পোস্টগুলি

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আজাদের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

ছবি
  রাজধানীতে মেট্রোরেল থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডে নিহত পথচারী আবুল কালাম আজাদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে মেট্রোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রিট আবেদনে বলা হয়, রাজধানীর মেট্রোরেল ও ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান ও নিরাপত্তা যাচাই করা জরুরি, কারণ এগুলোর ত্রুটির কারণে যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। আদালত রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন এবং বিশেষজ্ঞ কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত রোববার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের নিচ দিয়ে হাঁটার সময় ওপর থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে গুরুতর আহত হন পথচারী আবুল কালাম আজাদ। মা...

মৃত্যুর চারদিন পর পদ ফিরে পেলেন বিএনপি নেতা

ছবি
  রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন। ছবি: সংগৃহীত সড়ক দুর্ঘটনায় চারদিন আগে মারা যান ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন। তখনো তিনি বিএনপি থেকে বহিস্কৃত নেতা। মৃত্যুর চারদিন পর নাসিম আকনের বহিষ্কারাদেশের প্রত্যাহারপত্র করে চিঠি পাঠিয়েছে দলটি। চিঠিতে বলা হয়েছে, ২৪ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে। নাসিম আকন নিহত হন ২৫ অক্টোবর। মঙ্গলবার (২৮ অক্টোবর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি নেতাকর্মীদের কাছে পৌঁছালে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। এটা দলের একজন ত্যাগী নেতার সঙ্গে ‘তামাশা’ বলে মন্তব্য করেছেন তারা।  পত্রে উল্লেখ করা হয়েছে, ‘আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার অব্যাহতি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সব পদ ফিরিয়ে দেওয়া হলো।’ নাসিম আকন বরাবর লেখা এ পত্রে তারিখ উল্লেখ করা হয়েছে ২৪ অক্টোবর। এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, চার দিন আগের তারিখ দেখিয়ে আজ (মঙ্গলবার) এই অব্যাহতিপত্র কেন্দ্রীয় বিএনপি প্রকাশ করেছে। এ নিয়ে সামা...

জুলাই গণঅভ্যুত্থান সংস্কারের জন্য একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে: তথ্য উপদেষ্টা

ছবি
  তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান সংস্কারের জন্য একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। তবে, পূর্ববর্তী প্রশাসন ১৯৯০ সালের রাজনৈতিক পরিবর্তনের পরে এবং সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনামলে ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে এবং চেষ্টা করেছে। আজকের মূল বিষয় কেবল ভালো নীতি বাস্তবায়ন করা নয়, বরং বিদ্যমান কাঠামোগত সমস্যাগুলোর সমাধান করা। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক লক্ষ্য মানে কেবল সংস্কার বা প্রতিষ্ঠানের নাম বা পদবি পরিবর্তন করা নয়। বরং এর উদ্দেশ্য হলো ব্যবস্থার বিলুপ্তি এবং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা। এই অ্যাপ্রোচটি ইচ্ছাকৃতভাবে ‘এক-দফা দাবির’ সঙ্গে একীভূত করা হয়েছিল। জুলাইয়ে আলোচনার সময় কেবল হাসিনার পতনই নয়, বরং রাজনীতির নির্দিষ্ট পরিভাষা দাবি করা হয়েছিল। হাসিনার পতন ও ব্যবস্থার বিলুপ্তি এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবির ওপর জোর দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের সাংগঠনিক আকার থাকা...

বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ : রাষ্ট্রদূত মিলার

ছবি
  বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। ২০০৮ সালের পর এটিই হবে ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান। রাষ্ট্রদূত মিলার বলেন, ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে ১৫০ থেকে ২০০ জন সদস্য থাকতে পারেন, যাদের মধ্যে কেউ কেউ ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন। তিনি বলেন, ২০০৮ সালের পর এই প্রথম ইইউ বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। ভোটের সময় স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক নিয়োগেও ইইউ সহায়তা করবে। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে উভয়পক্ষ সাংবিধানিক সংস্কার, নির্বাচন প্রস্তুতি, বিচার বিভাগ ও শ্রম খাতের সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং দেশের সার্বিক রাজনৈতিক প্রক্...

এলিনের সেঞ্চুরিতে আফগানদের হারালো ছোট টাইগাররা

ছবি
  আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যুবাদের ম্যাচ জিততে তখনো দরকার ২৪ বলে ৩৫ রান। রিজার্ভ আম্পায়ার লাইট মিটার নিয়ে মাঠে প্রবেশের খানিক পর দুই দলের খেলোয়াড়রা হাত মিলিয়ে বেরিয়ে গেলেন। পরে জানা গেল বগুড়ার মাঠে ফ্লাডলাইট না থাকায় আর খেলা হবে না। ততক্ষনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে কালাম সিদ্দিকি এলিনের সেঞ্চুরিতে ডিএলএস মেথডেতে ৫ রানে এগিয়ে ছিল। আর এতেই আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ এর বিপক্ষে ৫ রানের জয় পায় ছোট টাইগাররা। এর আগে টসে জিতে আগে ব্যাট করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৫০ ওভারে ২৬৫ রান তোলে। দলের পক্ষে উজাইরুল্লাহ নিয়াজাই একাই খেলেন ১৪০ রানের অসাধারণ ইনিংস। ৪৬ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ২৩১ রান করার পর আর খেলা হয়নি। এলিন ১১৯ বলে ১১ চারে করেন ১০১ রান। এছাড়া রিজান হোসেন ৯৬ বলে অপরাজিত থাকেন ৭৫ রানে। রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম দ্রুত আউট হয়ে ফিরলে চাপ তৈরি হয় স্বাগতিকদের উপর। কিন্তু এরপর দায়িত্ব নেন কালাম সিদ্দিকি এলিন। তিনি প্রথমে রিফাত বেগকে নিয়ে ছোট জুটি গড়েন, এরপর রিজান হোসেনের সঙ্গে জুটি গড়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। আ...

সেনাপ্রধানের সাথে পাকিস্তানের এর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাৎ

ছবি
  সেনাপ্রধানের সাথে পাকিস্তানের এর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাৎ ঢাকা, ২৮ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার): পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তাঁরা মতবিনিময় করেন। Courtesy Call on by Chairman Joint Chiefs of Staff Committee of Pakistan with the Chief of Army Staff Dhaka, 28 October 2025 (Tuesday): A delegation led by Chairman Joint Chiefs of Staff Committee of Pakistan General Sahir Shamshad Mirza paid a courtesy call on with the Chief of Army Staff at the Army Headquarters today.  In addition to exchanging mutual greetings, they discussed about strengthening cooperation between the...

হ্যারিকেন মেলিসা: আঘাত হানার প্রাক্কালেই জ্যামাইকায় ৩ জনের মৃত্যু

ছবি
  বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হ্যারিকেন মেলিসা’-র প্রভাব ইতিমধ্যেই ক্যারিবীয় অঞ্চলে দেখা দিতে শুরু করেছে। জ্যামাইকায় ঝড় আঘাত হানার প্রাক্কালেই তিনজনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য ও জনকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে। সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ঘূর্ণিঝড়ের আঘাতের আগেই প্রাণহানির এই ঘটনাগুলো ঘটেছে। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জনগণকে চরম সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা বিশেষভাবে অনুরোধ করেছে যে, ঘূর্ণিঝড়ের সময় ছাদের ওপর ওঠা, বালুর বস্তা জড়ো করা বা গাছ কাটার মতো কাজগুলো আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও, সামান্য ভুলও মারাত্মক আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে। মন্ত্রণালয় আরও সতর্ক করেছে যে, জলমগ্ন সড়ক বা আবর্জনাপূর্ণ এলাকায় গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক। বর্তমানে বেশিরভাগ স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকলেও হাসপাতালগুলো খোলা আছে এবং ঘূর্ণিঝড়-সংক্রান্ত আহতদের চিকিৎসা দিচ্ছে। জ্যামাইকার পানি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ম্যাথিউ সামুদা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ‘নিউজডে’ অনুষ্ঠানে দেশের পরিস্থিতিকে ‘ভীতিকর’ বলে বর্ণনা করেছেন। তিনি জানা...