পোস্টগুলি

The Chief Advisor invited to visit Bangladesh to Donald Trump

ছবি
  The Chief Advisor Professor Muhammad Yunus has joined Tuesday in a reception organized by the United States President Donald Trump in Donald Trump to visit Bangladesh. During this time, he invited President Trump to visit Bangladesh during a convenient time. The Chief Advisor is currently staying in New York to attend the United Nations General Assembly session. At the invitation of President Trump, he took part in the reception program. Professor Yunus exchanged greetings with President Trump and exchange views with different top leaders in the world. Among them was the King of Spain in the sixth Philip, Japanese Prime Minister Shigeru Isiba, UN Secretary-General Antonio Guteres and Bhutan's Prime Minister Shering Tub. Besides, he also met US Secretary of State Marco Rubio and US special envoy Sergio Gore in South and Central Asia.

জাতিসংঘ সদর দপ্তরে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ছবি
  জাতিসংঘ সদর দপ্তরে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ছবি: সংগৃহীত জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগদানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ড. ইউনূস ফেব্রুয়ারির প্রথম দিকে নির্ধারিত দেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনার জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী...

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি উদযাপনে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আনন্দ র‍্যালি

ছবি
  যুক্তরাজ্যসহ ডজনখানেক পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঢেউয়ে উল্লাসে মেতে উঠেছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। মঙ্গলবার রামাল্লা ও তুলকারেমসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ পতাকা হাতে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। রামাল্লার কেন্দ্রীয় স্কোয়ারে জাতীয়তাবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। সেখানে শতাধিক মানুষ ফিলিস্তিনি ও ইউরোপীয় দেশগুলোর পতাকা হাতে সমবেত হন। অনেকের হাতে ছিল ‘স্টপ দ্য জেনোসাইড’ লেখা পোস্টার এবং ফিলিস্তিনি অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ছবি। আব্বাসের রাজনৈতিক দল ফাতাহ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত হয়ে হাত মেলান ও শুভেচ্ছা বিনিময় করেন। ফাতাহর কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিবরিল রজৌব এএফপিকে বলেন, ‘এই স্বীকৃতি একটি প্রক্রিয়ার প্রথম ধাপ। আমরা আশা করি এটি অব্যাহত থাকবে। এটি আমাদের জনগণের শতবর্ষের প্রতিরোধ ও দৃঢ়তার ফল।’  তিনি আরও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আগের দিন দেওয়া বক্তব্য শুনে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। ফাতাহ সদস্য ৩৯ বছর বয়...

প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সাক্ষাৎ

ছবি
নিউ ইয়র্ক, ২৩ সেপ্টেম্বর ২০২৫: বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।  স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। এসময় দিদারুল ইসলামের প্রতি সম্মাননা স্বরূপ পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টা।  এতে উপস্থিত ছিলেন, দিদারুল ইসলামের বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম, ভাই কামরুল হাসান, ভাইয়ের ছেলে আদিয়ান হাসান, বোন নাদিমা বেগম ও চাচা আহমেদ জামাল উদ্দিন। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। প্রধান উপদেষ্টা বলেন, ‘পত্রিকায় ঘটনাটি পড়েছি। পড়ে হতবাক হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না কীভাবে হলো। টিভিতে দেখেছি নিউ ইয়র্কে তাঁর শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল নেমেছিল। বহু মানুষের শোক-শ্রদ্ধা-ভালোবাসা পেয়েছেন তিনি। নিউ ইয়র্কে ...

বিএনপির কাছে ৩০ আসন চেয়েছিল জামায়াত

ছবি
  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সম্পর্ক শীতল হয়ে উঠছে। মূল বিরোধ দেখা দিয়েছে আসন ভাগাভাগি এবং নির্বাচনের পদ্ধতি নিয়ে। সম্প্রতি কলকাতার দৈনিক ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জামায়াত তাদের কাছে ৩০টি আসন চেয়েছে। তবে বিএনপি এতে আগ্রহ দেখায়নি। মির্জা ফখরুল বলেন, ‘জামায়াত আমাদের কাছে ৩০টা আসন চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপুত হয়নি।’ তিনি আরও জানান, জামায়াত তাদের ক্ষমতার তুলনায় অতিরিক্ত গুরুত্ব পাওয়ার চেষ্টা করছে। ‘জামায়াত যত বড় শক্তি নয়, আমরা আগেও অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি,’ মন্তব্য করেন ফখরুল। এদিকে জামায়াতে ইসলামী নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে চাইলেও বিএনপি তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। বিএনপির অবস্থান, নির্বাচন হবে প্রচলিত নিয়মেই। ফখরুল বলেন, ‘মানুষ যে পদ্ধতিতে ভোট দিতে চায়, সেই প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে। জামায়াতও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে।’ তিনি আরও জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠ...

‘নারীকে সম্মান দেওয়ার পরিবর্তে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বানানো হলো’

ছবি
  নীলা ইসরাফিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্চিত করেছেন আওয়ামী লীগের-নেতাকর্মীরা। পাশাপাশি দলটির নারী সহযাত্রী ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজও করেন তারা। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘আমেরিকার এয়ারপোর্টে যা ঘটেছে, তা কেবলমাত্র একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের জাতীয় রাজনীতির অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ। বিদেশের মাটিতে, আন্তর্জাতিক দৃষ্টির সামনে, আমরা যে নোংরা রাজনীতির চর্চা করে এসেছি, সেটিই আবার প্রকাশ পেল, অসহিষ্ণুতা, হিংসা, আর প্রতিহিংসার নগ্ন প্রদর্শনী। সবচেয়ে মর্মান্তিক ছিল নারীকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা।’ পোস্টে নীলা ইসরাফিল লেখেন, ‘একজন নারী সহযাত্রীকে যেন অসম্মান করা না হয়, সেই কথা কয়েকজন সৎমানুষ উচ্চস্বরে চিৎকার করে বলছিলেন। (আপারে দিওনা, আক্তাররে দে) কিন্তু তবুও নারীকে...

বিসিবি এখন কত টাকার মালিক জানালেন মিডিয়া কমিটির চেয়ারম্যান

ছবি
 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো বর্তমান কমিটির সর্বশেষ বোর্ড সভা। সন্ধ্যার পর শুরু হওয়া সভা শেষ হয় রাত ১০টার দিকে। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বিসিবির আর্থিক শক্তি ও বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। প্রায় আট মাস ধরে মিডিয়া কমিটির দায়িত্ব পালন করছেন মিঠু। বিদায়ী সময়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত আমি দায়িত্ব সত্যিই খুব উপভোগ করেছি। আজকে আমাদের সর্বশেষ বোর্ড সভা ছিল। কোথাও যদি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি বা ভুল করে থাকি, মাফ করে দিয়েন।’ একইসঙ্গে এ দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। সভায় কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে প্রসঙ্গেও জানান তিনি। মিঠুর ভাষায়, ‘আজকের মিটিংয়ে কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হয়েছে। প্রথমত নির্বাচন নিয়ে, দ্বিতীয়ত বিপিএল, তৃতীয়ত আমাদের আর্থিক ব্যাপারে—ক্রিকেট বোর্ডে আমরা কত টাকা রেখে যাচ্ছি এসব ব্যাপারে।’ বিসিবির আর্থিক অবস্থার চিত্র তুলে ধরে ম...