্ভাবনাও তৈরি হয়। তবে সেই সম্ভাবনা শেষ করে দেন লিয়াম ব্ল্যাকফোর্ড। ওভারের চতুর্থ বল কাট করে পয়েন্ট অঞ্চল দিয়ে চার মারেন বাঁহাতি এই ব্যাটার। তাতেই দুই বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভিক্টোরিয়া। এই হারে...

তাসনুভা তিশা বললেন, ‘অল্পের জন্য বেঁচে গেছি’

ছবি
অভিনেত্রী তাসনুভা তিশা  পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিশার গাড়ির ড্রাইভার মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ধরে ফেলে। নাটকের শুটিং শেষ করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। ভৈরব টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তার গাড়ির বেশ ক্ষতি হলেও বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী ও সঙ্গে থাকা সবাই। শনিবার রাত পৌনে ১টার দিকে দুর্ঘটনার পরপরই ফেইসবুকে লাইভে এসে এ খবর জানিয়েছেন তিশা। অভিনেত্রী বলেন, “ভৈরব ব্রিজটা জাস্ট ক্রস করে টোল প্লাজা পার হওয়ার পরই একটা পিকআপ ভ্যান আমাদের গাড়িতে সরাসরি ধাক্কা দিয়ে চলে যায়।" তিশা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, তিশার গাড়ির ড্রাইভার মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে স্থানীয় এক বাজারে গিয়ে ধরে ফেলে। তবে পিকআপের চালক চাবি রেখে পালিয়ে যায়। লাইভে তিশা বলেন, "খুবই বাজে ধরনের এক্সিডেন্ট হয়েছে, অল্পের জন্য আমরা বেঁচে গেছি। গাড়ির অবস্থা বেশ খারাপ।" দুর্ঘটনার স্থানটিতে ইতোমধ্যেই পুলিশ পৌঁছেছে জানিয়ে অভিনেত্রী আরও বলেন, গাড়িতে তার সঙ্গে একজন ফটোগ্রাফার...

৭৫ হাজার টাকার শাড়ি: তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই

ছবি
  তানজিন তিশা। তার ফেইসবুক থেকে নেওয়া ছবি তানজিন তিশাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে বাদীর আইনজীবী বলেছেন, তারা পুনঃতদন্তের আবেদন জানাবেন। ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা পায়নি’ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে গত ২৫ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম। প্রতিবেদনে তানজিন তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে ওই তদন্ত প্রতিবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে। তবে বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানিয়েছেন, প্রতিবেদনটি তারা মেনে নিচ্ছেন না। আদালতে এর বিরুদ্ধে নারাজির আবেদন করা হবে এবং অন্য কোনো সংস্থাকে দিয়ে মামলাটি পুনঃতদন্তের আবেদন জানানো হবে। তদন্ত কর্মকর্তা ‘পক্ষপাতদুষ্টভাবে’ তানজিন তিশাকে অব্যাহতির সুপারিশ করেছেন অভিযোগ করে তিনি বলেন, "তানজির তিশার হুম...

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

ছবি
  রাজধানী ঢাকাসহ সারাদেশে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পুলিশের নতুন একটি ‘স্পেশাল’ ইউনিট গঠন করা হয়েছে। শিগগিরই দেশব্যাপী অভিযানে নামতে যাচ্ছে নবগঠিত এ বিশেষ ইউনিট।  শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি। এসময় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিস্তল, রিভলবার বা শটগান উদ্ধারে তথ্য দিয়ে সহায়তাকারীদের ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত টিয়ারগ্যাস শেল এবং অন্যান্য লুট হওয়া অস্ত্র উদ্ধারে খবর দিয়ে সহায়তাকারীদেরকে ক্ষেত্রবিশেষে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন ...

