ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে ইলন মাস্ক

🏠|সারাদেশ|২৭ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার|২:০২:এএম

👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|

মন্ত্রিসভার বৈঠকের আগে হোয়াইট হাউসে পৌঁছান ইলন মাস্ক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ঝড়ের গতিতে পেরিয়ে গেছে একটি মাস। ইতোমধ্যে তার মনোনয়ন দেয়া বেশিরভাগ মন্ত্রী কংগ্রেসের অনুমোদন পেয়ে যাওয়ায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্প।

ক্ষমতা গ্রহণের পর নবগঠিত সরকারি কর্মদক্ষতা দপ্তরের (ডিওজিই) দায়িত্ব পান ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প তাকে হাজারো সরকারি কর্মচারী ছাঁটাই করে সরকারের খরচ কমানোর লক্ষ্যমাত্রা ধরিয়ে দেন। এই মাস্ককে মন্ত্রিসভার বৈঠকেও আমন্ত্রণ জানান ট্রাম্প।

মন্ত্রিসভার বৈঠকের আগেই হোয়াইট হাউসে পৌঁছেছেন মাস্ক। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে "মন্ত্রিসভার সব সদস্য ইলন মাস্কের কাজে অত্যন্ত খুশি"।


অন্যদিকে সরকারের মধ্যে কারিগরি বিলিয়নেয়ারের ভূমিকা নিয়ে কিছুটা উত্তেজনা হতে পারে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিভাগের প্রধান মন্ত্রিসভার বৈঠকে থাকবেন। মাস্কের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে তাদের কাছে বিস্তারিত জানাতে হতে পারে। তবে ট্রাম্প জোর দিয়েছে, সবাই মাস্ক এবং তার কাজে সন্তুষ্ট। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "মন্ত্রিসভার বৈঠকে মিডিয়া এটি দেখতে পাবে।"

এর আএগ হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, ডিওজিই প্রধান হিসেবে মাস্ককে একজন 'বিশেষ সরকারি কর্মকর্তা' ও 'প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা' হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে সুনির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব বা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব না থাকা সত্ত্বেও মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন মাস্ক।

সূত্র : বিবিসি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী