৪৮ ঘণ্টা কোথাও স্থানান্তর করা যাবে না তামিমকে

🏠|খেলা  | ২৪ মার্চ ২০২৫ সোমবার  |০৭:৩৩:পিএম

👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|

 মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।


সাভারের কেপিজে হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে। তার অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তামিম। তবে আপাতত হাসপাতাল ছাড়তে পারছেন না তামিম।

আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে সাবেক এই টাইগার অধিনায়ককে। আর এই ৪৮ ঘণ্টায় তাকে কোথাও স্থানান্তরের সম্ভাবনাও নেই। সাভারের কেপিজে হাসপাতালেই থাকবেন তিনি। তামিমের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। 


তামিমকে দেখতে সাভারের কেপিজি হাসপাতালে একে একে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং পরিচালকরা। বিসিবি সভাপতি ফারুক আহমেদের পাশাপাশি নাজমুল আবেদিন ফাহিম মাহবুবুল আনাম সহ আরও বোর্ডের কর্তা ব্যক্তিদের দেখা গিয়েছে।

এছাড়া বন্ধু তামিমকে দেখতে হাসপাতালে ছুটে যান মুশফিকুর রহিম। তিনি ছাড়াও মলিন মুখে হাসপাতালে হাজির হন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী