পোস্টগুলি

মধ্যপ্রাচ্যের চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল ঘোষণা

 🏠|/সারাদেশ | ২৪ জুন ২০২৫ মঙ্গলবার |১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| সোমবার (২৩ জুন) মধ্যপ্রাচ্যের এই চারটি দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ ঘোষণায় জানিয়েছে, নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশগুলোতে আগমন ও বহির্গমন—দুই ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে। সোমবার মধ্যরাতে পাঠানো এক বিবৃতি তেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। এরপর একে একে দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগাম...

প্রতিবাদে বিক্ষোভ মিছিল এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

 🏠|রাজনীতি /সারাদেশ  | ২৪ জুন ২০২৫ মঙ্গলবার |১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। তারা হলেন- এনসিপির ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও এনসিপির শ্রমিক উইংয়ের নেতা শফিকুল ইসলাম। তারা কান ও চোখে আঘাত পেয়েছে। এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ রানা বলেন, রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ার (দলীয় কেন্দ্রীয় কার্যালয়) থেকে আখতার হোসেন বের হয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ককটেল ছুড়ে দুর্বৃত্তরা। তিনি বলেন, সাদা রঙের একটি প্রাইভেটকারে থেকে ককটেল ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ আসে। এর আগে রবিবার রাতেও এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ট তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। যুগ্ম সদস্য সচিব আলাউদ্দি...

সিচুয়েশন রুমে মার্কিন শীর্ষ কর্মকর্তারা

🏠|আন্তর্জাতিক | ২৪ জুন ২০২৫ মঙ্গলবার  |১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|  কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমন প্রেক্ষাপটে হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে আছেন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। এই দুই ব্যক্তি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ বেসামরিক এবং সামরিক কর্মকর্তা। সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে রিপোর্ট করেন। বিবিসি বলছে, পূর্বে ঘোষিত জাতীয় নিরাপত্তা পরিষদের এই বৈঠক পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে কি না তা স্পষ্ট নয়।

কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকার পরামর্শ Copied from: https://rtvonline.com/কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকার পরামর্শ

 🏠|আন্তর্জাতিক  | ২৪ জুন মঙ্গলবার ২০২৫ |১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমেরিকান নাগরিকদের ‘লুকিয়ে থাকার’ পরামর্শ দিয়েছে কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে এ তথ্য দেয়া হয়েছে। স্থানীয় সময় রোববার (২২ জুন) দূতাবাসটি এক সতর্ক বার্তায় জানায়, সতর্কতা হিসেবে আমরা কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেখানে আছেন সেখানেই অবস্থান করতে বলছি। ওই বার্তায় এই নির্দেশনার পেছনে কোনো নির্দিষ্ট কারণ কিংবা হুমকির বিবরণ দেওয়া হয়নি। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে এই সতর্কতা এসেছে এমন এক সময়, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গোটা অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি করেছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্র শনিবার মধ্যরাতে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে ইরান যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর প্রতি পাল্টা পদক্ষ...

ভোটার হচ্ছেন জুবাইদা, প্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন

 🏠|সারা দেশ | ২৩ জুন  ২০২৫ সোমবার  |১১:০৭:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে জুবাইদার তথ্য সংগ্রহ করা হয় বলে ইসি সূত্রে জানা গেছে। সূত্র বলছে, এক-এগারো-পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় তারেক ও জুবাইদা যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন এই দম্পতি। এরপর তারা দেশে আসেননি, ভোটারও হননি। গত ৬ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে আসেন। তার সঙ্গে জুবাইদাও দেশে আসেন। ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য গত ঈদুল আজহার আগে জুবাইদার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা। ৫ জুন জুবাইদা লন্ডনে ফিরে যান। জানতে চাইলে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ভোটার ত...

নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করবে পাকিস্তান

ছবি
 🏠|আন্তজার্তিক | ২২ জুন ২০২৫ রবিবার |০৫:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করবে। গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ইসলামাবাদ এই উদ্যোগের কথা জানিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার বলেছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংকটের সময় গুরুত্বপূর্ণ নেতৃত্ব আর সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপের স্বীকৃতিস্বরূপ ট্রাম্পের এই পুরস্কার প্রাপ্য। গত মাসে উক্ত সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রস্তাব ভারত প্রত্যাখ্যান করেছিল। দেশটি স্পষ্ট জানিয়েছিল যে তারা কোনো তৃতীয় দেশের কূটনৈতিক হস্তক্ষেপ কামনা করে না। ডোনাল্ড ট্রাম্প প্রায়ই দাবি করেন, তিনি নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন। এ বছরের অক্টোবরে নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এ অবস্থায় শনিবার (২১ জুন) পাকিস্তান সরকার তাদের বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্...

ইরানে মার্কিন হামলা নিয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতিক্রিয়া

ছবি
 🏠|আন্তজার্তিক  | ২২ জুন ২০২৫ রবিবার |০৫:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে মধ্যপ্রাচ্যে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে বলেন, এই হামলা আঞ্চলিক সংঘাতকে আরও ঘনীভূত করে তুলছে এবং পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খবর আল জাজিরার। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এমনিতেই অস্থির একটি অঞ্চলে এই হামলা নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি।’ তিনি আরও বলেন, ‘এই সংঘাত এখন এমন একপর্যায়ে পৌঁছাতে পারে, যেখান থেকে ফেরার পথ খুবই কঠিন হবে। এর পরিণতিতে অসংখ্য বেসামরিক মানুষের জীবন হুমকির মুখে পড়বে, গোটা অঞ্চল বিপর্যস্ত হবে এবং বৈশ্বিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে।’ গুতেরেস সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি জাতিসংঘের সদস্য দেশগুলোকে সংস্থার সনদ এবং...