পোস্টগুলি

শান্তিচুক্তি মেনে নিতে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য না দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ছবি
  মার্কিন মধ্যস্থতায় শান্তি চুক্তির কাঠামোয় সম্মত হতে ইউক্রেনকে চাপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিষয়টির সঙ্গে পরিচিত দু'জন ব্যক্তির বরাতে রয়টার্স এ খবর জানিয়েছেন। ওয়াশিংটন ইউক্রেনের কাছে ২৮-দফা শান্তি পরিকল্পনার খসড়া উপস্থাপন করেছে। খসড়ায় দেখা গেছে, ইউক্রেনকে রাশিয়ার কাছে অতিরিক্ত অঞ্চল সমর্পণ করতে হবে, সামরিক বাহিনীর আকার সীমিত করতে হবে এবং ন্যাটোতে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচেষ্টা ত্যাগ করতে হবে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, পূর্ববর্তী যে কোনো শান্তি আলোচনার তুলনায় এবার চাপটা একটু বেশি ছিল। যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন আগামী বৃহস্পতিবারের মধ্যে চুক্তির একটি কাঠামোতে স্বাক্ষর করুক। গতকাল বৃহস্পতিবার কিয়েভে ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। শুক্রবার জেলেনস্কি এ বিষয়ে ইউরোপীয় মিত্র ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলোচনায় তিনি মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান ন...

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি
  ছবি: সংগৃহীত কাতারের দোহায় শুক্রবার (২১ নভেম্বর) এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে চরম নাটকীয়তায় ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’। নির্ধারিত ২০ ওভারে জয় নিশ্চিত করতে না পারার পর সুপার ওভারে দুই উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন পেসার রিপন মণ্ডল। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। হাবিবুর রহমান সোহান ৪৬ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৬৫ রান করেন। এসএম মেহেরব ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারের মারে ৪৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া জিসান আলম ১৪ বলে ২৬ ও ইয়াসির আলী ৯ বলে ১৭ রান করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন গুরজাপনিত সিং। রান তাড়া করতে নেমে ভারতের শুরুটি ছিল ঝুঁকিপূর্ণ। প্রথম তিন ওভারে দ্রুত ৪৯ রান তুললেও, বাংলাদেশ রাকিবুল হাসান ও আবু হায়দারের উইকেটে কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পায়। তবে একের পর এক ক্যাচ মিস এবং ফিল্ডিং ভুলে ভারত শেষ মুহূর্তে ম্যাচ টাই করে দেয়। ম্যাচ সুপার ওভারে গড়ায়। সেখানে রিপন মণ্ডল দুই বলেই দুই উইকেট নেন। প্রথম বলে বোল্ড হন জিতেশ শর্মা, দ্বিতীয় বলে আউট হন আশুতোষ। শেষ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল জয় নিশ্চিত করে। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ...

CA Yunus holds meeting with Khaleda Zia

ছবি
  Chief Adviser Muhammad Yunus holds a one-on-one meeting with BNP Chairperson Khaleda Zia at Senakunja in Dhaka Cantonment on 21 November 2025. Photo: CA's Press Wing They held the meeting on the sidelines of a reception programme at the Senakunja on the occasion of the Armed Forces Day 2025. Chief Adviser Muhammad Yunus today (21 November) held a one-on-one meeting with BNP Chairperson Begum Khaleda Zia at Senakunja in Dhaka Cantonment . They held the meeting on the sidelines of a reception programme at the Senakunja on the occasion of the Armed Forces Day 2025, said the Chief Adviser's Press Wing. During the meeting, the chief adviser inquired about the physical condition of former prime minister Khaleda and wished her recovery. Khaleda thanked Yunus and inquired about the physical condition of the chief advisor's wife Afrozi Yunus and wished her well. Khaleda's youngest daughter-in-law Syeda Sharmila Rahman was present at the time.

ভূমিকম্পে ঢাকায় অন্তত ৩ জন নিহত

ছবি
 ভূমিকম্পে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে রাজধানীর বংশালে অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম।তিনি জানিয়েছেন, বংশালের কসাইতলীতে এক পাঁচ তোলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারি নিহত হন। এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবেদন লেখা এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলা পড়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরায়, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী, খুলনার সময় সংবাদরে প্রতিনিধিরাও ভূমিকম্পের তথ্য জানান।

তোফায়েল আহমেদের স্ত্রী মারা গেছেন

ছবি
  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এদিন রাত পৌনে ১০টার দিকে  বিষয়টি নিশ্চিত করেন তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন। তিনি  বলেন, গত কয়েকদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। আগামীকাল (শুক্রবার) সকাল ১০টায় মরদেহটি ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হবে এবং দুপুরে বাংলাবাজার ফাতেমা খানম মসজিদ প্রাঙ্গণে দাফন শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, তোফায়েল আহমেদ ও আনোয়ারা বেগম দম্পতির এক কন্যাসন্তান রয়েছে।

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির চেয়ারপার্সন। বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা অংশ নেবার সম্মতি জানিয়েছেন। দলীয় চেয়ারপার্সন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি এ অনুষ্ঠানে অংশ নেবেন।’ গত বছর খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে খালেদা জিয়া শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন। এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহ...

ঢাকা-১৯ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন নাফসিন

ছবি
  ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন জুলাই বিপ্লবের প্রতিবাদী নারী নাফসিন মেহেনাজ আজিরিন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন। ফর্ম সংগ্রহের পর নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নাফসিন লেখেন, “ঢাকা-১৯” (সঙ্গে বাংলাদেশের পতাকার ইমোজি)। পোস্টটিতে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ট্যাগ করেন।