মানুষকে শুধরাতে বলার আগে নিজে পরিবর্তন হওয়া জরুরি: আজহারী

 🏠|সারাদেশ|২৬ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার |১০:২০:পিএম

👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|


জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, ইসলাম প্রচারে মধ্যমপন্থা অবলম্বন করা উচিত। তিনি বলেন, আমরা বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়িও করব না। সততা, ব্যক্তিত্ব, লেনদেন, আচরণ ও চরিত্রের মাধ্যমে দাওয়াতি কাজের কার্যকারিতা অনেক বেশি। মুখের কথার মাধ্যমে যে দাওয়াত, তার চেয়ে দৈনন্দিন জীবনের মাধ্যমে আকৃষ্ট করা যায়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশ’ আয়োজিত দিনব্যাপী সেমিনারে তিনি এসব কথা বলেন।


ড. আজহারী বলেন, ছাত্ররা যে দল করেছে, তারাও মধ্যমপন্থা অবলম্বন করছে। আমি এখানে সেটা বলছি না। তবে আমরা যখন ইসলামের জন্য দাওয়াত দেই, তখন ‘মানহাজুল ওসাতিয়াহ’ অর্থাৎ মধ্যমপন্থা মেনে চলব। চিকিৎসকদের ইসলামী দাওয়াতের কাজ করলে মানুষ তাদের সম্মান করে এবং তাদের কথার গুরুত্ব অনেক বেশি।

তিনি আরও বলেন, ফিরাউনের ক্ষেত্রেও হযরত মুসা (আ.)-কে কোমল ভাষায় দাওয়াত দেয়ার কথা বলেছেন মহান আল্লাহ। তাহলে বর্তমানে আমাদের চারপাশে যারা জালিম, তারা কি ফিরাউনের চেয়ে বেশি? তিনি ইসলাম প্রচারে মুখের কথার চেয়ে আচরণ, ব্যক্তিত্ব ও সততার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষকে শুধরাতে বলার আগে নিজে পরিবর্তন হওয়া জরুরি।


সেমিনারে সকালে ‘ইবাদতের পরিবেশবান্ধব হাসপাতাল’ বিষয়ে বক্তব্য দেন মালয়েশিয়ার আল-ইসলামিয়া হাসপাতালের পরিচালক ডা. ইসহাক মাসুদ। দুপুরে ‘চিকিৎসায় নৈতিকতার চর্চা’ বিষয়ে কথা বলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী