আগেহাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ

🏠|রাজনীতি  | ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার  |১২:১০:এএম

👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|

নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি বাজারে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে।


সোমবার সন্ধ্যায় উপজেলার জাহাজমারা বাজারে ওই ঘটনা ঘটে।


হাতিয়া থানা পুলিশের কর্মকর্তা মুকুল আহমদ বিবিসি বাংলাকে বলেন, সন্ধ্যায় গ্রামের বাজারটিতে পথসভা করছিলেন আবদুল হান্নান মাসউদ। সেই সময় বিএনপির একটি মিছিল সেখানে এলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


এই পুলিশ কর্মকর্তা জানান, ঈদের আগের হাটবার হওয়ায় সেখানে ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের অনেক ভিড় ছিল। এর মধ্যে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পরে আবদুল হান্নান মাসউদ তার সমর্থকদের নিয়ে হাটের পাশে রাস্তায় অবস্থান নেন।


হামলায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।


তখন বিএনপির নেতাকর্মীরাও তাদের কিছুটা দূরত্বে অবস্থান নেয়। এরফলে হাটের কেনাবেচা বিঘ্নিত হয়। ফলে ব্যবসায়ীদের মধ্যেও এক ধরনের উত্তেজনা তৈরি হয়।


এনসিপি সমর্থকরা তাদের ওপর হামলার বিচারের দাবিতে অবস্থান নিয়েছে। অন্যদিকে বিএনপির সমর্থকদের দাবি, ছাত্ররা সরে না গেলে তারাও অবস্থান ত্যাগ করবে না।


রাত ১১টা নাগাদ পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানান, তখনো দুই পক্ষ রাস্তায় অবস্থান নিয়েছিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

প্রতি বছর ৫০০ কোটি কন্ডোম তৈরি করে এই সংস্থা। কিন্তু হরমুজ বন্ধে পর্যাপ্ত কাঁচামালের অভাবে লাটে ওঠ

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী