দেশ ও মানুষের কল্যাণে আমার মা নিজের জীবন উৎসর্গ করেছেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মা নিজের সমগ্র জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান তার বার্তায় উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রীই ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক পথযাত্রার এক অনিঃশেষ পথপ্রদর্শক। আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই মহীয়সী নেত্রীর জীবনাবসান ঘটে, যা দেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। তারেক রহমান তার পোস্টে বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ এবং ‘বাংলাদেশের মা’ হিসেবে অভিহিত করে বলেন, আজ দেশ এমন একজন অভিভাবককে হারাল যিনি আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি মায়ের ত্যাগের কথা স্মরণ করে লেখেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র ...