পোস্টগুলি

বিএনপির আয়ে সুবাতাস

ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত।  নির্বাচন কমিশনে (ইসি) ২০২৪ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জুলাই অভ্যুত্থানের বছরে বিএনপির আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে, যা বহু বছরের মধ্যে বেশি। রোববার (২৭ জুলাই) সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ইসি সচিব আখতার আহমেদের কাছে ২০২৪ পঞ্জিকা বছরের আর্থিক বিবরণী জমা দেয়। রিজভী যে তথ্য দিয়েছেন তাতে ২০২৪ সালে বিএনপির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা, যা আগের বছরের আয়ের চেয়ে ১৩১৩ শতাংশ বেশি। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন বিএনপি বর্জন করলেও ব্যয় বেড়ে হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। দলের হিসাবে জমা আছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।  এর আগে ২০২৩ সালে বিএনপি আয় দেখিয়েছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। ব্যয় হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান থেকে আয় হয়েছে। আর ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকা...

গাজায় ‘বিমান থেকে খাদ্য ফেলার’ পরিকল্পনা করছে যুক্তরাজ্য

ছবি
 ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা শহরে ‘বিমান থেকে খাদ্য ফেলার’ পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। সেইসঙ্গে অসুস্থ ও আহত শিশুদের সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাজ্যের পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্টারমার জর্ডানের মতো অংশীদারদের সঙ্গে কাজ করার পরিকল্পনা কীভাবে এগিয়ে নেবে তাও তুলে ধরেন, যাতে চিকিৎসা সহায়তা প্রয়োজন- এমন শিশুদের বিমান থেকে উদ্ধার করা যায় এবং তাদের চিকিৎসার জন্য বিমানে করে সরানো যায়। বিবৃতিতে বলা হয়েছে, এক ফোনালাপে স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন- 'যা ভয়াবহ তা নিয়ে তারা একমত হয়েছেন'। বিবৃতিত অনুসারে, 'তারা সকলেই একমত হয়েছেন যে, জরুরিভাবে প্রয়োজনীয় যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী শান্তিতে রূপান্তরিত করার জন্য শক্তিশালী পরিকল্পনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।' এতে আরও বলা হয়, 'তারা এমন একটি পরিকল্পনায় ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার ইচ্ছা নিয়ে আলোচনা করেছেন, ...

আরও ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ছবি
 মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত  পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। খবর বারনামার শুক্রবার বিমানবন্দরের টার্মিনাল-১-এ পরিচালিত সাত ঘণ্টার বিশেষ অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীর বিস্তারিত তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে এজেন্সির করপোরেট কমিউনিকেশন ইউনিট জানায়, ‘প্রবেশে বাধাপ্রাপ্তদের সবাই পুরুষ। তাদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় এবং ৯ জন পাকিস্তানি নাগরিক। ভ্রমণের কারণ সন্দেহজনক ও অতীত ভ্রমণ রেকর্ডে অসংগতি থাকায় তাদের অভিবাসন পরীক্ষায় উত্তীর্ণ হতে দেওয়া হয়নি।’ এর আগে বৃহস্পতিবার প্রয়োজনীয় শর্তাবলি পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত পাঠায় মালয়েশিয়া।

গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫

ছবি
  রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পাঁচজন হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এক সংসদ সদস্যের (এমপি) বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক তরুণের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে। গ্রেপ্তার পাঁচজনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, চাঁদা দাবিকারী ওই ব্যক্তির নাম রিয়াদ। এর আগে ১৭ জুলাই তিনিসহ কয়েকজন সাবেক এক এমপির বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন।

নির্বাচন ভণ্ডুলের সব অপচেষ্টা রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা 

ছবি
  নির্বাচন ভণ্ডুলের সব অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভণ্ডুল করার চেষ্টা করছে। এ অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভণ্ডুল করার চেষ্টা করছে। এ অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  তিনি সতর্ক করে বলেন, অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এ সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। ড. ইউনূস বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে। যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর...

ওটিটি নিষিদ্ধে কী বলছেন কঙ্গনা?

ছবি
  বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। অশ্লীল ও কুরুচিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম ও অ্যাপ নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ভারত সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বলেন, আমাদের দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ আর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই ধরনের পদক্ষেপ বহু আগেই নেওয়া উচিত ছিল। আমি সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। অবৈধ কনটেন্ট ছড়ানো এই মাধ্যমগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়। কিছু ভারতীয় ওটিটি অ্যাপে দীর্ঘদিন ধরেই ‘সফট পর্ন’ জাতীয় কনটেন্ট ও অশালীন বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছিল সংশ্লিষ্ট অ্যাপগুলোকে। এবার সরকারের সরাসরি হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেইসব প্ল্যাটফর্ম। নিষিদ্ধ হওয়া অ্যাপগুলোর তালিকায় রয়েছে— ‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘মুডেক্স’, ‘হিটপ্রাইম’, ‘হলচল অ্যাপ’, ‘ট্রিফ্লিকস’, ‘শো-এক্স’ উল্লেখযোগ্য।

সজীব ওয়াজেদ জয়কে সভাপতি করে দল পুনর্গঠনের পথে আ. লীগ

ছবি
  কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। গোপন বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছেছেন শেখ হাসিনা। আগে থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় অংশের সংস্কার পন্থীদের অপছন্দের তালিকায় ছিলেন হাসিনা পুত্র জয়। দেশের রাজনীতিতে তার যোগাযোগের ঘনিষ্ঠতা নেই। এমনকি তাকে নিয়ে, বিগত সরকারের সময়ের নানা অভিযোগে এখনো বিতর্ক চলছে। এছাড়া শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার সঙ্গে সঙ্গে দল ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন জয়। এরকম আচরণকে 'স্বার্থপর' উল্লেখ করে সমালোচনা চলে দলটির ভেতরেই। এমন অবস্থায় ৪৪ বছর ধরে দলটির নেতৃত্ব দেওয়া হাসিনা এবার হাল তুলে দিচ্ছেন নিজের পুত্রের হাতে। ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দলটি এখন নেতৃত্ব সংকটে ভুগছে। পাশাপাশি জুলাই গণহত্যায় সংশ্লিষ্টতা নিয়েও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে দলটি। একের পর এক হাজির হচ্ছে শেখ হাসিনার কল রেকর্ডের প্রমাণনাদি। আর কয়েক মাসের মধ্যে তার চূড়ান্ত শাস্তি হতে পারে বলেও আশঙ্কা করছে দলটি।