Bangladeshi suspect in Saif Ali Khan attack changes course, seeks guilty plea

ছবি
  Mohammad Shariful Islam Shehzad (left) is accused of attacking Bollywood star Saif Ali Khan at the actor’s Mumbai home in January 2025. Mohammad Shariful Islam had pleaded not guilty earlier this month but now says he wants to admit guilt and seek a lighter sentence The Bangladeshi man accused of attacking Bollywood actor Saif Ali Khan during an alleged robbery attempt at his Mumbai home has told a court he wants to plead guilty and seek a lighter sentence. Mohammad Shariful Islam, 31, filed an application before a Mumbai sessions court on Friday expressing his willingness to admit guilt, according to The Indian Express. The court has asked prosecutors to respond to the plea. The move marks a significant shift in the case. Charges were framed against Islam on Aug 14, when he pleaded not guilty, according to Hindustan Times. His lawyer Vipul Dushing said his client now regretted what had happened and wanted to plead guilty while asking the court for leniency. The case has been lis...

Very soon the Trinamool Congress will again return to the government

ছবি
  Mamata Banerjee On Friday at Cathedral Road. Photo: PTI. The grassroots will again return to the government! Mometry has alleged to satisfy political vengeance against the police from the meeting of the Cathedral Road in the meeting of the district visit to the police, Mamata, the Mirabribat Shibir, Mamata, Mamata has also alleged to satisfy political vengeance against the police. On the Establishment Day of Student Organization, two grassroots divisions came down on the streets like July 21. Four of the founder of the government returned to the government within four months of ousted air, and former Chief Minister Mamata Banerjee, the founder of Trinamool. Mamta said in the meeting of the founding class of Trinamool Student Council on Friday at Cathedral Road, "Do not worry. The BJP's reply to the BJP will give the people of BJP. Very soon the grassroots Congress will again return to the government. "On the establishment of the student organization, two grassroots divi...

মাদারীপুর ও শরীয়তপুর জেলার মাদক নিয়ন্ত্রন, দুর্নীতি,আইন শৃঙ্খলাসহ উন্নয়ন সমন্বয় করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত হিসেবে গেজেট প্রকাশ করেছে সরকার।

ছবি
 

হঠাৎ মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত, ভিডিও ভাইরাল

ছবি
 সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আকস্মিক তীব্র ঝড় ও ভারী বৃষ্টির সময় বিখ্যাত ক্লক টাওয়ারের চূড়ায় একটি শক্তিশালী বজ্রপাতের ঘটনা ঘটেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই রোমহর্ষক দৃশ্য ক্যামেরাবন্দী হওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পবিত্র কাবা শরিফ সংলগ্ন বিশ্বের অন্যতম উঁচু ভবন আবরাজ আল-বাইত বা ক্লক টাওয়ার। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকার আকাশ চিরে আসা একটি তীব্র আলোকরশ্মি সরাসরি টাওয়ারের চূড়ায় আঘাত করে। বজ্রপাতের সেই আলোয় এক মুহূর্তের জন্য পুরো মক্কা নগরী ঝলসে ওঠে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত থেকে মক্কা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ঝোড়ো বাতাসসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঝড়ের তীব্রতায় কাবা শরিফের মাতাফে (তাওয়াফের প্রাঙ্গণ) অবস্থানরত ওমরাহযাত্রী ও সাধারণ পুণ্যার্থীরা কিছুটা বিপাকে পড়েন। পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে মক্কা অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরাসরি ক্লাসের বদলে দূরশিক্ষণ বা অনলাইন ক্লাস চালুর নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী আরও কয়েক দিন এই অঞ্চলে কালবৈশাখী...

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল আলোচনা

ছবি
সংগৃহীত ছবি  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ভাইরাল ভিডিওতে তার কণ্ঠস্বর জড়িয়ে যাওয়া, ঢুলুঢুলু চোখ ও কথাবার্তার ধরন দেখে নেটিজেনদের একাংশ নানা মন্তব্য করছেন। কেউ কেউ তাকে নেশাগ্রস্ত বলেও দাবি করেছেন। তবে এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যালোউইন উপলক্ষে চুলের সাজ নিয়ে ব্যস্ত হানিয়া। নিজের টিম ও হেয়ার স্টাইলিস্টের সঙ্গে কথা বলার সময় তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। নিজের আসল চুল আড়াল করে উইগ পরানোর বিষয়েও স্টাইলিস্টকে নির্দেশ দিতে শোনা যায় তাকে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানা আলোচনা। ভিডিওতে অভিনেত্রীর কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি দেখে কেউ কেউ মাদক বা অ্যালকোহল গ্রহণের মতো বিভিন্ন দাবি তুলেছেন। তার ব্যক্তিগত আচরণ নিয়েও অনেকে মন্তব্য করেছেন। তবে এসব দাবির সঙ্গে একমত নন হানিয়ার অনেক ভক্ত। তাদের মতে, ভিডিওতে এমন কোনো স্পষ্ট প্রমাণ নেই, যার ভিত্তিতে তাকে নেশাগ্রস্ত বলা যায়। কেউ কেউ ধারণা করছেন, ঘুম থেকে ওঠার পর কিংবা কোনো অনু...

স্লোগান নয়, সমাধানের রাজনীতিতে আগ্রহী তরুণরা

ছবি
  জুলাই অভ্যুত্থানের সময় রাজপথে নেমে তরুণ প্রজন্ম পুরোনো রাজনৈতিক সংস্কৃতির প্রতি অনাস্থা প্রকাশ করে। ফাইল ছবি মিছিল, পোস্টার ও ব্যক্তিপূজার সংস্কৃতি পরিহার করে জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠার দাবি করছে তরুণরা। বিদ্যমান রাজনৈতিক দলগুলো তরুণদের সেই প্রত্যাশা পূরণে কতটুকু প্রস্তুত? জুলাই গণ-অভ্যুত্থানের আগে বাংলাদেশে বহুল প্রচলিত ধারণা ছিল, নতুন প্রজন্ম রাজনীতি নিয়ে খুব একটা ভাবে না। বিশেষ করে জেন-জি নাকি রাজনীতিবিমুখ, ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়েই তাদের ব্যস্ততা। জুলাই ২০২৪ সেই ধারণাকে বড় ধাক্কা দিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ, অনলাইন থেকে অফলাইন—তরুণদের অভূতপূর্ব অংশগ্রহণ দেখিয়েছে, সুযোগ পেলে এই প্রজন্ম শুধু রাজনীতি নিয়ে কথা বলে না, গতিপথও বদলে দিতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, তরুণরা কি সত্যিই প্রচলিত ধারার রাজনীতি চায়? জুলাইয়ের পর তরুণদের সঙ্গে কাজ করতে গিয়ে, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন অরাজনৈতিক তরুণদের সঙ্গে কথা বলে বিষয় স্পষ্ট হয়: তারা রাজনীতিবিমুখ নয়, আসলে তারা প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির প্রতি অনাগ্রহী। এর পক্ষে সাম্প্রতিক তথ্যও আছে। ২০২৫ সালে দুই হাজার তরুণের ওপর ...

বিদ্যুৎ গ্রিডে বিদেশি সরঞ্জাম নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ছবি
  ছবি : সংগৃহীত বিদেশি তৈরি বৈদ্যুতিক সরঞ্জাম থেকে জাতীয় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, বিদেশে তৈরি কিছু সরঞ্জাম যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ গ্রিডে সাইবার নিরাপত্তা ও পরিচালনাগত ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে নির্দিষ্ট কিছু বিদেশি উৎপাদিত বাল্ক-পাওয়ার সিস্টেমের বৈদ্যুতিক সরঞ্জাম, সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সফটওয়্যার ও ডিজিটাল সক্ষমতা যুক্তরাষ্ট্রে কেনা বা স্থাপনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ।নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, বিদেশি উৎস থেকে বাল্ক-পাওয়ার সিস্টেমের সরঞ্জাম সরবরাহ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির জন্য ‘অস্বাভাবিক ও গুরুতর হুমকি’ তৈরি করছে। এর উৎস যুক্তরাষ্ট্রের বাইরে বলেও উল্লেখ করেন তিনি। আদেশে এসব সরঞ্জামের ব্যবহার ও পরিচালনা অব্যাহত রাখার ক্ষেত্রে নতুন শর্ত আরোপের জন্য মার্কিন জ্বালানি মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের চিহ্নিত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় এসব শর্ত নির্ধারণ করা হবে। চীনা প্রযুক্তির নিরাপত্তা ঝু...

চীনের বাজার থেকে টেসলার ৩০ লাখ গাড়ি তুলে নেওয়া হচ্ছে, নেপথ্যে কী

ছবি
এ বছর টেসলার উড়ন্ত গাড়ি দেখা যাবেছবি: রয়টার্স  বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির (ইভি) অন্যতম আকর্ষণ এর লুকানো ডোর হ্যান্ডেল। ইলন মাস্কের কোম্পানি টেসলার মাধ্যমে এ বিশেষ ডোর হ্যান্ডেলগুলো আন্তর্জাতিক বাজারের চলে পরিণত হয়েছে। তবে সম্প্রতি চীনের সড়ক নিরাপত্তাসংক্রান্ত এক সিদ্ধান্তের পর এ ধরনের নজরকাড়া ডিজাইন নতুন করে আলোচনায় এসেছে। নতুন সিদ্ধান্তে ৪০ লাখ গাড়ি প্রত্যাহারের (রিকল) নির্দেশ দিয়েছে চীন, যার বড় অংশই বিশ্বখ্যাত ব্র্যান্ড টেসলার। চীনের ইতিহাসে এটি সবচেয়ে বেশি গাড়ি প্রত্যাহারের ঘটনা। চীনের নতুন নিয়মে বলা হয়েছে, প্রতিটি গাড়ির দরজার ভেতরে ও বাইরে—দুই পাশেই জরুরি অবস্থায় দরজা খোলার যান্ত্রিক হাতল থাকতে হবে। এর কারণ হিসেবে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনার পর দেখা গেছে, জরুরি মুহূর্তে লুকানো হাতলের কারণে গাড়ির দরজা সহজে খোলা যায় না। উদ্ধারকাজের সময় তা মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করে। ঝুঁকিপূর্ণ ট্রেন্ড ও নিরাপত্তাশঙ্কা চীনে আধুনিক গাড়িতে লুকানো হাতলের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। চীনে বিক্রি হওয়া শীর্ষ ১০০টি নতুন জ্বালানির গাড়ির (হাইব্রিড ও ইলেকট্রিক) প্রায় ৬০ শতাংশেই এই লুকানো হাতল ব্...

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই বিপর্যয়কর আকস্মিক বন্যা?

ছবি
নেপাল বন্যা। ছবি: রয়টার্স  নেপালের আবহাওয়া ও জলবিজ্ঞান বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এমন কিছু ছবি দেখেছেন যা থেকে মনে হয় তিব্বত অংশের একটি পাহাড় থেকে বিশাল এক খণ্ড বরফ ধসে পড়ে পাথর ও পলিমাটি নিচে নামিয়ে এনেছে। তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে হড়পা বানে বুধবার নেপালে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এখনও ৫ শতাধিক পর্যটক নিখোঁজ রয়েছেন। আরও নিখোঁজ রয়েছেন কয়েক ডজন সেনা, পুলিশ সদস্য ও বিদ্যুৎকর্মীও। হিমালয় অঞ্চলে এমন বিপর্যয়কর কোনও বন্যা যখন ঘটে তখন সঙ্গে সঙ্গেই মনে যে প্রশ্নটি জাগে তা হল, এর কারণ কি? আর সমস্যাটা হল এর সঠিক উত্তরটি তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না। তিব্বতসহ হিমালয়ের দুর্গম এলাকায় যেখানে মানুষের উপস্থিতি নেই বললেই চলে, সেখানে এমন প্রাকৃতিক দুর্যোগ কখন ঘটবে তা বলা মুশকিল। আর সেটিই এই হড়পা বানের কারণ বলে মনে করছেন কেউ কেউ। ওদিকে, বিশেষজ্ঞরা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখে বন্যার কারণ খোঁজার চেষ্টা করেছেন। যদিও এবার মৌসুমি মেঘের কারণে তারা খুব পরিস্কারভাবে কিছু দেখতে পাননি বলে জানিয়েছেন। তবে নেপালের আবহাওয়া ও জলবিজ্ঞান বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা এমন কিছু ছবি দেখেছেন, যা থেকে...

বিদিশা গ্রেপ্তার

ছবি
  ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা একটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত তিনি। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন। ওসি বলেন, “একটি প্রতারণা মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত। আদালত থেকে পরোয়ানা আসার পর আমরা তাকে গ্রেপ্তার করি।” ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে এক মামলায় চলতি বছরের ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ওই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় ওই মামলা করেছিলেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী। মামলার অভিযোগে বলা হয়, মোশাররফ হোসেনের বারিধারায় একটি ফ্ল্যাট কেনার প্রয়োজন ছিল। লোক মারফৎ তথ্য পেয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মাদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা ২০০১ সা...

প্রথম বিদেশ সফরেই ইউক্রেইনে বার্নাম, পূর্ণ সমর্থনের বার্তা

ছবি
বার্নাম ও জেলেনস্কি। ছবি: রয়টার্স  ইউক্রেইন সফরকালে রাশিয়ার ওপর চাপ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মস্কোর ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকেও আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নাম তার প্রথম বিদেশ সফরে সোমবার ইউক্রেইনে গেছেন যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনের বার্ত নিয়ে এবং দেশটির স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে। রাশিয়ার কড়া হুঁশিয়ারির মুখেও ইউক্রেইনকে একশত ভাগ সমর্থনের অঙ্গীকার বার্নাম আগেই করেছিলেন। এবার রাশিয়াকে উপেক্ষা করে তিনি প্রথম বিদেশ সফরেই ইউক্রেইনে গিয়ে মস্কোর ওপর চাপ বজায় রাখার প্রতিশ্রুতি দিলেন। সফরকালে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন বার্নাম। পাশাপাশি ইউক্রেইনকে সমর্থন দেওয়া ৩৫টির বেশি দেশের জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর প্রথম বৈঠকেও সভাপতিত্ব করেন তিনি। বার্নামের পূর্বসূরি কিয়ার স্টারমারের আমলে যুক্তরাজ্য ও ফ্রান্স মিলে এই কোয়ালিশন গঠন করেছিল। বার্নাম বলেন, এই কোয়ালিশন 'সাধ্যমতো সবকিছু করছে' এবং একইসঙ্গে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ 'আরও জোরদার' করার জন্য যুক্ত...

‘সরকারের খেয়ে সরকারের সমালোচনা?’

ছবি
  —প্রতিনিধিত্বমূলক ছবি। পুরুলিয়া-বীরভূম-বাঁকুড়া চায়ের দোকানে বসে শুভেন্দুর সরকারের সমালোচনা? অন্নপূর্ণার তালিকা থেকে নাম বাদ যাবে! হুঁশিয়ারি বিজেপি নেতার মালদহে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হবিবপুর। সেখানকার কলাইবাড়িতে অন্নপূর্ণা যোজনা এবং সরকারি আবাস যোজনা নিয়ে বক্তৃতা করেন বিজেপির জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। সরকারি প্রকল্পের তালিকা তৈরি করা যেমন তাঁদের হাতে, সেই তালিকা থেকে কোনও নাম ছেঁটে ফেলতেও তাঁরা দ্বিধা করবেন না। তাই চায়ের দোকান বা মিষ্টির দোকানে বসে রাজ্য সরকারের সমালোচনা নৈব নৈব চ— এমনই হুঁশিয়ারি দিলেন মালদহের এক বিজেপি নেতা। সমাজমাধ্যমে ভাইরাল তাঁর ভাষণ (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। মালদহে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হবিবপুর। সেখানকার কলাইবাড়িতে অন্নপূর্ণা যোজনা এবং সরকারি আবাস যোজনা নিয়ে বক্তৃতা করেন বিজেপির জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। পথসভা থেকে কলাইবাড়ি, ঋষিপুর গ্রামের বাসিন্দাদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘‘বিজেপি সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা নেবেন, তার পরেও এই সরকারের বদনাম করবেন, এটা চলবে না।’’ তাঁর সংযোজন, ‘‘যাঁরা যাঁরা অ...

দুই দিনে ‘ঘুষ.সাইট’–এ ৮০৪ অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক ১৩ কোটি ৬৫ লাখ টাকা

ছবি
 সরকারি সেবা নিতে গিয়ে কোথায় কত টাকা ঘুষ চাওয়া হচ্ছে, সে তথ্য জানাতে তৈরি হয়েছে ‘ঘুষ.সাইট’ (ghush.site)। ২১ আগস্ট চালু হওয়া এই ওয়েবসাইটে নাম-পরিচয় গোপন রেখে ঘুষ চাওয়ার অভিজ্ঞতা জানাতে পারছেন ভুক্তভোগীরা। চালুর প্রথম দুই দিনে ৮০৪টি অভিযোগ জমা পড়েছে। এতে ঘুষ হিসেবে চাওয়া অর্থের পরিমাণ ১৩ কোটি ৬৫ লাখ টাকা। ওয়েবসাইটটির দুই প্রতিষ্ঠাতা হলেন সাইফ কবির ও শাহেদ শরিফ। বিদেশের একটি ওয়েবসাইট থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের ওয়েবসাইটটি তৈরি করেন দুই বন্ধু। উদ্যোক্তাদের লক্ষ্য বিচ্ছিন্নভাবে থাকা ঘুষের অভিজ্ঞতাগুলো এক জায়গায় এনে কোনো সরকারি সেবা বা দপ্তরে কত টাকা ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে, তার একটি চিত্র তৈরি করা। তবে ওয়েবসাইটে যুক্ত হওয়া তথ্যকে যাচাই করা অভিযোগ বা প্রমাণ হিসেবে দাবি করছে না ওয়েবসাইটটি। কীভাবে কাজ করে ওয়েবসাইটে অভিযোগ জানাতে ব্যবহারকারীকে দপ্তরের নাম, সেবার ধরন, এলাকা, ঘুষ হিসেবে দাবি করা অর্থের পরিমাণ এবং শেষ পর্যন্ত কী হয়েছিল—এই পাঁচ ধরনের তথ্য দিতে হয়। সঙ্গে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ রয়েছে। অভিযোগ জানাতে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না। পুরো প্রক্রিয়া দুই মিনিটেরও কম...

তারেক রহমানের নতুন সরকার গঠনের পরেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি

ছবি
এর বাইরে, বাংলাদেশ ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। বিপিডিবি (BPDB)-র কর্মকর্তারা জানিয়েছেন যে, আদানির সঙ্গে বিদ্যমান বিদ্যুৎ ক্রয় চুক্তিতেই এ ধরনের খরচের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে; তাই ওই বিদ্যুৎ সরবরাহের জন্য আলাদা কোনও এসএনএ (SNA) চুক্তির প্রয়োজন হবে না।  India Bangladesh: বেশি বকবক করছিল বাংলাদেশ, গুমোর ভেঙে দিল ভারত, প্রতিবেশী দেশে চারদিকে হাহাকার India Bangladesh: ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক বর্তমানে টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। তারেক রহমানের নতুন সরকার গঠনের পরেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ভারত সফর নিয়ে যখন নানা টানাপড়েন চলছে, ঠিক তখনই বিদ্যুৎ আদান-প্রদানের বিষয়ে বাংলাদেশের উপর বড় ধরনের আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে ভারত। সীমান্ত-পার বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে ‘এসএনএ’ (SNA) চার্জ বা ফি প্রবর্তনের বিষয়ে ভারতের ‘সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন’ (CERC)-এর সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই প্রস্তাবিত ফি-র বিষয়টি সামনে এসেছে। নিয়ন্ত্রক সংস্থাটি শুরুতে প্রতি ইউনিটে ০.০১ টাকা চার্জের প্রস্তাব করেছিল; তবে...

ডাকসুর জুলাই জাদুঘরে মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং

ছবি
  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে জুলাই জাদুঘর পরিদর্শনের সময় লোডশেডিংয়ের কবলে পড়েন ঢাকায় মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা। পরে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাদের জাদুঘরের বিভিন্ন স্মৃতিচিহ্ন দেখানো হয়। রোববার (২৩ আগস্ট) ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন প্রতিনিধিদল জুলাই জাদুঘর পরিদর্শন করেন। এ সময় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড ও পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন। রোববার (২৩ আগস্ট) ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন প্রতিনিধিদল জুলাই জাদুঘর পরিদর্শন করেন। এ সময় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড ও পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন। ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. শাহিনুর রহমান জানান, জাদুঘর পরিদর্শন শুরুর পরই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। প্রতিনিধিদল চলে যাওয়ার সময়ও ভবনে বিদ্যুৎ ফেরেনি। পরে মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোয় আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিবিজড়িত বিভিন্ন সামগ্রী দেখানো হয়। এর আগে সাদিক কায়েমের সঙ্গে বৈঠকে ঢাকা বিশ্ব...